Thursday, October 29

Blog

নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি
বিনোদন

নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন সঞ্চালক দীপ্তি চৌধুরী। মূলত, বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি।এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে। যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি।বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ যাবে ত্রাণ তহবিলে

বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে।বুধবার (২৮ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।তিনি বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।এর আগে দল প্রতিষ্ঠার ৪৬ বছর উদযাপনে গত বুধবার (২১ আগস্ট) পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ : উপদেষ্টা সাখাওয়াত
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ : উপদেষ্টা সাখাওয়াত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব বলে এ ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে। 'বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফের উপস্থিতিতে সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।প্রসঙ্গত, ২০১৬ সালে ড. মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লি. এর অভ্যন্তরে সোনালী ব্যাগ তৈরিতে প্রকল্প গ্রহণ করা হয়। গতবছর এর গুণগতমান বাড়াতে 'বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট' এর অর্থায়নে একটি...
দশ বছর পর কক্সবাজারে সালাহউদ্দিন
রাজনীতি

দশ বছর পর কক্সবাজারে সালাহউদ্দিন

দীর্ঘ দশ বছর পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে ফিরেছেন। বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।তাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।সালাহউদ্দিন আহমেদ বিমান থেকে নেমে অবকাশ স্থলের দিকে এলে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতারা তাকে স্বাগত জানান।এদিকে বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার শহর ও চকরিয়া-পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়ক তোরণ-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। তিনি যখন কক্সবাজার আসেন তখন বিমানবন্দর ও আশপাশের সড়ক নেতাকর্মীদের ভ...
জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন
রাজনীতি

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন

জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।আজ বুধবার (২৮ আগস্ট) এ প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির রাজনীতি করার অধিকার ফিরে পেল।প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই; এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে’ তাই দলটির নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো।এর আগে জামায়াতে ইসলামীর আ...
নাইজেরিয়ায় বন্যায় নিহত ১৭০
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্যায় নিহত ১৭০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৭০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে দুই সপ্তাহ ধরে চলা বন্যায় আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার মানুষ। খবর সিএনএনের। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ২ লক্ষাধিক মানুষ।মঙ্গলবার আপডেট করা এবং ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) প্রকাশিত সর্বশেষ এনইওসি পরিসংখ্যান অনুসারে, এ পর্যন্ত দেশটিতে ১৭০ জন নিহত, ১ হাজার ৯৪১ জন আহত এবং ২ লাখ ৫ হাজার ৩৩৮ জন তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।চলমান এই বন্যা দেশের উত্তরাঞ্চলের আটটি প্রদেশে প্রচণ্ড আঘাত হেনেছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে এবং আবহাওয়া কর্তৃপক্ষের দেওয়া পূর্বাভাসে আগামী মাসেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।এদিকে চলমান এই বন্যা কয়েক হাজার হেক্টর জমির ফসলও ভাসিয়ে নিয়ে গেছে। আর এতে করে পশ্চিম আফ্রিকার...
ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত
রাজনীতি

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তার ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা–বাবার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে। লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব ...
বন্যার্তদের পাশে ইউআইটিএস
শিক্ষাঙ্গন

বন্যার্তদের পাশে ইউআইটিএস

বাংলাদেশের ১১টি জেলায় চলমান বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজধানীর সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষে গঠিত তহবিলে গত রবিবার (২৫ আগস্ট) অর্থ প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বন্যাকবলিত দুর্যোগ মোকাবেলার জন্য একটি স্বেচ্ছাসেবক টিম প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হয়।উল্লেখ্য যে, গত ২২ আগস্ট ২০২৪ খ্রি. থেকে ইউআইটিএস-এর শিক্ষার্থীদের একটি টিম বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও বন্যা মোকাবেলার জন্য ভবিষ্যতে স্বেচ্ছাসেবা প্রদান করার আগ্রহ প্রকাশ করেছে ইউআইটিএস-এর অসংখ্য শিক্ষার্থী।...
তাবলীগ জামাতের পথচলা : ঈমানের জাগরণ ও হেদায়েতের রাস্তা
ধর্ম ও দর্শন

তাবলীগ জামাতের পথচলা : ঈমানের জাগরণ ও হেদায়েতের রাস্তা

|| হাফেজ মু. হাসান জামান ||ইসলামের দাওয়াতি আন্দোলন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তাবলীগ জামাত, মুসলিম সমাজে ঈমানী শক্তি পুনর্জাগরণের লক্ষ্যে কাজ করে আসছে। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো মুসলমানদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য সৃষ্টি করা।তাবলীগ জামাতের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে মুসলমানদের সাথে আলাপ-আলোচনা করে, তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষার প্রতি আহ্বান জানান। তারা সরলতা, ধৈর্য এবং বিনয়ের সাথে ইসলামের শিক্ষা প্রচার করে, যাতে প্রতিটি মুসলমান তার ঈমানকে শক্তিশালী করতে পারে এবং আল্লাহর পথে সঠিকভাবে চলতে পারে। তাবলীগ জামাতের সাথীরা নিজেরা কয়েক দিনের জন্য ঘরবাড়ি ছেড়ে মেহনতের পথে (আল্লাহর রাস্তায়) বের হন, যা তাদের ঈমানী অবস্থাকে মজবুত করে। এই মেহনতের মাধ্যমে তারা নিজেরা হেদায়েতপ্রাপ্ত হন এবং অন্যদেরকেও হেদায়েতের...
সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত
বাণিজ্য ও অর্থনীতি

সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত

অকটেন–পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী সেপ্টেম্বর মাস থেকেই ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম কমবে। তবে সবচেয়ে বেশি দাম কমবে পেট্রোল ও অকটেনের।জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশের কয়েকটি সংবাদমাধ্যম।দেশে গত জুন থকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। অন্যদিকে অকটেন ১৩১ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১২৭ টাকা দরে বিক্রি হচ্ছে।বিপিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানো হবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে—সেটিও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে স্বাভাবিক নিয়মেই জ্বালানি তেলের দাম তখন কমে আসবে।মুনাফা কমানোর ব্যাপারে বিপিসি বলেছে, উচ্চ মূল্যস...