Saturday, October 31

Blog

প্রেমের টানে তুরস্কের যুবক উড়ে এলেন সিরাজগঞ্জের শাহজাদপুরে
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

প্রেমের টানে তুরস্কের যুবক উড়ে এলেন সিরাজগঞ্জের শাহজাদপুরে

|| নিজস্ব প্রতিবেদক ||কথায় আছে, প্রেমের কোনো জাত-ধর্ম নেই, নেই কনো সীমানা প্রাচীর। শুধু কথায় নয় বাংলাদেশী তরুণীর প্রেমের টানে সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে তুরস্কের যুবক মুস্তফা ফাইক ছুটে এসেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। এই উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের তরুণী মল্লিকাকে বিয়েও করেছেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মল্লিকার বাড়িতে ভির করছে স্হানীয়রা। যেন সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা।বুধবার (৬ নভেম্বর) শাহজাদপুরের তরুণী মল্লিকা তার এ বিয়ের বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।মল্লিকা বলেন, ‘ইনস্ট্রাগ্রামে ৩ বছর আগে আমার সঙ্গে পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে আমাদের। এরপর ভালোবাসার টানে মুস্তফা ফাইক আমার সঙ্গে দেখা করতে ছুটে আসেন এই মফস্বল পল্লীতে। এরপর দুই পরিবারের সম্মতিতে মুস্তফা ফাইককে বিয়ে করি আমি।’জানা যায়, মল...
পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর

|| অর্থনীতি ডেস্ক ||পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ আমদানিতে বিদ্যমান মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হয়েছে।বুধবার (০৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।এতে বলা হয়, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানি পর্যায়ে থাকা মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হলো। এর ফলে আমদানির ক্ষেত্রে আর কোনো প্রকার কোনো প্রকার শুল্ক কর থাকল না থাকল না। এতে পেঁয়াজ আমদানি বাড়বে। স্থানীয় পর্যায়ে বাজারে সরবরাহও বাড়বে। তাতে পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।ব্যবসায়ীরা জানান, বছরের এ সময় সাধারণত আগাম জাতের বা মুড়িকাটা পেঁয়াজ আসে বাজারে। কিন্তু এ বছর অতি বৃষ্টির কারণে পেঁয়াজ আবাদ শুরু করতে দেরি হয়েছে। ফলে মু...
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, যে বার্তা দিলেন তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, যে বার্তা দিলেন তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিলেন জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, স্বাধীনতাত্তোর রাষ্ট্রীয় অনাচার, রাজনৈতিক বিশৃঙ্খলা, তৎকালীন ক্ষমতাসীন মহল নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন ও সার্বভৌমত্বকে দুর্বল করে আধিপত্যবাদের থাবার মধ্যে দেশকে ঠেলে দেয়। শুধু নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই গণতন্ত্রবিনাশী কর্মকাণ্ড শুরু করে। সে...
ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

|| নিউজ ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে অভিনন্দন বার্তা জানান তিনি।অভিনন্দন বার্তায় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।...
ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতীয়, সর্বশেষ

ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

|| নিউজ ডেস্ক ||যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বুধবার (৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার পর এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি।এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।...
ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে দশ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে উক্ত সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে জনানো হয়, প্রতিবারের ন্যায় এবারও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশনের আয়োজন করতে পেরে আনন্দিত। এই প্রাণবন্ত সেশনটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারগণের সংযোগ, নিজস্ব চিন্তাভাবনা শেয়ার করা এবং আলোচনা কর...
জিতলেন ডোনাল্ড ট্রাম্প, হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট : ফক্স নিউজ
আন্তর্জাতিক, সর্বশেষ

জিতলেন ডোনাল্ড ট্রাম্প, হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট : ফক্স নিউজ

|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কমলা হ্যারিসকে হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই।সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।...
শেষ হাসি হাসছেন কে? ভোটে এগিয়ে ট্রাম্প (২১১), কমলা (১৫৩)
আন্তর্জাতিক, সর্বশেষ

শেষ হাসি হাসছেন কে? ভোটে এগিয়ে ট্রাম্প (২১১), কমলা (১৫৩)

|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ, ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এখন পর্যন্ত প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলা হচ্ছে, তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ।দ্য নিউইয়র্ক টাইমসের বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার সর্বশেষ পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে।সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউইয়র্ক টাইমস এ পূর্বাভাস তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ধীরে ধীরে শেষ হচ্ছে।এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২১১। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫টি ভোট। এর মধ্যে কমলা মোট ভোটের ৪৬.২ শতাংশ এবং ট্রাম্প ৫২.৩ শ...
জামিল হোসেনের সিনেমা ‘রং ঢং’ মুক্তি পাচ্ছে শুক্রবার
বিনোদন, সর্বশেষ

জামিল হোসেনের সিনেমা ‘রং ঢং’ মুক্তি পাচ্ছে শুক্রবার

|| বিনোদন ডেস্ক ||চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার গল্প নিয়ে তৈরি সিনেমার একটি চরিত্রে অভিনয় করেছেন ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন। গায়ক হওয়ার জন্য এসে এক পর্যায়ে নিঃস্ব হয়ে যান জামিল। ‌‘রং ঢং’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা আহসান সারোয়ার। সিনেমাটির পর্দায় দেখা যাবে জামিল হোসেনসহ অন্যান্য গুণী শিল্পীদের।এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ।আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র জগত নিয়ে তৈরি সিনেমা ‘রং ঢং’। অনেকদিন আগে এর নির্মাণ কাজ শেষ করেছিলেন নির্মাতা আহসান সারোয়ার। এরপর সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায়। অবশেষে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এটি।সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জা...
বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা উন্নয়নে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে একটি প্রাণবন্ত নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহম্মেদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা এবং চুরি প্রতিরোধে আরও বেশি সচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “চুরির প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।” বাড়ির নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সচল রাখার জন্য বাড়ির মালিকদের গুরুত্ব দিয়ে অনুরোধ করেন তিনি।বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে মাদক মামলা তদন্তে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তাঁরা বলেন, প্রতিটি তদন্ত প্রক্রিয়া যেন আইন মেনে ও স্বচ্ছ...