Thursday, October 29

Blog

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (২)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (২)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||বুড়িগঙ্গায় নিরাপত্তা জালে ধরা পড়লেন দরবেশক্ষমতাচ্যুত মন্ত্রীরা, আওয়ামী লীগের নেতারা এখন গোপনে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ ধরাও পড়ছেন। সবচে করুণ একটি দৃশ্যপট ছিল, আইনমন্ত্রী আনিসুল হক নৌকা যোগে পালিয়ে যাওয়ার সময় বুড়িগঙ্গায় নিরাপত্তা জালে ধরা পড়েন। একই সময়ে একই অবস্থায় গ্রেফতার হয়েছেন সালমান এফ রহমান। বিশাল অর্থবিত্ত ও ব্যবসা বাণিজ্যের একচেটিয়া অধিপতি সালমান এফ রহমান ছিলেন মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা। ভরাট চেহারায় দাঁড়িশোভিত সালমান এফ রহমানকে আহলে হাদীসের মাহফিলে বয়ান করতে দেখলে মনে হত বড় কোনো হুজুর। বয়ানে তিনি এমনসব কথা বলতেন, যার জন্য তার ঈমান সম্পর্কেও জনমনে প্রশ্ন দেখা দিয়েছিল। তিনি পবিত্র হাদীসের নির্ভরযোগ্যতাকে অস্বীকার করে বলতেন, হাদীসের মধ্যে অনেক সমস্যা আছে। কুরআনেও সমস্যা আছে, তবে হাদিসের তুলনায় কম। নাউজুবিল্লাহ।এতকিছুর...
পশ্চিমবঙ্গে বিজেপির ধর্মঘট শুরু
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির ধর্মঘট শুরু

আরজিকর ইস্যুতে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকে মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বুধবার (২৮ আগস্ট) বিজেপি রাজ্যটিতে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়।এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে। ট্রেন, বাস চলছে না অনেক জায়গায়। কাজে বেরিয়ে বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা।মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ‘সাধারণ ধর্মঘট’।মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভে কাঁদানে গ্যাস, জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এরপরেই সরাসরি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় বিজেপি। ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমনপীড়নের প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা আন্দোলনের ডাক দে...
জাতীয় কবির ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ‘কবি নজরুল সাহিত্য মঞ্চ’
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

জাতীয় কবির ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ‘কবি নজরুল সাহিত্য মঞ্চ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে 'কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম)'। মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিসৌধে নানা কর্মসূচি পালন করা হয়।কনসামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন)-এর নেতৃত্বে এবং কনসামের ব্যবস্হাপনা পরিচালক ও ঢাবির সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সার্বিক ব্যবস্হাপনায় শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। কর্মসুচিতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন কনসামের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক ইঞ্জি. মোঃ মোজাহি রতন, নির্বাহী পরিচালক মোঃ কবির হোসেন, ধর্ম ও আপ্যায়ন পরিচালক হাফেজ মাওলানা ফিরোজ আলম, সাংবাদিক অমর প্রমুখ। জিয়ারত শেষে মুনাজাত পরচালনা পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ জিয়াউদ্দীন হাসান।মাজার প্রাঙ্গণে তাৎক্ষণিক সাংবাদিকদের উদ্দেশ্যে বক্...
বন্যাদুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ
রাজনীতি

বন্যাদুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিপদের সময়ে ধৈর্যধারণ করা মুমিনের চরিত্র। অস্থির হলে চলবে না, তাই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে।মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, লাকসামের দক্ষিণ বাইপাশ এলাকার নূর মোটরসের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।বেলা সাড়ে ১১টায় সোনাইমুড়ী আলিয়া হামিদিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্র, দুপুর ১টায় নোয়াখালী সেনবাগের কানকির হাট বহুমুখী উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ, দুপুর ২টায় সেনবাগ উপজেলা গেট মারকাজুল ওহি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে বন্যাদুর্গতদের খোঁজখবর নিয়ে ত্রাণ বিতরণ, ফেনীর ছাগলনাইয়া নিশ্চিন্তপুর, ছাগলনাইয়া জিরোপয়েন্ট ও চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় বন্যাদুর্গতদের ব...
ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য এমআইইউতে দোয়া মাহফিল
জাতীয়, শিক্ষাঙ্গন

ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য এমআইইউতে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাকিল হোসেন ও আহনাফ আবির আব্দুল্লাহ’র রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়টিতে এই মাহফিলের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এই দোয়া মাহফিলের আয়োজন করে। আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় ড. আব্দুর রব বলেন, সাধারণত যে ছাত্ররা পড়াশোনায় ভালো ফলাফল করত, তারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব মেধাবী ছাত্রদের বাদ দিয়ে দলীয় ক্যাডারদের দায়িত্ব দেওয়...
অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বণ্টন
জাতীয়

অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বণ্টন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন।এগুলো হলো– ১. মন্ত্রিপরিষদ বিভাগ, ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩. সশস্ত্র বাহিনী বিভাগ, ৪. খাদ্য মন্ত্রণালয়, ৫. জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।অন্যদিকে নতুন করে আরও একটি করে মন্ত্রণালয় পেয়েছেন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং শারমীন এস মুরশিদ।উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন– অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।উপদেষ্টা হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
রাজনীতি

সমন্বয়ক হাসনাতকে দেখতে সিএমএইচে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

আনসার বাহিনীর কতিপয় দুর্বৃত্তদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকায় সিএমএইচ হাসপাতালে দেখতে যান দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।এসময় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ হাসনাত আব্দুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।তিনি বলেন, পরাজিত শক্তিগুলো এখনো বহুবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি যে কোনো দেশ ও মানবতাবিরোধী চক্রান্ত কঠোর হস্তে দমনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে হামলায় জড়িত দুর্বৃত্ত আনসারদের শাস্তির আওতায় আনার দাবি জানান।এ সময় সঙ্গে ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক ...
ফেনী‌তে বন্যার্তদের মাঝে হেফাজতে ইসলামের ত্রাণসামগ্রী বিতরণ
রাজনীতি

ফেনী‌তে বন্যার্তদের মাঝে হেফাজতে ইসলামের ত্রাণসামগ্রী বিতরণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দুটায় ফেনী সদরের কাতালিয়া গ্রামে প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন হেফাজত মহাসচিব সাজিদুর রহমান।সে সময় কাতালিয়া গ্রামে মাদ্রাসার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।বর্নাত্যদের পাশে দাঁড়াতে হেফাজতের অস্থায়ী ত্রাণ সহয়তা ক্যাম্প জামিয়া ইসলামিয়ায় আজ হেফাজতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রায় চারশ আলেমকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় হেফাজত মহাসচিব উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের এই ক্যাম্প থেকে অত্র অঞ্চলে ২০ ইউনিট একযোগে কাজ করছে। এ ক্যাম্প থেকে আমরা ৫টি আশ্রয়কেন্দ্রে নিয়মিত খাবার সরবরাহ করছি। আজ আমরা বৃহত্তর নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলায় প্রায় ২...
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিলো সেনা পরিবার সমিতি
জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিলো সেনা পরিবার সমিতি

দেশের বিভিন্ন জেলায় বন্যায় দুর্গত অসহায় মানুষদের সহযোগিতার জন্য ১৫ লাখ টাকা অনুদান হস্তান্তর করেছেন সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান।মঙ্গলবার (২৭ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কাছে তিনি অনুদানের এ টাকা হস্তান্তর করেন। এই অনুদানের অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।এছাড়াও সকল সেনানিবাসে বিদ্যমান সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাবের সদস্যাগণ স্ব-প্রণোদিত হয়ে ত্রাণসামগ্রী হিসেবে নগদ অর্থ, জামা কাপড়, রেশন, ঔষধ, শুকনা খাবার লেডিস ক্লাব, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে হস্তান্তর করা হয়।এ সময় সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার প...