শনিবার, মার্চ ২১

Blog

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ইউআইটিএস

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৩ পালন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশের শহীদ সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।দিবসটি উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে রাজধানীর ভাটারাস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।...
মানারাত ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গভীর শ্রদ্ধাভরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে আশুলিয়াস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে আজ ১৪ ডিসেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) সকালে আয়োজন করা হয় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্...
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ
শিক্ষাঙ্গন, সংবাদ

রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ

মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে বিজয় যখন আমাদের হাতছানি দিচ্ছিল, ঠিক তখনই নিশ্চিত পরাজয় বুঝতে পেরে রাজাকার, আল বদর বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। বাংলাদেশকে চিরতরে মেধা শূন্য করার লক্ষ্যে আমাদের বুদ্ধিজীবীদেরকে রাতের আধারে নির্মমভাবে হত্যা করে।আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অনুষদের ডীন, রেজিস্ট্রার সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।.উপস্থিত সকলে একাত্তরের ১৪ ডিসেম্বরে শাহাদাত বরণকারী সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।...
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এ "শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস" শীর্ষক এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর'২৩) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করছে সেই সব জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা দেশের জন্য আত্মাহুতি দিয়েছে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত যেনে বাঙালি জাতিকে মেধা শুন্য করতে নির্বিচারে হত্যা করে দেশের শত শত বুদ্ধিজীবীকে। বাঙ্গালি জাতিকে দমিয়ে রাখার এই প্রচেষ্টা তারা সফল হতে না পারলেও বাঙালি হারায় শত শত মেধাবী কর্ণধার। যে ক্ষতি কখনো পূরণের নয়। এই দিনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করতে এক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।সভায় আলোচনা করেন জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যান...
ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের নতুন ডিরেক্টর ড. শায়লা সুলতানা
শিক্ষাঙ্গন, সংবাদ

ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের নতুন ডিরেক্টর ড. শায়লা সুলতানা

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ড. শায়লা সুলতানাকে। ৩ ডিসেম্বর ২০২৩ এ তিনি ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসে যোগদান করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ডিরেক্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।ড. শায়লা সুলতানা একজন স্বনামধন্য শিক্ষাবিদ। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মর্ডান ল্যাঙ্গুয়েজেস এর ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের হেড এর দায়িত্ব পালন করেছেন। স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং বইয়ে ৭০টিরও বেশি নিবন্ধ ও অধ্যায় রচনা করে ফলিত ভাষাবিজ্ঞান এবং সমাজ ভাষা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিন বছর বাংলাদেশ থেকে ভাষাবিজ্ঞান ও সাহিত্যে সর্বাধিক সাইটেশন পেয়েছেন তিনি। এডি সাইন্টেফিক ইনডেক্স এর তথ্যমতে, সামাজিক বিজ্ঞানে সবচেয়ে বেশি সাইটেশনের ক্ষেত্রে তিনি ঢাকা ...
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাবির স্যার এ এফ রহমান হলের শ্রদ্ধা
শিক্ষাঙ্গন, সংবাদ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢাবির স্যার এ এফ রহমান হলের শ্রদ্ধা

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।.স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মুমিত আল রশীদ, আবাসিক শিক্ষক ড. মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী আবাসিক শিক্ষক জনাব মোঃ স্বপন মিয়া, সহকারী গ্রন্থাগারিক জনাব মোঃ সাহাবুল ইসলাম, উচ্চমান সহকারী জনাব মোঃ তৌহিদুল ইসলাম-সহ হলটির কর্মকর্তা-কর্মচারী এবং আবাসিক শিক্ষার্থীবৃন্দ।...
রাজধানীর বাতাস ঝুকিপূর্ণ, মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের
সংবাদ, স্বাস্থ্য

রাজধানীর বাতাস ঝুকিপূর্ণ, মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের

রাজধানীতে বায়ুদূষণ বেড়েই চলেছে। গত সোমবার বায়ুদূষণে শীর্ষে থাকা ঢাকার স্কোর ছিল ৩১৬। বাতাসের এ মান ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। গত মঙ্গলবার বিশ্বের ১০৯ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার স্থান ছিল দ্বিতীয়।গতকাল বুধবার সকাল সাড়ে আটটার বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে ছিল ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ছিল ২৬৬। একই সময়ে আজ বৃহস্পতিবার ঢাকার স্কোর ছিল ৩১৫। বাতাসের এ মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (...
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হিরো আলমের
বিনোদন, সংবাদ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হিরো আলমের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এবার নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।রোববার (১০ ডিসেম্বর) শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনের মাথায় বুধবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। আগামী ১৭ ডিসেম্বর তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন বলেও সেখানে উল্লেখ করেন। তবে কী কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি।হিরো আলম বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘১৭ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করব।’...
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির ভিসির সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মানারাত ইউনিভার্সিটির ভিসির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।বুধবার (১৩ ডিসেম্বর'২৩) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইরানের রাষ্ট্রদূতের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়েদ রেজা মুহাম্মাদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। ইরানের রাষ্ট্রদূত এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববি...
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, সংবাদ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানান তারা।স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজে উঠে করুণ সুর।এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে।পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাষ্ট্রপতি ও...