ইউআইটিএস ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইউআইটিএসের সভাকক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।.বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কতৃক এ মহতী আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ইউআইটিএস।ওইদিন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের (টিইউ) অধিভুক্ত সুকুনা মাল্টিপল ক্যাম্পাসের ৩০ জন শিক্ষকের একটি প্রতিনিধি দল ইউআইটিএস পরিদর্শন করে। এসময় একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ এ সমঝোতা স্মারকে (এমওইউ) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করা হয়।স্বাক্ষর অনুষ্ঠানে ইউআইটিএসের উপাচার্য প্রফেসর ড. মো: আবু হাসান ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এব...
