সলঙ্গায় বাড়তি আয়ের আশায় যুবকেরা গড়ে তুলেছে ভ্রাম্যমাণ সিদ্ধ ডিমের দোকান
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সিদ্ধ ডিমের চাহিদা। সলঙ্গা সদরসহ এ অঞ্চলের বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড়, হাইওয়ে হোটেলের সামনে এখন জমজমাট সিদ্ধ ডিমের বেচাকেনা। আর এই মৌসুমী বাণিজ্যে যুক্ত হয়ে বাড়তি আয় করছে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী, যুবক, দিনমজুর ও বয়োবৃদ্ধ।স্থানীয় পাইকারি ডিমের দোকান সূত্রে জানা যায়, লেয়ার মুরগির ডিম স্থানীয় বাজার বা ফার্ম থেকে হালি ৩৫ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা। এতে প্রতি হালিতে ২৫ টাকার লাভ। অন্যদিকে দেশি হাঁসের ডিম ৪০ টাকা দরে সংগ্রহ করে সিদ্ধ করে ৮০থেকে ১০০ টাকা হালিতে বিক্রি করে লাভ হচ্ছে ৪০ টাকা করে। এ কারণে লেয়ার ডিমের চেয়ে দেশি হাঁস-মুরগির ডিমের কদর শীতে আরও বাড়ছে।থানামোড়ের ডিম ব্যবসায়ী মোখতার হোসেন বলেন, “শীত শুরুর পর প্রতিদিন ১৫–২০ হালি ডিম বিক্রি কর...










