Sunday, October 25

Blog

সরকারি মুস্তাফাবিয়া আলিয়ার নতুন অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ
শিক্ষাঙ্গন, সংবাদ

সরকারি মুস্তাফাবিয়া আলিয়ার নতুন অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা, বগুড়ায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. আহমাদুল্লাহ। যোগদানের সময় তিনি মাদরাসায় বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ উপহার দেন।সোমবার (২২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাঁকে এ পদে প্রেষণে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ এর উপসচিব হাছিনা আক্তার।সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা, বগুড়ায় অধ্যক্ষ পদে যোগদানের পূর্বে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।ড. আহমাদুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের কৃতি ছাত্র। তিনি ১৯৮৮ সালে এ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিটিআইএস (সম্মান), ১৯৮৯ সালে প...
ইসরায়েলকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান ইরানের
আন্তর্জাতিক, সংবাদ

ইসরায়েলকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান ইরানের

ইহুদী রাষ্ট্র ইসরায়েলকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য মুসলিম বিশ্ব-সহ অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে যে, জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব এবং অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।ইসরায়েলকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলার আহ্বানও জানিয়েছেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েলকে এভাবে বিচ্ছিন্ন করে ফেললেই তাদের আগ্রাসন এবং হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব হবে। গাজা যুদ্ধে ইসরায়েল পরাজিত হবে বলেও উল্লেখ করেন রাইসি।...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ১৩ (১) ধারা অনুযায়ী সীতেশ চন্দ্র বাছার, ডিন, ফার্মেসি অনুষদ ও অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।’অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্...
নামাজের সময়সূচি: ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার

আজ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ ইংরেজি, ১১ মাঘ ১৪৩০ বাংলা, ১২ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৫ মিনিট।জোহর- ১২:১৪ মিনিট।আসর- ৪:০৩ মিনিট।মাগরিব- ৫:৪৩ মিনিট।ইশা- ৬:৫৯ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪০ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৪১ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন...
আরেক দফা বাড়ল হজ নিবন্ধনের সময়
ধর্ম ও দর্শন, সংবাদ

আরেক দফা বাড়ল হজ নিবন্ধনের সময়

সৌদি আরবের সম্মতি পাওয়ায় আরেক দফা বাড়ানো হয়েছে হজের প্রাক নিবন্ধনের সুযোগ। হজ গমনেচ্ছুরা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুযোগ পাবেন। এর আগে দুই দফা সময় বাড়ানোর পর ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল হজ নিবন্ধনের সুযোগ।বুধবার (২৪ জানুয়ারি) রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব সভাপতি এম শাহাদাত হোসাইনও এই তথ্য নিশ্চিত করেছেন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু তাহির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজ চুক্তির পূর্বেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২৫ জানুয়ারি ২০২৪ হতে ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্...
ইউআইটিএস ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইউআইটিএসের সভাকক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।.বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কতৃক এ মহতী আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ইউআইটিএস।ওইদিন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের (টিইউ) অধিভুক্ত সুকুনা মাল্টিপল ক্যাম্পাসের ৩০ জন শিক্ষকের একটি প্রতিনিধি দল ইউআইটিএস পরিদর্শন করে। এসময় একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ এ সমঝোতা স্মারকে (এমওইউ) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করা হয়।স্বাক্ষর অনুষ্ঠানে ইউআইটিএসের উপাচার্য প্রফেসর ড. মো: আবু হাসান ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এব...
শিক্ষাপ্রতিষ্ঠনসমূহে ধর্মীয়বিধি প্রতিপালনে অসহনশীলতা বিতর্ক এড়িয়ে চলা সময়ের দাবি
অভিমত

শিক্ষাপ্রতিষ্ঠনসমূহে ধর্মীয়বিধি প্রতিপালনে অসহনশীলতা বিতর্ক এড়িয়ে চলা সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||গত ১৩-১২-২০২৩ তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ১জন পরীক্ষার্থীনীর মৌখিক পরীক্ষা গ্রহণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে তোলপাড় শুরু হয়।বিভাগ মেয়েটির প্রতি সম্মান প্রদর্শন করে আগামী ২৭-১-২০২৪ তারিখ মৌখিক পরীক্ষার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় বিভাগকে সাধুবাদ জানাচ্ছি।তবে আমার মাঝে এ বিষয়ে কয়েকটি প্রশ্নের উদ্রেক করেছে।১. এমন কি ঘটেছিল যে একটি মেয়ের মৌখিক পরীক্ষা যথাসময়ে আমরা নিতে পারিনি।২. বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত থাকার পরেও বিষয়টি কেন সমাধান করা যায়নি।৩. কমিটিতে একজন মহিলা শিক্ষক থাকার পরেও নেকাব বিষয়ে কেন এ ধরনের পরিস্থিতি উদ্ভূত হলো।৪. ডিন অনুষদের একাডেমিক প্রধান।গত এক মাস ...
কর্মচারীদের কম্বল দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন মানারাতের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ডিসিসি মেয়র আতিকুল ইসলাম
শিক্ষাঙ্গন, সংবাদ

কর্মচারীদের কম্বল দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন মানারাতের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ডিসিসি মেয়র আতিকুল ইসলাম

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন-সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এই প্রচণ্ড শীতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সব সময়ই...
‘শরীফার গল্প’ পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

‘শরীফার গল্প’ পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্প নিয়ে উদ্ভূত আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে এনিসিটিবিকে সহায়তার জন্যে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এই তথ্য জানিয়েছেন।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুর রশীদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক এবং ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ।গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে একটি অনুষ্ঠানে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ...
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির তারিখ নির্ধারণ, তিনটি পর্যায়ের পরীক্ষা নেয়া হবে একদিনে
শিক্ষাঙ্গন, সংবাদ

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির তারিখ নির্ধারণ, তিনটি পর্যায়ের পরীক্ষা নেয়া হবে একদিনে

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী- একদিনে দুই শিফটে পরীক্ষা নেয়া হবে। সকালে স্কুল ও স্কুল-২ পর্যায় এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।বুধবার (২৪ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমান স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৬৫ হাজার।এনটিআরসিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ’র অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠি...