মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরও বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
টাইগারদের জিততে হলে পাড়ি দিতে হত রানের মহাসমুদ্র। সেই আশায় ব্যাট করতে নেমে তীরেই তরী ডুবে যায় তাদের। তবে অপেক্ষা বাড়ালেন কেবল মাহমুদউল্লাহ। তার দুর্দান্ত সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে গেছে টিম বাংলাদেশ।১৪০ বলে ১৭৪ রান করে ম্যাচের নায়ক কুইন্টন ডি কক। ব্যাট হাতে পার্শ নায়কের ভূমিকায় ছিলেন হেনরিক ক্লাসেন (৪৯ বলে ৯০), এইডেন মার্করাম (৬৯ বলে ৬০) ও ডেভিড মিলার (১৫ বলে ৩৪)।তাদের তাণ্ডবে বাংলাদেশের হারের গল্প লেখা হয়েছিল মূলত প্রথম ইনিংসেই। অপেক্ষা ছিল হারের ব্যবধান বাংলাদেশ কত কমাতে পারে সেটা দেখার। সেই কাজটা ভালোমতই করলেন মাহমুদউল্লাহ। সতীর্থদের আসা-যাওয়ার ব্যস্ততার মাঝে এই মিডল অর্ডার করেছেন ১১১ বলে ১১১ রান। আসরে সুযোগ পাওয়া তিন ম্যাচেই রান পেলেন তিনি।দারুণ সব শটে এই অভিজ্ঞ ব্যাটার দেখিয়েছেন এমন উইকেটে কিভাবে টিকে থেকে অবলীলায় রান তোলা যায়।রাবাদার বল ...
