বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

ধ্বংসস্তূপের মাঝেও জ্বলে উঠল বিশ্বাসের আলো: গাজায় দুই বছর পর বড়দিন
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ধ্বংসস্তূপের মাঝেও জ্বলে উঠল বিশ্বাসের আলো: গাজায় দুই বছর পর বড়দিন

|| আন্তর্জাতিক ডেস্ক ||​দীর্ঘ দুই বছর পর অবরুদ্ধ গাজা উপত্যকায় পালিত হলো যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন। তবে এই উদযাপন অন্য যেকোনো সময়ের চেয়ে একেবারেই আলাদা। নেই কোনো জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা, নেই গির্জার সুউচ্চ মিনারে ঘণ্টার সেই পরিচিত ধ্বনি। চারদিকে ইসরায়েলি হামলার ক্ষত আর ধ্বংসস্তূপের মাঝেও গাজার খ্রিস্টান সম্প্রদায় দিনটিকে পালন করেছে এক অনন্য অদম্য শক্তিতে।​গত বছর যুদ্ধের ভয়াবহতার কারণে কোনো উৎসব পালন করা সম্ভব হয়নি। তাই এ বছর দিনটি ছিল মূলত শোক, টিকে থাকা এবং হার না মানার এক সম্মিলিত বহিঃপ্রকাশ। গাজার প্রাচীন গ্রিক অর্থোডক্স চার্চের ভেতর যখন মোমবাতিগুলো জ্বলে উঠছিল, তখন সেখানে সমবেত হওয়া মানুষদের চোখে উৎসবের আনন্দের চেয়ে বেশি ছিল প্রিয়জন হারানোর বেদনা আর ভবিষ্যতের অনিশ্চয়তা। চার্চের ছাদ থেকে খসে পড়া চুনকাম আর দেয়ালে গোলার আঘাতের চিহ্নগুলো যেন গাজার বর্তমান বাস্তবতারই সাক্ষী দিচ...
প্রধান উপদেষ্টাসহ সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
রাজনীতি, সর্বশেষ

প্রধান উপদেষ্টাসহ সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

|| নিজস্ব প্রতিবেদক ||​দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এই কৃতজ্ঞতা জানানো হয়।বিবৃতিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিভিল প্রশাসন এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।​এর আগে বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ভিআইপি লাউঞ্জ থেকে তারে...
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন রাজনীতির জন্য ইতিবাচক বার্তা: মামুনুল হক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন রাজনীতির জন্য ইতিবাচক বার্তা: মামুনুল হক

|| নিজস্ব প্রতিবেদক ||​বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২০২৬ কেন্দ্রীয় মজলিসে শুরার দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মাওলানা মামুনুল হক বলেন, জাতীয় এই সংকটময় মুহূর্তে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা এবং পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য অত্যন্ত জরুরি। তবে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের ইতিবাচক প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে, তা নির্ভর করবে ভবিষ্যতে জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি কী ধরনের রাজনৈতিক অবস্থান নেন তার ওপর।​অধিবেশনে তিনি আরও বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন এ...
আই হ্যাভ আ প্ল্যান: দেশে ফিরে তারেক রহমান
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আই হ্যাভ আ প্ল্যান: দেশে ফিরে তারেক রহমান

|| ​নিজস্ব প্রতিবেদক ||​দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন ও রাজনৈতিক নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক আবেগঘন পরিবেশে দেশের মাটিতে পা রাখেন তিনি। সেখান থেকে সরাসরি পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন গণসংবর্ধনা সমাবেশে যোগ দিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।​সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে তারেক রহমান মার্কিন নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, “মার্টিন লুথার কিং বলেছিলেন— ‘আই হ্যাভ এ ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই— আই হ্যাভ এ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)।” তিনি স্পষ্ট করেন যে, এই পরিকল্পনা দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন, টেকসই গণতন্ত্র প্রতিষ্...
খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের পুরস্কার বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সিইউ সি স্কুলের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (C U C) কর্তৃক পরিচালিত সিইউ সি স্কুলের উদ্যোগে গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) নগরীর ৬১ সাউথ সেন্ট্রাল রোডস্থ নার্গিস মেমোরিয়াল হাসপাতাল, খুলনা-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন-এর সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমণি-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউ সি’র সভাপতি মোঃ শাহিন হোসেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মোঃ ইফতেখার আলী বাবু, প্যানেল জজ, শ্রম আদালত খুলনা ও উপদেষ্টা, সিইউ সি। বিশেষ অতিথি ছিলেন ...
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির আন্দোলনে নতুন গতি আনবে: নজরুল ইসলাম মঞ্জু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির আন্দোলনে নতুন গতি আনবে: নজরুল ইসলাম মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী নির্যাতন ও নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মঞ্জু বলেন, “দীর্ঘ নির্বাসন ও নির্যাতিত জীবনের শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। এই গণতন্ত্র উত্তরণের সবচেয়ে কঠিন পথ আমরা তার নেতৃত্বেই পাড়ি দিয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদী অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছ...
পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী ভারতীয় মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযানে কানুনগো পাড়া এলাকায় হতে ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জি সহ বিভিন্ন অবৈধ চোরাচালানের মালামাল উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিত ভাবে টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে।...
রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবাধে পুকুর খনন, ক্ষতিগ্রস্ত কৃষি ও জনপথ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে অবাধে পুকুর খনন, ক্ষতিগ্রস্ত কৃষি ও জনপথ

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। উপজেলার ২ নম্বর কিসমত গনকৈড় ইউনিয়নের ধামইন গ্রামের একটি বিলে দীর্ঘদিন ধরে পুকুর খননের কাজ চলায় আবাদি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশ ও কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে।স্থানীয়রা জানান, পুকুর খননের মাটি ট্রাক ও অন্যান্য যানবাহনে পরিবহনের সময় সড়কের ওপর মাটি পড়ে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চলাচলে ভোগান্তি বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে।অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করা হলেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে খননকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকাবাসী। এ অবস্থায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।পুকুর খননকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে হাতাহাতি ও মারামারির...
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ভূরুঙ্গামারীতে বিএনপির আনন্দ র‌্যালী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ভূরুঙ্গামারীতে বিএনপির আনন্দ র‌্যালী

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভূরুঙ্গামারীতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিল, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ভূরুঙ্গামারী কলেজ মোড়স্থ ইসলামী ব্যাংকের সামনে জমায়েত শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার হুমকির মুখে র...
খুলনার ৬ আসনে ৮ দলের ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার ৬ আসনে ৮ দলের ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৮টি রাজনৈতিক দলের মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বিএনপির ১০ জন, জামায়াতে ইসলামীর ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন, খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ১ জন, ইসলামী ফ্রন্টের (জাতীয় পার্টির একাংশের জোট) ১ জন এবং স্বতন্ত্র হিসেবে ৩ জন প্রার্থী রয়েছেন।আসনভিত্তিক প্রার্থীদের তালিকাখুলনা-১ আসন:এ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান, জামায়াতের কৃষ্ণ নন্দী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ছাত্রদল নেতা গোবিন্দ হালদার, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন এবং সিপিবির কিশোর কুমার রায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শ...