Thursday, October 29

Blog

১৫ আগস্ট উপলক্ষে জয়ের ভিডিও বার্তা
রাজনীতি

১৫ আগস্ট উপলক্ষে জয়ের ভিডিও বার্তা

১৫ আগস্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।রবিবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক ৩২ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলব না। এই মব, জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলে। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমার পুরো পরিবারকে হত্যা করা হয়। যে বাসায় ৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি। যে বাসা এখন, এতো দিন উনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল। সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে।’জয় বলেন, ‘বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা৷ বঙ্গবন্ধু না হলে আজকে আমরা বাংলাদেশ হতাম না। আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন, সামনে ১৫ আগস্ট। সেই ক...
আজ থেকে হজের প্রাক নিবন্ধন শুরু
ধর্ম ও দর্শন

আজ থেকে হজের প্রাক নিবন্ধন শুরু

আগামী বছর পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য আজ সোমবার (১২ আগস্ট) থেকে হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে। হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন।রবিবার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।এদিকে কোন দেশ থেকে কতজন ২০২৫ সালে হজ পালন করতে যেতে পারবেন, তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সে অনুযায়ী গত কয়েক বছরের ন্যায় আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে...
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর সকাল সাড়ে ৭টায় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।এরপর সাভার থেকে প্রধান বিচারপতি সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় শহীদ মিনারে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।রবিবার (১১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শপথ গ্রহণ করেন নতুন প্রধান বিচারপতি। বঙ্গ...
নারীদের ফিতনা কেন এত ভয়াবহ?
ধর্ম ও দর্শন

নারীদের ফিতনা কেন এত ভয়াবহ?

|| হাফেজ মু. হাসান জামান ||ইসলামে "ফিতনা" একটি ব্যাপক অর্থ বহন করে, যার মধ্যে সঙ্কট, পরীক্ষার সময়, কিংবা সমাজে অনৈক্য সৃষ্টি করার কারণ বোঝানো হয়। "নারীদের ফিতনা" বলতে এখানে মূলত সেই প্রলোভন বা পরীক্ষা বোঝানো হয়েছে, যা পুরুষদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে এবং যা তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে। কুরআন ও হাদীসে নারীদের ফিতনার বিষয়ে সতর্ক করা হয়েছে, তবে এর মানে এই নয় যে, নারীরাই ফিতনার মূল কারণ। বরং, পুরুষদের জন্য এ এক ধরনের পরীক্ষা, যা তাদের নৈতিক শক্তি ও ঈমানের উপর নির্ভর করে।কুরআনে সরাসরি নারীদের ফিতনা বিষয়ে উল্লেখ না থাকলেও, মানবজাতির পরীক্ষার এবং ফিতনার বিষয়ে বিভিন্ন আয়াত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন:"তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি ফিতনা (পরীক্ষা) স্বরূপ।"(সূরা আত-তাগাবুন, ৬৪:১৫)এখানে উল্লেখ করা হয়েছে যে, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ফিতনার একটি কারণ হতে পা...
৬ দিন পর সীমিত পরিসরে সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

৬ দিন পর সীমিত পরিসরে সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ

প্রায় ছয় দিন পর রাজধানীর কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ধীরে ধীরে ঢাকার সব সড়কে কাজ শুরু করবেন তারা।রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ দায়িত্বে ফেরার বিষয়ে জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।আইজিপি বলেন, আমাদের ট্রাফিকে জনবলের সমস্যা নেই। এরইমধ্যে ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। ধীরে ধীরে সব সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন।তিনি বলেন, এসব সড়কে শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটের সদস্যরাও রয়েছেন। ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে যেন শিক্ষার্থীদের কোনো ভুলভ্রান্তি না হয় সেজন্য ছাত্র সমন্বয়কদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।...
বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।রবিবার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে পুলিশের ১১ দফা দাবির কয়েকটি দ্রুতই পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে।স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে...
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নুরুন নাহার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নুরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (৯ আগস্ট) বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান আব্দুর রউফ তালুকদার। এরপর গভর্নর ছাড়াই চলেছে একদিন। এ পরিস্থিতিতে ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের পূর্ব পর্যন্ত ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং...
ত্রুটিপূর্ণ কারিকুলাম : ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করার বড় হাতিয়ার
অভিমত, শিক্ষাঙ্গন

ত্রুটিপূর্ণ কারিকুলাম : ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করার বড় হাতিয়ার

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশ বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এদেশের কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা পদ্ধতিতে ইসলামী প্রভাব থাকবে এটাই স্বাভাবিক। এটাই দেশ-জাতির আকাঙ্ক্ষা। কিন্তু সদ্য বিদায়ী স্বৈরসরকার এবং কারিকুলাম বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে, যা এ দেশের শিক্ষার্থীদেরকে পঙ্গুত্ববরণ করতে আর কোনো কিছুর প্রয়োজন নেই।এ কারিকুলাম স্থগিত নয় শুধু প্রত্যাহার করে নেওয়া অত্যাবশ্যক। গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছে, এতে কারিকুলাম এবং সিলেবাস এর ভূমিকা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে।এসব কারিকুলাম এবং সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে ঝেটিয়ে বিদায় করা হয়েছে, যা আছে নামকে ওয়াস্তে ঐচ্ছিক সাবজেক্ট হিসেবে। যেটা দিয়ে কেন কোন পরীক্ষা হবে না?দেশের শিক্ষিতদের মধ্যে নৈতিকতার অভাব এত তলানিতে পৌঁছেছে যে, এই সিলেবাস এবং কারিকুলাম বাস্তবায়িত হলে ভবিষ্যৎ...
৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন
রাজনীতি

৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন

দীর্ঘ ৯ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। ৯ বছর আগে ‘নিখোঁজ’ হওয়ার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছিলেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ (রবিবার) দুপুর সোয়া ২টার দিকে দিল্লি থেকে ঢাকায় এসেছেন সালাহ উদ্দিন আহমেদ।সালাহ উদ্দিন আহমেদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হবেন। ভিআইপি লাউঞ্জে বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মিসেস সালাহ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।এর আগে, রবিবার (১১ আগস্ট) বেলা ১১টায় তাকে বহনকারী বিমানটি ভারতের দিল্লি এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।২০১৫ সালের মার্চে ঢাকা থেকে ‘উধাও’ হন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ। দুই মাস প...