Blog

24AugNo Comments
বিনামূল্যে টিকিটের তারিখ পরিবর্তন ও রি-ইস্যু সেবা দিচ্ছে বিমান
দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী ভাড়া সর্বোচ্চ ৫ পাঁচ হাজার ৪০০ টাকা নির্ধারণ করেছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারণের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে।শনিবার (২৪ আগস্ট) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাদুর্গত এলাকার যাত্রীরা বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো রকম চার্জ ব্যতিরেকে সিট ফাকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবে। সে ক্ষেত্রে যাত্রীগদের যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রিইস্যু করতে সংশ্লিষ্ট টিকিট ইস্যুয়িং এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।বন্যা পরিস্থিতির উন...

24AugNo Comments
রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট, সতর্কতা জারি
উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে দেশের ১১ জেলার ৭৭ উপজেলা। এমন পরিস্থিতিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র।শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ বিকেল ৩টায় ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল, যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় লেকের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে।জরুরি বার্তায় আরও জানানো হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে, অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ...

24AugNo Comments
বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধান উপদেষ্টার
ফেনী-নোয়াখালীসহ দেশের কয়েকটি জেলায় আকস্মিক যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এর ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে। এখনই সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ত্রাণসামগ্রী পাঠাতে হবে।বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দ্রুত পুনঃস্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।বন্যা মোকাবেলায় দেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে তাতে অভিভূত জানিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সমন...

24AugNo Comments
বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে যাচ্ছে লুবাবা
বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ছুটছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই তৎপরতায় তারকারাও পিছিয়ে নেই। সেই দলে যোগ দিল খুদে তারকা সিমরিন লুবাবাও। বন্যা দুর্গতদের সাহায্যার্থে ত্রাণ নিয়ে ছুটলো সে।আজ (২৪ আগস্ট) শনিবার ফেসবুক পেজে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে লুবাবা। ত্রাণ পৌঁছানোর কয়েকটি ছবি প্রকাশ করে একটি পোস্ট দিয়েছে সে। লিখেছে, ‘মানুষ তো মানুষের পাশেই দাঁড়াবে। তাই আমিও চলে এসেছি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ আপনার একটু সাহায্যই বন্যায় আটকেপড়া মানুষের কাছে অনেক। চলুন সবাই মিলে বন্যার্তদের পাশে দাঁড়াই।’স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে ত্রাণসামগ্রী বহন করা একটি গাড়ি থেকে জিনিসপত্র নামাতে হাত লাগিয়েছে লুবাবা।...

24AugNo Comments
ভারতে আর ২৫ দিন থাকতে পারবেন শেখ হাসিনা : হিন্দুস্থান টাইমস
বৈধ উপায়ে আর মাত্র ২৫ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওইদিন ভারতে আশ্রয় নেন তিনি। ইতোমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। গত সপ্তাহেই শেখ হাসিনাসহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে; তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল। তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল ন...

24AugNo Comments
বাংলাদেশকে পঙ্গুরাষ্ট্র বানাতে চায় ভারত: চরমোনাই পির
নতজানু সরকারের পতনের ক্ষোভে ভারত এখন বাংলাদেশকে পঙ্গুরাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।তিনি বলেন, আধিপত্যবাদী ভারত কৃত্রিম বন্যার সৃষ্টি করে দিল্লির ক্রীতদাস খুনি হাসিনার পরাজয়ের পর বাংলাদেশের মজলুম জনসাধারণের ওপর প্রতিশোধ নিচ্ছে। ভারতকে অচিরেই এর উচিত জবাব দিতে হবে।শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালীতে বন্যাদুর্গতদের দেখতে এসে মাইজদী সুপার মার্কেটের সামনে আয়োজিত দলীয় সমাবেশে এসব কথা বলেন চরমোনাই পির।চরমোনাই পির অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী ভারত আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এ দেশকে একটি নতজানু, তাঁবেদার ও পঙ্গুরাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা পরিকল্পিত পানি আগ্রাসনে মেতে উঠেছে। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। আমরা আন্তর্জাতিক আদালতে পানির ন্যায্য হিস্যাসহ এসবের বিচার চাই।’সৈ...

24AugNo Comments
বন্যার্তদের পাশে দাঁড়ালেন ডিপজল
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বরাবরই দেশের দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। করোনাকালে অসহায় মানুষের পাশে তিনি অকাতরে দাঁড়িয়েছিলেন। চাল, ডাল, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্যাকেট করে ট্রাকে নিয়ে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সবসময় বন্যার্তদের পাশেও দাঁড়িয়েছেন। ২০২২ সালে সিলেটের সুনামগঞ্জে ভয়াবহ বন্যার সময় দশ ট্রাক পণ্য দুর্গত এলাকায় পাঠিয়েছেন।এবার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ফায়ার সার্ভিসসহ সব শ্রেণিপেশার মানুষ বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে।মনোয়ার হোসেন ডিপজলও বরাবরের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কুম...

24AugNo Comments
জীবন বাঁচাতে বন্যার্ত সনাতন ধর্মাবলম্বীদের মসজিদে আশ্রয়
উজানের ঢলে তলিয়ে গেছে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। এর মধ্যেই একটি হলো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত গ্রাম চান্দেরবাগ। যেখানে নেই কোনো আশ্রয় কেন্দ্র। ফলে জীবন বাঁচাতে সেখানকার হিন্দুরা আশ্রয় নিয়েছেন পাশের গ্রামের মসজিদে।সীমান্তবর্তী ডাকাতিয়া নদী তীরবর্তী চান্দেরবাগ গ্রাম ২৩০ থেকে ২৫০ লোকের বসবাস, যার মধ্যে শুধু দু’টি পরিবার মুসলিম। বাকিসব হিন্দু পরিবার। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পুরো গ্রামটি ডুবে যায়।জানা গেছে, মাছ ধরে জীবিকা নির্বাহ করা গ্রামটির অনেকে। টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে গ্রামটি ডুবে যায়। গ্রামের লোকজন আশেপাশে কোনো আশ্রয় কেন্দ্র না পেয়ে পার্শ্ববর্তী গ্রামের মসজিদে অবস্থান করছেন। আর কিছু লোক বিভিন্ন বাড়ির ছাদে রয়েছেন।গ্রামটির বাসিন্দা গিতা রানী বলেন, পুরো গ্রাম ডুবে গেছে। কোনোরকম জীবন নিয়ে মসজিদে অবস্থান করছি। আশ...

24AugNo Comments
চীনে ভারী বৃষ্টি-বন্যায় ১১ জনের মৃত্যু, লাখো মানুষ ক্ষতিগ্রস্ত
চীনে কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন অঞ্চল বন্যাকবলিত হয়ে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।আনাদোলু এজেন্সির শনিবারের (২৪ আগস্ট) এক প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের অবস্থা বেগতিক। সেখানে ভারী বর্ষণ ও বন্যায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।এদিকে উপকূলীয় প্রদেশটির হুলুদাওতে বন্যার কারণে এই অঞ্চলের হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর ক্ষতি প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। এ ছাড়া ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।তেমনি বৃহস্পতিবার ভারী বৃষ্টি ও বন্যা চীনের অর্থনৈতিক শক্তিঘর গুয়াংডং প্রদেশও লণ্ডভণ্ড করে। এ প্রদেশে রেল পরিষেবা এবং ফ্লাইট ব্যাহত হচ্ছ...

