Friday, October 30

Blog

দেশ গঠনে নয়া বার্তা দেবেন তারেক রহমান : ডা. জাহিদ
রাজনীতি, সর্বশেষ

দেশ গঠনে নয়া বার্তা দেবেন তারেক রহমান : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।ডা. জাহিদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো করে লুটপাট করেছে। ১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেই সঙ্গে নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিব-উন নব...
ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ওই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এটি চালু রাখতে এর জন্য প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়েক দিনের প্রচেষ্টায় বিকেলে পরীক্ষামূলকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করে। রাত ৮টা ৩২ মিনিটে ওই ইউনিট থেকে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পূর্বক জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে। রাতের মধ্যেই উৎপাদনকৃত এ বিদ্যুৎ ৬০ মেগাওয়াটে উন্নীত হওয়ার কথা রয়েছে।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, এক নম্বর ইউনিটে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।যান্ত্র...
কমেছে পেঁয়াজ-আলুর দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কমেছে পেঁয়াজ-আলুর দাম

সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বাড়তি চাল, মাছ, মুরগি ও ডিমের দাম।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমেছে আলুর দাম।কেজিতে কিছুটা পেঁয়াজও কমেছে। বাজারে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা।সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে মুরগির দাম। ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম।বাজারে ১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ছোট আকারের ডিম। আকারে বড় ডিমের ডজন ১৭০ টাকা৷ বাজারে ১৭০ টাকা ডজন দরে বিক্রি হওয়া ডিম গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা। আবার এই ডিম মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন দরে।সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম ওঠানামা করলেও আগের অবস্থাতেই দেখা গেছে সবজির দাম।বাজারে শসার কেজি ৪০ টাকা, করলা ৬০ টাকা, লাউ ৪০ টাকা পিস, কাকরোল ৬০ টা...
দিল্লি হয়ে শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু
আন্তর্জাতিক, সর্বশেষ

দিল্লি হয়ে শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দুই দিনের সফরে বাংলাদেশে আসছে। প্রতিনিধিদলের অন্যতম সদস্য এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দিল্লি হয়ে ঢাকায় আসছেন।পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে।এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন।’তিনি আরো বলেন, ‘প্রতিনিধিদলে কারা থাকছেন আপনারা জেনেছেন। এটা থেকে বোঝা যায়, এই আলোচনাটা বহুমাত্রিক হবে, এটা শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাক...
প্রতিবেশীকে হত্যা, পিতামাতা-সহ যুবক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রতিবেশীকে হত্যা, পিতামাতা-সহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুন্ডে জমি নিয়ে বিরোধের জেরে থানায় হওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।তারা হলেন- আবুল মুনছুর ওরফে মিলন (৩০), তার পিতা মো. মামুন (৬৫) এবং মাতা নুরুন্নাহার বেগম ওরফে মিনা (৫০)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাক্কানী বাড়ির দক্ষিণ বগাচতর এলাকায়।বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া থানার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।র‍্যাব জানায়, মোহাম্মদ সুমন (৩৮) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে একই এলাকার আবুল মুনছুর মিলনদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছিল। ৮ আগস্ট অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ওই হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় ত...
পৌরসভার চাকরিতে ঘুষের অভিযোগ: ফাঁসানোর অভিযোগনির্বাহী কর্মকর্তার পাল্টা জিডি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পৌরসভার চাকরিতে ঘুষের অভিযোগ: ফাঁসানোর অভিযোগনির্বাহী কর্মকর্তার পাল্টা জিডি

|| জেলা প্রতিনিধিঃ জামালপুর ||জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভায় রাজ্জাক নামের এক যুবক পৌরসভার চাকরি পাওয়ার জন্য পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ করেছেন। তার দাবি, তিনি চাকরি পাওয়ার প্রক্রিয়ায় নির্বাহী কর্মকর্তাকে ঘুষ দিয়েছেন এবং এ বিষয়ে উপযুক্ত প্রমাণও রয়েছে। এ বিষয়ে রাজ্জাক ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেন।অন্যদিকে, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আমিন এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার মতে, তাকে ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ আনা হয়েছে। এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে তিনি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, চাকরির নিয়োগের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই, সেহেতু কোনো ধরনের আর্থিক লেনদেনের কোনো সুযোগই নেই।বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রশাস...
অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
রাজনীতি, সর্বশেষ

অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‌‘নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত।’বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের সাফা আর্কেড মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জোন আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ তিনি এ কথা বলেন।অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীসহ গোটা দেশের প্রতি গত ৫ আগস্ট করুণা করেছেন। দেশের সব রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবী, ওলামায়ে কেরাম, সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার ওপর গত সাড়ে ১৫ বছরের যে অত্যাচার ও নির্যাতন, সেসব থেকে আল্লাহ সবাইকে মুক্তি দিয়েছেন। এই ফ্যাসিবাদি দুঃশাসনের অবসানের জন্য কোটি কোটি মানুষ যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে- তা বাংলার ইতিহাসে আজীবন লেখা থাকবে।’তিনি বলেন, ‘স্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য থেকেই আমাদের নেতাদের ...
অপু বিশ্বাসের রহস্যজনক স্ট্যাটাস
বিনোদন, সর্বশেষ

অপু বিশ্বাসের রহস্যজনক স্ট্যাটাস

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মানবিক কাজেও উপস্থিতি দেখা যায় তার। কদিন আগেই বন্যার্তদের সহযোগিতা করেছেন।নিজের মনের অনুভূতিও ফেসবুকে জানান দেন লাভ ম্যারেজ খ্যাত নায়িকা। গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন অপু। এবার সেই পোস্ট নিয়েও শুরু হয়েছে চর্চা।ফেসবুকে অপু বিশ্বাস লিখেছেন, ‘সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে।’অপুর এই রহস্যজনক পোস্ট কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা স্পষ্ট নয়। বিভিন্ন সময়ে সরাসরি না বললেও তিনি নায়িকা বুবলীকে খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন তা কারও অজানা নয়।অনেকের ধারণা, এই পোস্টটিও বুবলীকে ইঙ্গিত করেই দিয়েছেন অপু। মন্তব্য ঘরে এক নেটিজেন উল্লেখ করেন, ‘সত্যকে ষড়যন্ত্র বলে চালিয়ে দিলেই তা ষড়যন্ত্র হয়ে যায় না, ইন্টারভিউ দিতে গিয়ে অন্য ক...
সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজের পরদিন ২ শিশুর লাশ উদ্ধার
সভ্যতা ও সংস্কৃতি, সারাদেশ

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজের পরদিন ২ শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিখোঁজের পরদিন ২ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।তারা হলো- একই উপজেলার কুকরি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (৭) ও জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজা খাতুন (৬)। চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি গণমাধ্যমকে জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ওই ২ শিশু তাদের দাদার সাথে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। দাদা তাদেরকে গোসল করিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং নিজে গোসল করে বাড়ি গিয়ে দুই নাতি নাতনীকে না দেখে খোঁজাখুঁজি করে। আবারো যমুনার পাড়ে গিয়ে তাদের না পেলেও জুতা দেখতে পায়। তখন ধারণা করা হয় ওই দুই শিশু গোসলের পর বাড়ি না গিয়ে আবারো নদীতে গোসলে নেমে পানিতে ডুবে গেছে।ওইদিন সন্ধ্যায় বিষয়টি নৌ-পুলিশকে জানানো হলে তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। বৃহস্পতিবার ভোরের দিকে তাদের লাশ যমুনা নদীর তীরবর্তী জনতা ...
দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অতীতের পচা দেশ থেকে নতুন তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপের সময় তিনি এ সহায়তা চান।‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক সংলাপটি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয়।সংলাপে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার আন্দোলন সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না। এটা লক্ষ্য পূরণে জীবনপণের আন্দোলন ছিল।...