Sunday, October 25

Blog

মাঘের শীতে বৃষ্টি নামবে ঢাকাসহ চার বিভাগে
সংবাদ, সারাদেশ

মাঘের শীতে বৃষ্টি নামবে ঢাকাসহ চার বিভাগে

মাঘের শীতে বাঘ পালায়' প্রচলিত লোককথাটি সত্য হয়ে উঠা চলমান তীব্র শীতের মধ্যেই ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে অফিসটি।বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।কুয়াশা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিব...
আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ
শিক্ষাঙ্গন, সংবাদ

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ। ২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছরের ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালনের সিদ্ধান্ত হয়। ‘স্থায়ী শান্তির জন্য শিক্ষা গ্রহণ’-এই প্রতিপাদ্যে আজ বিশ্বের দেশে দেশে সরকারি-বেসরকারি আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ পালিত হচ্ছে। তবে বাংলাদেশে ১৭ সেপ্টেম্বর বেসরকারিভাবে শিক্ষা দিবস উদযাপিত হয়।বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাবে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার হুমকি বিবেচনায় দিবসটির গুরুত্ব বেড়েছে অনেক দেশে। এ বছর আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন উপলক্ষ্যে ইউনেস্কো আজ ২৪ জানুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তির জন্য শিক্ষা বিষয়ক সংলাপের আয়োজন করেছে।জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং চলমান কর্মসূচি, শান্তির জন্য শিক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ অধিভুক্ত বিভিন্ন এনজিও, শিক্ষক ও অন্যান্য শিক্ষা অংশ...
নেকাব পরেই ভাইভা দেবেন ইবির সেই ছাত্রী, নতুন তারিখ নির্ধারণ
শিক্ষাঙ্গন, সংবাদ

নেকাব পরেই ভাইভা দেবেন ইবির সেই ছাত্রী, নতুন তারিখ নির্ধারণ

সাম্প্রতিক সময়ের আলোচিত খবর- নেকাব না খোলায় সেমিস্টার ফাইনালের ভাইভা পরীক্ষায় অংশ নিতে পারেননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী শিক্ষার্থী। গত ১৩ ডিসেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনালের মৌখিক পরীক্ষায় (ভাইভা) এমনটি ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসে দুই দফায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে ফের ওই ছাত্রীর ভাইভা নেয়ার ব্যবস্থা করেছে বিভাগটি। আগামী শনিবার (২৭ জানুয়ারি) এই ভাইভার তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন তিনি নেকাব না খুলেই ভাইভায় অংশ নিতে পারবেন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভিসির নির্দেশে ২৩ জানুয়ারি তাকে ভাইভার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তার ক্যাম্পাসে আসতে দেরি হওয়ায় আগ...
রাজশাহীতে বগুড়া জেলা সমিতির শীতবস্ত্র বিতরণ
সংবাদ, সারাদেশ

রাজশাহীতে বগুড়া জেলা সমিতির শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে অবস্থানরত বগুড়াবাসীদের সংগঠন বগুড়া জেলা সমিতির উদ্যোগে রাজশাহী শহরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি'২৪) রাত সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।হাঁড় কাঁপানো শীতে অসহায় দরিদ্র মানুষদের কিছুটা উষ্ণ পরশ দিতে পাশে দাঁড়িয়েছে রাজশাহীস্থ বগুড়া জেলা সমিতি। সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন বগুড়ার কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র প্রফেসর ডক্টর মোহা হাছানাত আলী। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।...
ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দর সঙ্গে মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসির সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দর সঙ্গে মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসির সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন-সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ও ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দকে তার লিখিত বই উপহার দেন। একই সঙ্গে তিনি তাকে সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ...
ঢাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এলামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এলামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ ইরানী রাষ্ট্রদূত জনাব মানসুর চাভুশি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের কাউসিলর জনাব সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান।ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও এলামনাই অ্যাসোসিয়েশনে...
ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক শিক্ষার্থীদের আন্দোলন, সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুশিঁয়ারি
শিক্ষাঙ্গন, সংবাদ

ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক শিক্ষার্থীদের আন্দোলন, সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুশিঁয়ারি

২দফা দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দুপুর ১২টার দিকে ‘ব্রাক ইউনিভার্সিটি স্টুডেন্টস কমিউনিটি’ মানববন্ধনের আয়োজন করে। সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ২দফা দাবি তুলে ধরে।দাবি দুটি হলো ব্র্যাক শিক্ষক আসিফ মাহতাবকে কেন চাকরিচ্যুত করা হয়েছে তার বিষয়ে স্পষ্ট ব্যাখ্য এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট অবস্থান কী তা বিবৃতির মাধ্যমে জানানো।এ দাবিতে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করে। এ বিষয়ে প্রশাসন যদি কোনো উদ্যোগ গ্রহণ না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি বন্ধ ও ক্লাস বর্জনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।এর আগে শিক্ষার্থীদের পাঠ্য...
ট্রান্সজেন্ডার ও সমকামিতা
ধর্ম ও দর্শন

ট্রান্সজেন্ডার ও সমকামিতা

|| মোঃ মারজানুল ইসলাম, শিক্ষার্থী, ইবি ||যেখানে কুকুর বিড়ালের মত পশুরা যৌন সম্পর্কের জন্য বিপরীত লিঙ্গের সাথে মিলিত হয়, সেখানে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের দ্বারা সমকামিতার মতো এমন নিকৃষ্ট কাজ সভ্য সমাজে হতে পারে না।আমাদের দেশীয় আইনে সমকামিতা অপরাধ। পাশ্চাত্য সংস্কৃতিতে হাবুডুবু খাওয়া বিকৃত মানসিকতার লোক এদেশে দিন দিন বাড়ছে। এসব লোক নিজেরাই শুধু সমকামি হয়ে থেমে থাকেনি, বরং তাদের এই বিকৃত চিন্তাধারা ছড়িয়ে দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।সাম্প্রতি সপ্তম শ্রেণির পাঠ্য বইয়ে শরিফার গল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা সমকামিতা প্রমোট করার উদাহরণ। মূলত ট্রান্সজেন্ডার হল সমকামিতার পরবর্তী পদক্ষেপ।কোন নারী সমকামি হলে সে একজন নারীকে স্ত্রী হিসেবে চায় এবং নিজেকে পুরুষ হিসেবে কল্পনা করে। আর তখন সে পুরুষ সাজতে পুরুষের পোষাক পরে, নাম পরিবর্ত...
দুর্নীতির অভিযোগে ইউজিসির তদন্তের মুখে ইবি ভিসি
শিক্ষাঙ্গন, সংবাদ

দুর্নীতির অভিযোগে ইউজিসির তদন্তের মুখে ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইবি ক্যাম্পাসে এসে তদন্ত করছে।সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কার্যক্রম শুরু করেন ইউজিসির প্রতিনিধি দল। দিনব্যাপী সরেজমিনে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংগঠনের সাক্ষাৎকার গ্রহণ করেন দলটি। এছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করেন তারা। পরে বিকেল সোয়া চারটার দিকে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইউজিসির তদন্ত দল পৃথকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, সাবেক ও বর্তমান প্রধান প্রকৌ...
৬ ডিগ্রিতে নেমেছে ৩ জেলায়, তাপমাত্রা আরও কমবে
জাতীয়, সংবাদ

৬ ডিগ্রিতে নেমেছে ৩ জেলায়, তাপমাত্রা আরও কমবে

শীতের তীব্রতা বেড়েই চলেছে। বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে প্রচন্ড ঠান্ডায় জবুথবু অবস্থা এই মাঘে। ‘মাঘের শীতে বাঘ পালায়’— গ্রাম বাংলায় প্রচলিত লোককথাটি যেন সত্য হয়ে উঠেছে দেশের কয়েকটি জেলায়। মৌসুমের সর্বনিম্ন ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, মেহেরপুর-চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। তীব্র শীতের মধ্যে দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বিপদের কথা হচ্ছে, মঙ্গলবার দিনের প্রথম ভাগে শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রায় পৌঁছাতে পারে। যার অর্থ, শীতের তীব্রতা আরও বাড়বে।আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের ভেতরে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পুরো রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায়। এর পাশাপাশি একই ধরনের আবহাওয়া বিরাজ করছে আরও ছয় জেলা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জে। শৈত্যপ্রবাহ আজও থাকবে এবং তাপমাত্রা আরও কমে আসবে। তবে আজ রাতের দ...