ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাড়ল আবারও
দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে জ্বালানী গ্যাসের দাম। ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নভেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করেছে। যা এতদিন ১৩৬৩ টাকায় বিক্রি হয়ে আসছিল।বৃহস্পতিবার (০২ নভেম্বর'২৩) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।এর আগে, বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বর মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে।গত অক্টোবর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। যা সেপ্টেম্বরে ছিল ১২৮৪ টাকা।তারও আগে, সেপ্টেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৪ টা...
