Friday, October 30

Blog

প্রথম সেশনে বাংলাদেশ উইকেটশূন্য, ভারতের বড় লিড
খেলাধুলা, সর্বশেষ

প্রথম সেশনে বাংলাদেশ উইকেটশূন্য, ভারতের বড় লিড

তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারল না বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিং করে এই সেশনে ১২৪ রান যোগ করেছে ভারতীয়রা। বাংলাদেশি বোলাররা তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। চেন্নাই টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪৩২ রানের লিড নিয়েছে ভারত। এখনও তাদের হাতে আছে ৭ উইকেট।৮৬ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। অপর অপরাজিত ব্যাটার ঋষভ পান্তের সংগ্রহ ৮২ রান।তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ব্যাটার। নিয়মিত বাউন্ডারি মেরে বাংলাদেশি বোলারদের চাপের ওপর রেখেছেন তারা। ভারতের দলীয় রান যখন ১৯৩, তখন একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। তবে সাকিব আল হাসানের বলে ওঠা পন্তের ক্যাচটি নিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।শনিবার (২১ সেপ্টেম্বর) ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন আগের দিন ১৩ বল...
পাহাড়ে সন্ত্রাসীদের কঠোরহস্তে দমন করতে হবে: ফখরুল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

পাহাড়ে সন্ত্রাসীদের কঠোরহস্তে দমন করতে হবে: ফখরুল

পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত ব্যাপক সংঘর্ষে হতাহত এবং দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন-খারাবিতে মেতে উঠেছে।’ফখরুল বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই জনগণের ওপর হামলা চালিয়ে তাদের পৈশাচিক কায়দায়...
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক, সর্বশেষ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে বিকেল ৪টায়। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে রবিবার দুপুরে (২২ সেপ্টেম্বর) সকালে।২০২২ সালে ধসে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এরপর দেশটিতে দেখা দিয়েছিল গণঅভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্টের পদে বসেছিলেন রনিল বিক্রমাসিংহে। সেই মেয়াদও শেষ। ফলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন লঙ্কানরা।জানা গেছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী আছেন।নির্বাচনের অন্যতম প্রার্থী হলেন বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এর আগে একাধিকবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন রনিল। সংকটের সময় আইএমএফ-এর থেকে অর্থসাহায্যও নিয়ে এসেছেন তিনি।তবে রনিলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন মূলত দু'জন...
পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পরিদর্শনে গেছেন।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তারা সেখানে বেলা ১১টায় পৌঁছান। প্রথমে রাঙ্গামাটি পরে তারা খাগড়াছড়ির কয়েকটি স্থানে সভা করবেন।পরিদর্শনে তারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে।সফর সূচিতে রয়েছে বেলা সোয়া ১১টায় রাঙ্গামাটির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময়। বিকাল ...
ভারতে পাচারের সময় বিজিবি’র হাতে ২২ লাখ টাকার ইলিশ জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারতে পাচারের সময় বিজিবি’র হাতে ২২ লাখ টাকার ইলিশ জব্দ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল ভারতে পাচার করার সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়। আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।...
তীব্র গরমের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, সর্বশেষ

তীব্র গরমের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

দিনকয়েক ধরেই গরমে পুড়ছে দেশবাসী। ভ্যাপসা গরম, সঙ্গে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এমন পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে।শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকেই বৃষ্টি পড়তে থাকে রাজধানীর বিভিন্ন এলাকায়। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে জনজীবনে।এর আগে আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।আজ সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সন্ধ্যা ৬টা থে...
নাটকীয়তার পরে সমাবেশের অনুমতি পেলো পিটিআই
আন্তর্জাতিক, সর্বশেষ

নাটকীয়তার পরে সমাবেশের অনুমতি পেলো পিটিআই

দিনভর নাটকীয়তার পরে শনিবার (২১ সেপ্টেম্বর) লাহোরে সমাবেশের অনুমতি পেলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।মূলত লাহোর হাইকোর্টের হস্তক্ষেপেই সমাবেশের অনুমতি পায় দলটি। তবে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তানে নয়, কাহনার লিংক রোডে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে দলটিকে।দিনব্যাপী নাটকটি মূলত উন্মোচিত হয় যখন পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমদ খান ভাচা পিটিআই এমপিএদের সঙ্গে নিয়ে মিনার-ই-পাকিস্তান সাইটটি পরিদর্শন করতে যান। সেখানে পুলিশ তাদের প্রবেশে বাধা দেয়।এরপর এক আইনজীবী পিটিআইকে সমাবেশের অনুমতি না দিতে লাহোর হাইকোর্টে আবেদন করেন। যদিও সে আবেদন খারিজ করে দেওয়া হয়।তাছাড়া সমাবেশের অনুমতি দিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই। দলটির নেতা আলিয়া হামজা ও অন্যান্য নেতারা সমাবেশের অনুমতির জন্য আদালতের হস্তক্ষেপ চান।এরপর আদালত আইন অনুযায়ী ডেপুটি কমিশন...
তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে সাজঘরে ফিরলো আরো ২ ভারতীয় ব্যাটার
খেলাধুলা, সর্বশেষ

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে সাজঘরে ফিরলো আরো ২ ভারতীয় ব্যাটার

২৪ রানের মধ্যে ভারতের ২ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। দিনের তৃতীয় ওভারে রবীন্দ্র জাদেজাকে আউট করেছিলেন টাইগার পেসার। এবার আকাশ দিপকেও সাজঘরের পথ দেখালেন তিনি। ৩০ বলে ১৭ রান করেন ভারতীয় ব্যাটার।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯০ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ৩৭২ রান। রবীন্দ্রচন্দন অশ্বিন ১১৩ আর জাসপ্রিত বুমরাহ অপরাজিত আছেন ৪ রানে।আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারালো ভারত। দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। সেঞ্চুরির দিকে হাঁটতে থাকা জাদেজা ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান প্যাভিলিয়নে।এর আগে প্রথম দিন ১৪৪ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে জাদেজা আর অশ্বিনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্বস...
ড. ইউনূসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য : মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ড. ইউনূসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান দেয়নি, মামলা দিয়েছিল জেলে রাখার জন্য।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব বলেন তিনি৷মির্জা ফখরুল বলেন, সারাবিশ্ব যেখানে নোবেলবিজয়ী মানুষকে পুরস্কার দিয়েছে। সেখানে স্বৈরাচার হাসিনা তাকে সুদখোর বলে আখ্যায়িত করেছেন।মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাধারণ মানুষকে গুম, খুন করে তারা সীমালঙ্ঘন করেছেন।অন্তর্বর্তীকালীন সরকার জঞ্জাল পরিষ্কার করছে মন্তব্য করে তিনি বলেন, নতুন একটি সূর্যোদয়ের মাধ্যমে একটি স্বপ্ন তৈরি হয়েছে। এটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ। বিদেশে লুটের টাকা ফিরিয়ে আনতে হবে। দেশে ব্যাংকখেকো ও ঘুষ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ...
ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল

ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।আসিফ নজরুল বলেন, আগামী ১ অক্টোবর থেকে শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে প্রাধান্য দেবে কমিটি।প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের জন্য তাকে ফিরিয়ে আনা হবে কি না জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজ...