Saturday, October 31

Blog

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার
জাতীয়, সর্বশেষ

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা না–থাকার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা করতে এটি প্রথম বৈঠক।বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এবং সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।বিএনপির শীর্ষ নেতাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জানিয়েছেন, তারা এ মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চান না, কারণ এটি সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি করবে।সম্প্রতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মন্তব্যের প্রেক্ষিতে পদত্যাগের দাবি ওঠে। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোন প্রমাণ নেই...
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের রানা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের রানা

|| নিউজ ডেস্ক ||দিনাজপুর সদরের লালবাগ বৈশাখী মোড়ে একটি ভাড়া বাসায় স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বসবাস করেন রানা ইসলাম। পেশায় একজন মোটর শ্রমিক। তাদের ছোট্ট সংসারে একটি ফ্রিজ খুব দরকার। তাই রানা ও তার স্ত্রী মিলে প্লাস্টিকের ব্যাংকে গত এক বছর যাবৎ টাকা জমাতে থাকেন। সম্প্রতি সেই ব্যাংকটি কেটে দেখেন ২৯ হাজার টাকার মতো জমেছে। সঙ্গে আরো কিছু টাকা মিলিয়ে চলতি মাসের ১৪ তারিখ ওয়ালটনের একটি ফ্রিজ কেনেন রানা। এই ফ্রিজটি কিনতেই তার জীবনে ঘটে গেছে বড় এক চমকপ্রদ ঘটনা। ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন ২০ লাখ টাকা। সেই টাকা ব্যবসায় খাটিয়ে এখন ভাগ্য বদলের স্বপ্নপূরণের পথে রানা ইসলাম।উল্লেখ্য, গত ১০ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং...
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ : উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত
জাতীয়, সর্বশেষ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ : উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত

|| নিউজ ডেস্ক ||সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বয়সসীমা নির্ধারণ করা হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এর আগে, গত ১৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে গঠিত কমিটি।কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সে সময় সাংবাদিকদের বলেছিলেন, চাকরিতে প্রবেশে পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করা হয়েছে।এদিকে, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে নিম্নরূপ আলোচনার মাধ্যমে উক্ত অধ্যাদেশটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রব...
ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর

|| নিউজ ডেস্ক ||নভেম্বর মাস থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।আমেরিকার ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রসহ দাতা সংস্থাগুলোর কাছে তুলে ধরেন নতুন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ।প্রতিনিধি দলের পক্ষ থেকে তুলে ধরা হয়, ব্যাংক ব্যবস্থাপনাসহ ভগ্ন দশায় থাকা দেশের আর্থিক খাতের শুদ্ধতায় আনা পরিবর্তনগুলো। আর নভেম্বর থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।তিনি বলেন, সম্পদ মূল্যায়নের কাজ শুর করতে রোডম্যাপ তৈরি করা রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে যাচাই-বাছাই করে কোন্ ব্যাংক কতটা ...
কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিলেন নিজ দলীয় এমপিরা
আন্তর্জাতিক, সর্বশেষ

কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিলেন নিজ দলীয় এমপিরা

|| আন্তর্জাতিক ডেস্ক ||কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছেন তার দল লিবারেল পার্টি অব কানাডার এমপিরা।স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) কানাডার পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রুডোর দলের এমপিরা। সেখানে তারা ট্রুডোর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। খবর দ্যা গার্ডিয়ানের।বৈঠকে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একটি রূপরেখা দেওয়া হয়। তবে এ সময়ের মধ্যে ট্রুডো পদত্যাগ না করলে কী পরিণতি হবে তা উল্লেখ করা হয়নি।গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবারেল পার্টির ২৪ এমপি ট্রুডোর পদত্যাগ দাবি করে চিঠি লেখেন। সেখানে তারা আল্টিমেটাম দেন- আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করতে হবে।কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন ট্রুডো। এই সময়ে ক্রমেই তিনি জনপ্রিয়তা হারিয়েছেন। এ অবস্থায় তার নিজ দল থেকে পদত্যাগের আহ্বান উঠছে। আগামী...
সেঞ্চুরি মিস মিরাজের, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান
খেলাধুলা, সর্বশেষ

সেঞ্চুরি মিস মিরাজের, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান

|| স্পোর্টস ডেস্ক ||ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে প্রশংসনীয় ইনিংসকে পূর্ণতা দিতে পারলেন না ডানহাতি টাইগার ব্যাটার। বহুল আকাঙ্ক্ষিত সেঞ্চুরি পেলেন না তিনি। মাত্র ৩ রান দূরে থাকতে আউট হয়ে গেছেন মিরাজ। চতুর্থ দিনের পঞ্চম ওভারে ১৯১ বলে ৯৭ রান করে কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি।মিরাজের উইকেটের মাধ্যমে শেষ হয় মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৩০৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। এতে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা।বৃহস্পতিবার ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এ সময় স্বাগতিকদের লিড ছিল ৮১ রানের। এই লিড ১৫০ রানে নিতে পারলে লড়াই করার মতো একটি পুঁজি পেতো বাংলাদেশ। শেষ পর্যন্ত যদিও তা হয়নি।শুরুতেই ভক্তদের হতাশ করেন নাইম হাসান। দিনের প্রথম ওভারেই আউট হন তিনি। কাগিসো রাবাদার ওভারের তৃ...
ডেঙ্গু প্রতিরোধে ঘর ও বাগানের যত্ন নিবেন যেভাবে
বিশেষ সংবাদ, স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে ঘর ও বাগানের যত্ন নিবেন যেভাবে

|| লাইফস্টাইল ডেস্ক ||বর্তমান সময়ে কমবেশি দেশের সর্বত্রই ডেঙ্গু আক্রান্তের খবর শোনা যাচ্ছে। তবে গ্রামের তুলনায় শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। এ ক্ষেত্রে আমাদের বসবাস গ্রামে হোক কিংবা শহরে– ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে হবে। কারণ সচেতনতা ও সতর্কতার মাধ্যমে ডেঙ্গু থেকে বেঁচে থাকা যায়। যেহেতু এডিস মশার মাধ্যমে এ রোগটি ছড়িয়ে পড়ে, তাই অবশ্যই এডিস মশা থেকে সাবধানে থাকতে হবে। সাবধানে থাকার জন্য বসবাসের স্থান, ঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। একইসঙ্গে ঘর কিংবা ছাদে লাগানো গাছের যত্নও নিতে হবে।ডেঙ্গু প্রতিরোধে ঘরের যত্নডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ, ঘর পরিষ্কার রাখুন। ঘর যেন এডিস মশার বসবাসের স্থান না হয় সেদিকে নজর দিতে হবে।ঘরের পরিবেশ যেন স্যাঁতসেঁতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য ঘরে যেন পর্যাপ্ত আলো, বাতাস প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে।ঘরের আশ...
আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
রাজধানী, সর্বশেষ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

|| নিউজ ডেস্ক ||গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো- ফার্মগেট, নাখালপাড়া, শাহীনবাগ ও তেজতুরী বাজার। এছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।...
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘ডানা’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘ডানা’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

|| নিউজ ডেস্ক ||পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৮.১° উত্তর অক্ষাংশ এবং ৮৮.২° পূর্ব দ্রাঘিমাংশ) প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বুধবার দিবাগত রাত তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিক...
ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
রাজনীতি, সর্বশেষ

ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে গেজেট জারি করা হয়েছে। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।গেজেটে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরা...