শনিবার, ফেব্রুয়ারি ২৮

অভিমত

লালন তিরোধান দিবস: মানবতার সাধক ফকির লালনের দর্শন আজও প্রাসঙ্গিক
অভিমত, ধর্ম ও দর্শন, বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

লালন তিরোধান দিবস: মানবতার সাধক ফকির লালনের দর্শন আজও প্রাসঙ্গিক

|| শেখ শাহরিয়ার ||বাউল সম্রাট লালন (১৭৭৪-১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন একাধারে আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন নামেও পরিচিত। বাউল গানের অগ্রদূতদের অন্যতম এই সাধক অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। উনিশ শতকের বাংলা সমাজে তাঁর গান ও দর্শন এক বিপ্লব এনেছিল।বাংলা সংস্কৃতি ও মানবতার চেতনায় লালন আজও অমর। তিনি সমাজের ভেদাভেদ, ধর্মীয় কুসংস্কার ও জাতপাতের উর্দ্ধে উঠে মানুষকেই শ্রেষ্ঠ ধর্ম হিসেবে দেখেছিলেন। লালনের ভাষায়—“সব লোকে কয় লালন কী জাত সংসারে,লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে।”এই পংক্তিতেই প্রকাশ পায় তাঁর গভীর মানবতাবাদী চিন্তাধারা যেখানে মানুষকে বিচার করা হয় না ধর্ম, বর্ণ বা জাত দিয়ে, বরং মানবতার মানদণ্ডে। ফকির লালনের ভাবদর্শন ছিল সমাজে সাম্য, ভালোবাসা ও সহিষ্ণুতার বার্তা। তিনি বিশ্বাস করতেন, মানু...
মিগ-২১ থেকে তেজস যুগে সময়টা এখন বিকল্প চিন্তাভাবনার
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

মিগ-২১ থেকে তেজস যুগে সময়টা এখন বিকল্প চিন্তাভাবনার

|| বাপি সাহা ||সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নকে মাথায় রেখে দেশের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে বিশ্বের প্রতিটি দেশ এগিয়ে চলেছে। উন্নয়নের প্রথম শর্ত নিজেদের স্বনির্ভরতা। বিশ্ব রাজনীতির পরিবর্তন হচ্ছে ক্ষণে ক্ষণে। মার্কিন শুল্কনীতি ইতিমধ্যে বিশ্ব রাজনীতিতে মেরুকরণ সৃষ্টি করেছে। মার্কিন শুল্কনীতির বিপক্ষে অনেক দেশ তাদের অবস্থান পরিষ্কার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং ব্যবসায়িক নীতি একসাথে চালাতে গিয়ে মার্কিন অর্থনীতিকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকটা সমস্যার মধ্যে আছে মার্কিন অর্থনীতি।মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নিশ্চুপ ভূমিকার ফলে গাজায় হত্যাকাণ্ড এবং ইরানে হামলার ঘটনায় বিশ্ব অনেকটা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। রাশিয়া, চীন ও ভারত কিন্তু সকল প্রকার নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং একসাথে পথ চলার উদ্যোগ নিয়েছে। সাংবাদিকদেরও ছাড় দেয়নি ইসরায়েলি নৃশংসতা। গাজায় শিশু হত্যাসহ...
গাজায় ইতিহাসের চরম বিপর্যয় ও দুর্বিষহ অবস্হায় মুসলিম বিশ্বের হতাশাজনক ভূমিকা
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় ইতিহাসের চরম বিপর্যয় ও দুর্বিষহ অবস্হায় মুসলিম বিশ্বের হতাশাজনক ভূমিকা

|| ডা. আনোয়ার সাদাত ||গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ একুশ শতকের সবচেয়ে প্রাণঘাতী একটি অধ্যায় এবং সবচেয়ে রক্ত ঝরানো সংঘাতগুলোর অন্যতম। যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রতি মাসে গড়ে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন। মাত্র ৩৬৫ বর্গকিলোমিটারের গাজায় ২০ লাখের কিছু বেশি মানুষের বসবাস। ২০০৭ সাল থেকে গাজার ওপর জলে-স্থলে-অন্তরিক্ষে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে।একদিকে ভূমধ্যসাগর, তিন দিকে ইসরায়েল ও দক্ষিণ দিকে মিসরের সিনাই সীমান্ত। কড়া প্রহরাধীন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কঠোর নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘেরা গাজাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগার। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই উপত্যকার বেশিরভাগ অধিবাসীই বাস্তুচ্যুত হয়েছেন, কিন্তু তাঁদের পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার জায়গাও নেই বললেই চলে। ইসরায়েলি বাহিনী কিছু নিরাপদ অঞ্চল নির্ধারণ...
একটি রাষ্ট্র শিক্ষকদের যেসব সুযোগ-সুবিধা দিতে বাধ্য
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

একটি রাষ্ট্র শিক্ষকদের যেসব সুযোগ-সুবিধা দিতে বাধ্য

|| আব্দুর রহিম ||শিক্ষকতা মহান পেশা সেকথা কে না জানে? কিন্তু যার পেটে ভাত নেই তাকে এই নীতিকথা শুনিয়ে কী লাভ? একজন শিক্ষক হলো একটা আদর্শ জাতি গঠনের কারিগর। আর এই আদর্শ জাতি গঠনের একক দায়িত্ব শুধু শিক্ষকদের নয়।রয়েছে পরিবার ও রাষ্ট্রের। এখন একজন শিক্ষক চিন্তা করে কীভাবে একজন আদর্শ নাগরিক গঠন করা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো রাষ্ট্র এই শিক্ষকদের নিয়ে মোটেও চিন্তা ভাবনা করে না।এমনকি এই শিক্ষকরা যাদেরকে পড়াশোনা করিয়েছেন, তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তারাও তার সেই শিক্ষককে ভুলে যায়। অহংকারী হয়ে শিক্ষককে সম্মান ও তাঁর অধিকারটুকু দিতে নারাজ। তাই মাঝে মাঝে আফসোস করে শিক্ষকরা নিজের অজান্তেই বলে ফেলেন, কাকে এতোদিন মানুষ করলাম। সে সারাজীবন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এখন সরকারি জব নিয়ে সরকারি অংশের পরিবর্তে বলে অনুদান!সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া...
আল্লাহর পথে মানুষকে আহবান করা মুমীনের জন্য এক গুরুত্বপূর্ণ ইবাদত
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

আল্লাহর পথে মানুষকে আহবান করা মুমীনের জন্য এক গুরুত্বপূর্ণ ইবাদত

|| ডা. আনোয়ার সাদাত ||আল্লাহর পথে দাওয়াত দানের অর্থ দুনিয়া ও আখিরাতের চিরন্তন কল্যাণ লাভের পথে আহবান করা। দ্বীন প্রচারের দায়িত্ব পালনকারী মুমিনদের সর্বোত্তম মানুষ বলে ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ বলেন, ‘ওই ব্যক্তির চেয়ে কথায় কে উত্তম—যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো মুসলমানদের একজন।’ (সুরা ফুসসিলাত, আয়াত- ৩৩)।আল্লাহ বলেন, ‘আমি মানুষ ও জ্বিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি’ (সুরা যারিয়াত, আয়াত- ৫৬)।আল্লাহ তাআলা বলেন, ‘আপনি আপনার রবের দিকে আহ্বান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা, সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে উত্কৃষ্টতর পদ্ধতিতে আলোচনা করুন। (সুরা নাহল, আয়াত- ১৬)।পৃথিবীতে মানুষের আগমনের পর থেকে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঈমানের উপর টিকে থাকতে পেরেছে এমন মানুষের সংখ্যা অতি অল্প। অধিকাংশই হয়েছে পথভ্রষ্টদের দ...
ভূ-রাজনীতি: অ, আ, ক, খ
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

ভূ-রাজনীতি: অ, আ, ক, খ

|| বাপি সাহা ||কূটনৈতিক বিষয়টি অনেক জটিল এবং কুটিল। সম্প্রতি কিছু সিদ্ধান্ত ভূ-রাজনীতির প্রেক্ষাপট অনেকটা পাল্টে দিয়েছে। হিসাব কিন্তু এখন অনেকটা ভিন্ন। তবে হিসাব করে ভাবতে হবে—সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি বহুদিনের কূটনৈতিক আলোচনার ফল।মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যৌথ সামরিক মহড়া, আফগানিস্তানে মার্কিন হুমকি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাদে অন্যান্য রাষ্ট্রের ফিলিস্তিনকে সমর্থন—সব মিলিয়ে এখন ভূ-রাজনীতি অনেক বেশি জটিল হয়ে উঠেছে। মার্কিন শুল্কনীতির আগ্রাসনের মধ্যে ভারত, চীন ও রাশিয়ার মধ্যে চলা প্রাণবন্ত আলোচনা ভূ-রাজনীতির ক্ষেত্রে নতুন ইঙ্গিত বহন করছে কি না, তা আমাদের বুঝতে হবে। সম্প্রতি নেপালের ঘটনা অবাক করেছে; তরুণদের আন্দোলনের ফলে শুধু সরকারের পতন নয়, বহুদিনের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার অবসানও ঘটেছে।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধীরা মার্কিন যুক্তরাষ্...
অনর্থক সমালোচনা নিয়ে ব্যস্ত থাকা সুস্থ রাজনীতির পথে অন্তরায়
অভিমত, সর্বশেষ, সারাদেশ

অনর্থক সমালোচনা নিয়ে ব্যস্ত থাকা সুস্থ রাজনীতির পথে অন্তরায়

|| ডা. আনোয়ার সাদাত ||সাধারণত যে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য হওয়া উচিত, জনগণের কল্যাণে তথা দেশের উন্নয়নের জন্য উপযোগী বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা ও এসব নিয়ে আলাপ আলোচনা করা। অথচ আমরা কি দেখতে পাচ্ছি, জনকল্যাণকর কর্মসূচি নিয়ে আলোচনা বা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার চেয়ে অনেকেই আজ পরনিন্দা ও অপরের সমালোচনা নিয়েই বেশি ব্যস্ত।কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করাই হলো পরনিন্দা বা পরসমালোচনা। শরিয়তের পরিভাষায় এমন অনৈতিক চর্চাকে ‘গিবত’ বলা হয়। যার দোষ বর্ণনা করা হচ্ছে, প্রকৃতপক্ষে যদি সেই দোষ তার মধ্যে থাকে তাহলে গিবত হিসেবে ধর্তব্য হবে। আর যদি না থাকে, তাহলে তা অপবাদ হিসেবে গণ্য হবে। অপবাদ গিবতের চেয়েও নিকৃষ্ট ও ঘৃণীত। গিবত শ্রবণ করা গিবত করার চেয়ে কোনো অংশে কম নয়। দুটিই সমান অপরাধ। জীবিত ও মৃত উভয় ধরনের মানুষের গিবত করা হারাম।গিবত শুধু একটি জঘন্যতম গুনাহ নয়। বরং...
নেপাল অস্থিরতার যাত্রা থেকে গণতন্ত্রে উত্তরণ
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

নেপাল অস্থিরতার যাত্রা থেকে গণতন্ত্রে উত্তরণ

|| বাপি সাহা ||নেপাল হিমালয় কন্যা। ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম পছন্দনীয় স্থান নেপাল। হিমালয় দেখার আনন্দ, অন্নপূর্ণার চূড়ায় ভোরের সূর্যের আলো পরার রক্তিম দৃশ্যের সাথে নেপালের সংঘটিত আন্দোলনের রক্তাক্ত রাজপথের তুলনা করা চলে। নেপালকে ঘিরে অনেক ভ্রমণ কাহিনী তৈরি হয়েছে। নেপালের জনগণের চিন্তা-ভাবনা অনেকটা ভিন্ন। নেপাল ভ্রমণের সুযোগ হয়েছিল আমার। ‘‘অর তিথি নারয়ণ ভবঃ এই মূল মন্ত্রে বিশ্বাসী নেপালের সাধারণ জনগণ। ইতিহাসের অনেক রক্তাক্ত অধ্যায়ের জন্ম দিয়েছে নেপাল। ভারত আর চীনের মাঝামাঝি অংশে আবস্থান নেপালের। সার্কভূক্ত দেশের অন্যতম সদস্য নেপাল।রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে উত্তরণ। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে নেপাল বহুবার, একথা বললে ভুল হবে না। আস্থা ও বিশ্বাসের সংকটে নেপালের রাজনীতি বারবার ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজনৈতিক টানা পোড়েন আর প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে অর্থনৈতিকভাবে ক্ষ...
ডাকসু নির্বাচনে ব্যক্তিত্ব, মেধা, নৈতিকতা ও কল্যাণকর কর্মকাণ্ডের বিজয়
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসু নির্বাচনে ব্যক্তিত্ব, মেধা, নৈতিকতা ও কল্যাণকর কর্মকাণ্ডের বিজয়

|| আনোয়ার সাদাত ||ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম-এস এম ফরহাদ-মহিউদ্দিন খান প্যানেল বিজয়ী হয়েছে।তাদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা হতাশাজনক ফলাফলের সম্মুখীন হয়েছে। এ ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।কয়েক দশক ধরে বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি হয়ে উঠেছিল দলীয় আনুগত্য, সহিংসতা ও ক্ষমতাসীন দলের তোষণপ্রবণতার প্রতিশব্দ। ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনের ভয় দেখানো ও রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য কুখ্যাত হয়ে ওঠে ক্যাম্পাস রাজনীতি।জুলুম, নিপীড়ন, বিভিন্ন ধরনের বৈষম্য, দূর্নীতি, গণরুম ও রেগিং এর নামে নির্যাতন ইত্যাদি অভিযোগে ছাত্র রাজনীতি কলুষিত হয়ে ওঠে। এবারের ডাকসু নির্বাচন অন্যরকম এক ইতিহাস সৃষ্টি করেছে। কিভাবে এটা সম্ভব হলো এ নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ।অনেকে মনে করেন, ব...
ভূ-রাজনীতিতে ভারত-চীনের বন্ধুত্ব ও আমেরিকার শুল্ক দানব!
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

ভূ-রাজনীতিতে ভারত-চীনের বন্ধুত্ব ও আমেরিকার শুল্ক দানব!

|| বাপি সাহা ||তামিলনাড়ুর মানুষ এস. জয়শঙ্কর, পেশায় এক সময়কার জাদরেল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে দাপিয়ে বেরিয়েছেন সারা বিশ্ব। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। তিনি তাঁর একটি বইতে লিখেছিলেন যার সারমর্ম হচ্ছে, “ভারকে পশ্চিমা বিশ্বের সাথে নতুন করে বন্ধুত্বের কথা ভাবতে হবে।” ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্ক স্থাপনের জন্য অনেকদূর অগ্রসর হয়েছিল। পশ্চিমা বিশ্বের সাথে নিজেদের কূটনৈতিক সম্পর্কও কিন্তু অনেকদূর পর্যন্ত গিয়েছে, যা গভীর থেকে গভীর হয়েছিল।মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরবর্তী পর্যায়ে ট্রাম্প প্রশাসন অনেকটা উগ্রনীতির ফলশ্রুতিতে বিশ্ব পরিস্থিতি অনেকটা না বলে পুরোটা পাল্টে গেছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর বেশকিছুদিন ভারতের সাথে সম্পর্কের জায়গা হয়েছিল রোমাঞ্...