শুক্রবার, মার্চ ২০

Blog

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল
ধর্ম ও দর্শন, সংবাদ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৪৪৫ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসছে আগামীকাল বৃহস্পতিবার। আজ বুধবার (১২ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করবেন।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর অনুরোধ জানানো হয়েছে।...
গাজীপুরে ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত : উদ্ধারকাজ চলছে
জাতীয়, সংবাদ

গাজীপুরে ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত : উদ্ধারকাজ চলছে

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লোকোমাস্টারসহ আহত হয়েছেন অন্তত দশজন। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনার কবলে পড়া মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ র...
মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু
জাতীয়, সংবাদ

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু

মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে চালু হলো। সকাল থেকে এ দুটি স্টেশনে ট্রেন থামছে। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।এর আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বিজয় সরণি আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুটি বেশ কিছুদিন আগেই পুরোপরি প্রস্তুত করা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আজ ১৩ ডিসেম্বর স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করা হলো। এখন থেকে মতিঝিল রুটে চলাচলকারী সবগুলো ট্রেন এই দুটি স্টেশনে থামবে।মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে চালু হলো ১৪টি। বাকি ৩টির মধ্যে কারওয়ান বাজার ও শাহবাগ এ দুটি স্টেশন এই মাসের শেষের দিকে একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে বল...
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে এক সপ্তাহের মধ্যে : ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে এক সপ্তাহের মধ্যে : ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক

বাজারে চলতি মওসুমের মুড়িকাটা পেঁয়াজ উঠায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে। অসাধু ব্যবসায়ীদের মজুদদারি ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।মহাপরিচালক সফিকুজ্জামান বলেছেন, ‘পেঁয়াজ কারসাজির সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুদদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেয়া হচ্ছে।’ এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম একেবারে যৌক্তিক মূল্যে আনার আশ্বাসও দেন তিনি।এদিকে, সোমবার বিভিন্ন বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে দাম কমতে শুরু করেছে। ...
গাজার যুদ্ধক্ষেত্রে আরও ৭ ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক, সংবাদ

গাজার যুদ্ধক্ষেত্রে আরও ৭ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে আরও সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।আইডিএফের তথ্য অনুযায়ী, নতুন এই সাতজনসহ গাজায় ইসরায়েলি স্থল অভিযানে দেশটির নিহত সেনার সংখ্যা ১০৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে ছয়শতাধিক।সোমবার (১১ ডিসেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে সাত সেনাসদস্য নিহত হওয়ার তথ্য প্রকাশ করে। তারা জানায়, নিহত সেনাদের মধ্যে পাঁচজন ইসরায়েলি সেনাবাহিনীর ৮১১১ ব্যাটালিয়নের পঞ্চম ব্রিগেডের সদস্য। রোববার গাজার খান ইউনিস এলাকার একটি স্কুলের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ হয়। এ সময় বিস্ফোরণে পাঁচ সেনাসদস্য নিহত হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরা...
শৈত্যপ্রবাহ আসছে, বাড়বে শীতের তীব্রতা
জাতীয়, সংবাদ

শৈত্যপ্রবাহ আসছে, বাড়বে শীতের তীব্রতা

রাজধানী-সহ সারাদেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা এখন দিনের অনেকটা সময় কুয়াশাচ্ছন্ন থাকছে।গতকাল সোমবার নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের ভেতরে রেকর্ড হওয়া চলতি মৌসুমের এটিই সবচেয়ে কম তাপমাত্রা, যা শৈত্যপ্রবাহের কাছাকাছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে আবহাওয়াবিদরা সেটিকে শৈত্যপ্রবাহ বলেন।শীতের তীব্রতা ও কুয়াশার জন্য স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক এলাকায়। এসব এলাকায় নিম্ন আয়ের মানুষ পড়ছেন বিপাকে। তীব্র শীতের মধ্যে তারা ঠিকমত কাজে বের হতে পারছেন না। ভুগছেন ঠান্ডাজনিত নানা রোগে। দিন দিন এ আত্রান্তের সংখ্যা বাড়ছে।ঘন কুয়াশার কারণে গতকাল সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামায় দেরি হয়।আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ মঙ্...
ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ
আন্তর্জাতিক, শিক্ষাঙ্গন, সংবাদ

ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শিক্ষা মন্ত্রণালয় পবিত্র কুরআন তিলাওয়াতের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ইরান অষ্টমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে। ছেলে ও মেয়ে উভয়ই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ ডিসেম্বর।ইরানের আমন্ত্রণপত্র ও আবেদনের নিয়মকানুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।এরপর ১৮ থেকে ২১ ডিসেম্বর প্রাথমিকভাবে আবেদন যাচাই-বাছাই করা হবে। জানুয়ারিতে অনলাইনে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্বে অংশ নেবেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।...
মাদ্রাসা প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শুরু আজ
শিক্ষাঙ্গন, সংবাদ

মাদ্রাসা প্রধানদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শুরু আজ

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সারাদেশের মাদ্রাসাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (১১ ডিসেম্বর) থেকে ভার্চুয়ালি এ মতবিনিময় শুরু হবে। বিভাগভিত্তিক এ সভা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনে খুলনা বিভাগের মাদ্রাসা প্রধানদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী।রবিবার (১০ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বাকি বিভাগগুলোর শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেবেন।এতে বলা হয়, ২০২৩ সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি সংযুক্ত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।মতবিনিময় সভার সূচি অনুযায়ী-১১ ডিসেম্বর খুলনা, ১২ ডিসেম্বর ময়মনসিংহ, ১৩ ডিসেম্...
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ছাড়াল
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকাতয় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাযজ্ঞে গত ১ দিনে ৩০০ জনসহ এ পর্যন্ত উপত্যকাটিতে প্রাণহানির মোট সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে এবং মোট আহতের সংখ্যা পোঁছেছে অর্ধলক্ষে। এই হতাহতের অধিকাংশই নারী ও শিশু। খবর আল-জাজিলার।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আল-জাজিরাকে বলেছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।ইসরায়েলের কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, হামাসের হামলায় এ পর্যন্ত ১ হাজার ১৪৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববারের এই ফোনালাপে গাজায় ইসরায়েলের আগ...
সিরাজগঞ্জে মানব সেবায় স্বপ্ন গ্রুপের পিঠা উৎসব : ছিন্নমূল মানুষের মুখে হাসি
সংবাদ, সভ্যতা ও সংস্কৃতি

সিরাজগঞ্জে মানব সেবায় স্বপ্ন গ্রুপের পিঠা উৎসব : ছিন্নমূল মানুষের মুখে হাসি

শীতের হাতছানি দিতেই নবান্ন উৎসবের ধুম পড়ে গ্রাম বাংলায়। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে তৈরি হয় নানা ধরনের শীতের পিঠা। তবে গরম গরম ধোঁয়া ওঠা সেই পিঠার স্বাদ থেকে বঞ্চিত থাকেন ছিন্নমূল, হতদরিদ্র ও অসহায় মানুষ।সিরাজগঞ্জ শহরের সেসব মানুষকে শীতের পিঠার স্বাদ দিতে এবং শীতকে স্বাগত জানাতে রোববার (১০ নভেম্বর) ভোরে পিঠা উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবায় স্বপ্ন গ্রুপ’।শহরের বাজার স্টেশন এলাকায় এ আয়োজনে শতাধিক ছিন্নমূল মানুষকে গরম গরম চিতই, ভাপা ও তেলের পিঠাসহ নানা রকম পিঠা খাওয়ানো হয়। এতে তাদের মুখে হাসি ফুটে উঠে।মানব সেবায় স্বপ্ন গ্রুপের উদ্যোক্তা ও পুলিশ সদস্য শামীম রেজা বলেন, শহরের ছিন্নমূল, হতদরিদ্র ও অসহায় মানুষের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠা খাওয়ার সাধ্য নাই। তাই এসব মানুষকে শীতের পিঠা খাওয়ানোর মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে ও শীতকে স্বাগত জানাতে এই পিঠা উৎসবের আয়...