Thursday, October 29

Blog

বন্যায় ১৮ জনের মৃত্যু, ৪৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
জাতীয়

বন্যায় ১৮ জনের মৃত্যু, ৪৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

দেশে ১১ জেলায় চলমান বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত ‌১১ জেলায় মোট ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জন মারা গেছেন জানিয়ে কামরুল হাসান বলেন, এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।সচিব আরও জানান, এ পর্যন্ত ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন।ত্রাণ কার্যক্রমের ...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে
শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

বন্যার্তদের সহযোগিতা করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের এক দিনের বেতন বাবদ আট লক্ষ ত্রিশ হাজার টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ময়নুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।প্রফেসর হক, মানবিক সহায়তায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেছেন। এছাড়াও তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।...
বন্যার্তদের পাশে মালয়েশিয়ার বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন
আন্তর্জাতিক, প্রবাস

বন্যার্তদের পাশে মালয়েশিয়ার বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন

ভয়াবহ বন্যায় সবকিছু হারিয়ে মানুষ আজ অসহায়। এই কঠিন সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি চ্যারিটেবল ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে।এই মহতি উদ্যোগে অংশ নিতে মালয়েশিয়া প্রবাসীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে, সংগঠনটি মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একটি ফান্ড পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই তহবিলটি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হবে, যেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমন্বিত ও কার্যকরভাবে সহায়তা করা যায়।গ্রুপে আরও বলা হয়, বিচ্ছিন্নভাবে ত্রাণ পাঠানোর পরিবর্তে, একত্রে সুন্দরভাবে বণ্টিত এই সহায়তা বাংলাদেশের পুনর্গঠনে দ্রুত ভূমিকা রাখতে সক্ষম হবে। বন্যার্তদের পাশে দাঁড়ান আপনার সহায়তায় ফিরুক তাদের জীবনের স্বাভাবিক ছন্দ।এই কঠিন সময়ে, আমাদের সামান্য সাহায্যই হতে পারে অসহায় ...
ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি মানিকের কাছে যা পাওয়া গেল
অপরাধ, আইন ও আদালত

ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি মানিকের কাছে যা পাওয়া গেল

সিলেট জেলার সীমান্ত দিয়ে ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে আটকের সময়ের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।শুক্রবার (২৩ আগস্ট) জেলার কানাইঘাট দনা সীমান্ত এলাকা থেকে রাত ১১টা ২০ মিনিটে আটক করা হয় সাবেক এই বিচারপতিকে।পালিয়ে যাওয়ার সময় নগদ ৬০ থেকে ৭০ লাখ টাকা, ব্রিটিশ পাসপোর্টসহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়েছিলেন মানিক। কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন, তারাই নগদ সব টাকা নিয়ে চলে যান তাকে একা ফেলে। তবে আটকের সময় বিজিবি তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা জব্দ করেছে।আটকের পর বিজিবির সদস্যরা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মানিককে। কী কী নিয়ে পালাচ্ছিলেন— বিজিবি সদস্যদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পা...
বন্যার্তদের সহযোগিতায় গণঅধিকারের উদ্যোগে শরিক হওয়ার আহ্বান
রাজনীতি

বন্যার্তদের সহযোগিতায় গণঅধিকারের উদ্যোগে শরিক হওয়ার আহ্বান

বন্যার্তদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, মোমবাতি ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করবে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। দলটির এই মানবিক উদ্যোগে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি এ আহ্বান জানানো হয়েছে।এ লক্ষ্যে নগদ অর্থ সহযোগিতা করতে রাজধানীর পুরানা পল্টনস্থ আল রাজি কমপ্লেক্সে অবস্থিত দলটির প্রধান কার্যালয়ে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক অ্যাকাউন্টেও অর্থ পাঠানো যাবে।বিকাশ : 01946648701, 01628310344, 01860325845; নগদ : 01819-603614; রকেট : 01301581500.ব্যাংক অ্যাকাউন্ট নম্বর- Gono Odhikar Parishad (GOP), A/C: 1796901035940, Branch: R.K Mission Road, Dhaka, Pubali Bank....
সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসিদের পাশে দাঁড়ান: ডা. তাহের
রাজনীতি

সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসিদের পাশে দাঁড়ান: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, অতীতের যে কোনও সময়ের চেয়ে গত কয়েকদিনের বন্যা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা আন্তরিক চেষ্টা চালিয়ে পানিবন্দিদের উদ্ধার ও সাধ্যমতো ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে। জামায়াত ও ছাত্রশিবিরের এ সেবা অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে সবটুকু সামর্থ্য দিয়ে বানবাসীদের পাশে দাঁড়াতে হবে।শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌদ্দগ্রামের গুণবতী, চিওড়া, বাতিসা, পৌর এলাকা, মুন্সিরহাট ও কালিকাপুর ইউনিয়নের পৃথক পৃথক স্থানে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।ডা. তাহের বলেন, এখন রাজনৈতিক মতভেদ করার সময় নয়। এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রধান কাজ হওয়া উচিত। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ...
বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে
জাতীয়

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে

সম্প্রতি বন্যাদুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।ধারণা করা হচ্ছে, কিভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এই মুহুর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে- এসব বিষয়ে আলোচনা হতে পারে।...
ঢাকা-সিলেট রুটে ট্রেন চলবে আজ
জাতীয়, সারাদেশ

ঢাকা-সিলেট রুটে ট্রেন চলবে আজ

ঢাকা-সিলেট রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আজ শনিবার (২৪ আগস্ট)। বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে প্রথম ট্রেন শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে।শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।তিনি জানান, ‘২৪ আগস্ট থেকে ঢাকা সিলেট রুটে পুনরায় ট্রেন পরিচালনা শুরু হবে। এ দিন জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭), কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে।’গত ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য এসএসএই (ওয়ে) (শায়েস...
নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৪১, অধিকাংশ ভারতীয়
আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৪১, অধিকাংশ ভারতীয়

নেপালে বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশ ভারতীয়। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার (২৩ আগস্ট) রাতে স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল। ঘটনার সময় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। পথে তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে কীভাবে বাসটি দুর্ঘটনায় পড়ল তা এখনও জানা যায়নি।স্থানীয় বাসিন্দারা নদীতে বাসটি পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন এবং নিজেরাই উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু যাত্রীদের অধিকাংশকেই মৃত অবস্থায় পাওয়া যায়।মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন জানান, ওই বাসে ৪৩ জন যাত্রী ছিলেন। তবে ঠিক কত জন মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন তার সঠিক পরিসংখ্যান এখনও তাদের হাতে আসেনি। রাজ্য সরকার দিল্লি, নেপালের প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।...
রবিবার থেকে চলবে মেট্রোরেল
রাজধানী

রবিবার থেকে চলবে মেট্রোরেল

আন্দোলনের কারণে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সহিংতার ঘটনা ঘটেছিল। যার ফলে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। জানা গেছে, আগামীকাল রবিবার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রো।শুক্রবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া।তিনি জানান, রবিবার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে।জানা গেল কবে চালু হতে পারে মেট্রোরেলউল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই...