শুক্রবার, মার্চ ২০

Blog

দুই মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক
জাতীয়, সংবাদ

দুই মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুটি মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এ আর রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।সোমবার (৫ জানুয়ার) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।এর আগে গত বছরের ৯ মে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ মে এই দুই মামলায় জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।তার ধারাবাহিকতায় ১০ জুলাই মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। এরপর আদালত শুনানি তিন মাসের জন্য মুলতবি করেন। পরবর্তীতে সোমবার ফের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে আদালত ২২...
বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী
আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ

বাংলাদেশে পালিয়ে এলেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।এর আগে গতকাল রোববার বিজিবির এ কর্মকর্তা জানিয়েছিলেন, রোববার ভোর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।গত সপ্তাহ থেকে ...
ঢাকার বায়ু আজ ‘বিপজ্জনক’, বায়ুদূষণে আবারও শীর্ষ তালিকায় রাজধানী
আবহাওয়া, সংবাদ

ঢাকার বায়ু আজ ‘বিপজ্জনক’, বায়ুদূষণে আবারও শীর্ষ তালিকায় রাজধানী

বায়ুদূষণের শীর্ষ তালিকায় আবারও রাজধানী ঢাকা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।বায়ুদূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ৪০৮ অর্থাৎ ঢাকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এই অবস্থায় ঘরের বাইরে বের হতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে থাকা ঘানার আক্রা শহরের স্কোর ৩৩৫। এই শহরের বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।তৃতীয় অবস্থানে থাকা ভারতের মুম্বাই শহরের বায়ুর মান অস্বাস্থ্যকর। এরপর রয়েছে নেপালের কাঠমাণ্ডু। তারপর মিয়ানমারের ইয়াঙ্গুন।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্...
নামাজের সময়সূচি: ৫ ফেব্রুয়ারি ২০২৪_সোমবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ৫ ফেব্রুয়ারি ২০২৪_সোমবার

আজ সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ , ২২ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ রজব ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:২৩ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১০ মিনিট।মাগরিব- ৫:৫১ মিনিট।এশা- ৭:০৬ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩৮ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৪৯ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
ইউআইইউতে স্প্রিং-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে স্প্রিং-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) স্প্রিং-২০২৪ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি'২৪) বিকাল তিনটায় ইউআইইউ খেলার মাঠে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা , স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান ...
হলুদ সাংবাদিকতা পরিহার করে নিজেদের বিবেক ও দেশের স্বার্থকে প্রধান্য দিবে : উপাচার্য আব্দুছ ছবুর খান
শিক্ষাঙ্গন, সংবাদ

হলুদ সাংবাদিকতা পরিহার করে নিজেদের বিবেক ও দেশের স্বার্থকে প্রধান্য দিবে : উপাচার্য আব্দুছ ছবুর খান

বিদায়ী শিক্ষার্থীদের পেশাগত জীবনে ‘ইয়েলো’ বা হলুদ সাংবাদিকতা পরিহার করে নিজেদের বিবেক ও দেশের স্বার্থকে প্রধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। বিশ্বিবদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শনিবার (৩ ফেব্রুয়ারি'২৪) সকালে জমকালো আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উপাচার্য আব্দুছ ছবুর খান বলেন, ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গুণগত শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করছে। সুতরাং আজ যারা এখান থেকে পাস করে বের হয়ে যাচ্ছ, তারা পেশাগত জীবনে ‘ইয়েলো’ বা হলুদ সা...
আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
জাতীয়, সংবাদ, সারাদেশ

আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

এই সপ্তাহের শেষদিকে আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছে দপ্তরটি।আজ রবিবার অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।পূর্বাভাস অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অবশ্য বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ৬ ও ৭ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার দেশের সর্বনি...
শীতকালীন ইসলামি মাহ্ফিল ও বাস্তবতা
ধর্ম ও দর্শন

শীতকালীন ইসলামি মাহ্ফিল ও বাস্তবতা

|| মো. ওমর ফারুক ||বাংলাদেশ-সহ ভারতীয় উপমহাদেশে শীতকালে ইসলামী মাহফিলের চর্চা বহুদিনের। ইসলাম চর্চা ও এর দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ ধরনের অনুষ্ঠানাদি এই অঞ্চলে ইসলামি সংস্কৃতির মহোৎসবে পরিণত হয়েছে। প্রকৃত অর্থে এর উদ্দেশ্য কতটুকু মানবসমাজে প্রতিফলিত হচ্ছে, সেটি উপলব্ধির বিষয়।মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর অপার মহিমায় আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ সৃষ্টি করে খিলাফতের দায়িত্ব দিয়ে এই নশ্বর দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, “আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করবো।” (আল-কুরআন, সুরা বাকারা : ৩০)।মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষের কতিপয় দায়িত্ব-কর্তব্য রয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবে তারা তাদের একমাত্র প্রভুর ইবাদত-বন্দেগী করবে, এটিই স্বাভাবিক। আল্লাহ জাল্লা শা’নুহু বলেন, “আমি জ্বিন ও মানবজাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।” (আল-কুরআন, সুর...
এ বছর কমেছে হজযাত্রী নিবন্ধন, সময় শেষ হবে ৬ ফেব্রুয়ারি
ধর্ম ও দর্শন, সংবাদ

এ বছর কমেছে হজযাত্রী নিবন্ধন, সময় শেষ হবে ৬ ফেব্রুয়ারি

পবিত্র হজ পালনে এ বছর নিবন্ধনের মেয়াদ বাড়ানো হয়েছে চার দফা। তবে সৌদি আরবের দেওয়া কোটার প্রায় ৬৩ শতাংশ এখন পর্যন্ত পূরণ হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে।হজ পালনে যেতে আগ্রহী কয়েকজন ও কিছু এজেন্সির মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর ডলারের মূল্য, হজের ব্যয় ও সৌদি আরবে বাড়িভাড়া বেড়েছে। পাশাপাশি পবিত্র ওমরাহ পালনে আগ্রহ বেড়েছে মানুষের। সব মিলিয়ে হজযাত্রী নিবন্ধন কমেছে।ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের হজযাত্রী নিবন্ধনের শেষ সময় ৬ ফেব্রুয়ারি। পরদিন হজযাত্রীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাকি কোটা ফিরিয়ে দেওয়া হবে।বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রীর কোটা রয়েছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত নিবন্ধন করেছেন ৭৯ হাজার ৮৬২ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৫ হাজার ৬৯৭ জন।প্রাক্‌-নিবন্ধন...
বিশ্ব ক্যানসার দিবস আজ
আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ

বিশ্ব ক্যানসার দিবস আজ

আজ ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যানসার দিবস। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।বিশ্ব ক্যানসার দিবস পালনের প্রস্তাব প্রথমে আসে ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি। ২০০০ সালে প্যারিসে ক্যানসারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়। দিবসটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল নামের একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে পালন করা হয়।দিবসটি পালনের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বিশ্বে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যানসারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যানসার আক্রান্ত হন।চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যানসার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যানসারের লক্ষণগুলো নির্ভর করে...