নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু আচরণ, পরিবর্তনের বাংলাদেশ গড়ার আকাঙ্খাবিরোধী
|| ডা. আনোয়ার সাদাত ||দীর্ঘ দিন ধরে বাংলাদেশের সাধারণ মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর অপেক্ষায়। নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা দল তাদের পক্ষে প্রচারণা চালায় বা জনগনের কাছে তাদের ইশতেহার তুলে ধরে এটাই স্বাভাবিক। কিন্তু মাঠে যদি সহিংসতা ছড়িয়ে পড়ে এটা দুঃখ জনক।প্রকাশিত খবরে জানা যায়, বিভিন্ন জেলায় নির্বাচনী পরিবেশ ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও স্বতন্ত্র ও জামায়াতে ইসলামীর প্রার্থীর ওপর হামলা এবং ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত হয়েছেন দুই দলের নেতাকর্মী। আবার কোথাও হুমকি দিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এগুলো চব্বিশ পরবর্তী খুবই হতাশাজনক।আশঙ্কার বিষয় হলো– আইনশৃঙ্খলা বাহিনী এ পরিস্থিতি পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ও আশংকা থেকেই যাচ্ছে। ভয় আবার ফি...










