Friday, October 30

Blog

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আমরা দেড় ঘণ্টা ধরে মিটিং করেছি। জরুরি সিন্ডিকেটের সভায় অংশ নেওয়া সব সদস্যদের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আশা করি, সবাই ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনকে সহযোগিতা করবেন।এদিকে, ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগ...
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ উপাচার্য অধ্যাপক শামসুল আলম
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ উপাচার্য অধ্যাপক শামসুল আলম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সারাদেশের আলিয়া মাদ্রাসাসমূহের এফিলিয়েশন ক্ষমতাসম্পন্ন বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলমের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।...
স্বপ্নের নায়ক সালমান শাহের ৫৪ তম জন্মদিন আজ
বিনোদন, সর্বশেষ

স্বপ্নের নায়ক সালমান শাহের ৫৪ তম জন্মদিন আজ

কোটি ভক্তের হৃদয়ের সঙ্গে মিশে থাকা স্বপ্নের নায়ক সালমান শাহের জন্মদিন আজ। বেঁচে থাকলে এদিনে তিনি ৫৪ তে পা দিতেন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্ম নেন ক্ষণজন্মা এ নায়ক। জন্ম ও মৃত্যু তার একই মাসে। তাই সেপ্টেম্বর মাসটি ভক্তদের জন্য আনন্দ-বেদনার মাস। সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তাকে নিয়ে বছরজুড়েই নানা রকম আয়োজন করে থাকেন তার ভক্তরা।অল্প সময়ে ছোট-বড় সবার মন কেড়ে নেন নায়ক সালমান শাহ। তবে হঠাৎ করে ভক্তদের কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান তিনি। তার শোকে সে সময় অনেকের স্বেচ্ছামৃত্যুর খবরও শোনা গিয়েছিল। তবে তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য। তার মা নীলা চৌধুরীর দাবি, সালমান আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।পরিবারের বড় ছেলে ছিলেন ইমন। তবে চলচ্চিত্রে সালমান শাহ নামেই পরিচিতি পান তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় ১৯৯৩ সা...
ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে জাতিসংঘে ঐতিহাসিক প্রস্তাব পাস
আন্তর্জাতিক, সর্বশেষ

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে জাতিসংঘে ঐতিহাসিক প্রস্তাব পাস

গাজা ও পশ্চিম তীরসহ ফিলিস্তিনের সব অঞ্চল থেকে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে আগামী এক বছরের মধ্যে ইসরায়েলের ‘অবৈধ দখলদারিত্ব’বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়া দখলদারিত্বের কারণে ফিলিস্তিনিদের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ এ পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। খবর আল জাজিরার।জাতিসংঘের সাধারণ পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব বিপুল ভোটের ব্যবধানে গৃহীত হয়।স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৪টি দেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনাসহ বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ। আর ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারতসহ ৪৩টি দেশ।প্রস্তাবটি গৃহীত হওয়ার তিন মাসের মধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এটি বাস্তব...
বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এমনটাই জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মার্টিন রাইসার বলেন, বাংলাদেশের জন্য কিছু করার এটিই গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময়। আমরা সহায়তা দিতে সক্ষম। কিন্তু কী পরিমাণ অর্থ সহায়তা করতে পারবো তা জানানোর আগে বোর্ডের অনুমোদন লাগে।তিনি আরও বলেন, আগামী জুনের মধ্যে ২ বিলিয়ন ডলার কয়েক ধাপে দিতে পারি। কিছু বাজেট সাপোর্ট ও কিছু জ্বালানি খাতে সহায়তার জন্য দেওয়া হবে।এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বৈঠকে বাজেট সাপোর্ট, খাদ্য নিরাপত্তা ও বন্যা পরবর্তী বিষয় নিয়ে কথা হয়েছে। তারা সহায়তা দেবে। তিনি...
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্লাহ।পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য।ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন।...
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর তাগিদ নাহিদের
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর তাগিদ নাহিদের

জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।বুধবার (১৮ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে উপদেষ্টার সাথে বাংলালিংক প্রতিনিধি দলের সাক্ষাতের সময় উপদেষ্টা একথা বলেন।নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।ভেওন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর কথা বললে উপদেষ্টা বলেন, ট্যাক্সের সাথে অর্থ মন্ত্রণালয় জড়িত তাই এ বিষয়ে তাদের সাথে আলোচনা করতে হবে।বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় এপ্লিকেশন টফির ব্যবহা...
চট্টগ্রাম, জগন্নাথ, শাহজালালসহ ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

চট্টগ্রাম, জগন্নাথ, শাহজালালসহ ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চট্টগ্রাম, জগন্নাথ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।এদিন নতুন উপাচার্য পেয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।আলাদা প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রেজাউল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ক...
টসে জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

টসে জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

কদিন আগেই টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত পাকিস্তানকে সিরিজ হারিয়েছে টাইগাররা, সেটিও আবার ধবলধোলাই করে। দারুণ এই জয়ের পর এবার ভারত সফরে নাজমুল হোসেন শান্তর দল। স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারীরা যার প্রথমটি শুরু হচ্ছে আজ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে রোহিত শর্মাদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক শান্ত।চেন্নাইয়ের এই টেস্টে উইকেট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে দুই দলের মাঠে নামার আগে টসও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছিল। টসে জিতেছেন টাইগারদের অধিনায়ক শান্ত। চেন্নাইয়ের আবহাওয়া আজ মেঘলা, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়েছেন, আর্দ্রতা কাজে লাগাতে চায় তাঁর দল।স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা খেলতে নামছে একাদশে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের সঙ্গে আরও থাকছেন নাহিদ রানা। এছাড়াও দলে আ...
বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া
রাজনীতি, সর্বশেষ

বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।শায়রুল জানান, বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা করাবেন।এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে।...