Saturday, October 31

Blog

সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা বোনাস দেবে বাফুফে
খেলাধুলা, সর্বশেষ

সাফজয়ী নারী ফুটবলারদের দেড় কোটি টাকা বোনাস দেবে বাফুফে

|| স্পোর্টস ডেস্ক ||নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের টানা নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। এবার বোনাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।শনিবার (৯ নভেম্বর) তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটির প্রথম সভায় সাবিনা- তহুরাদের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছে।টানা কয়েক ঘণ্টার সভা শেষে সংবাদ মাধ্যমে এমন কথা জানান সদস্য আমিরুল ইসলাম বাবু। এছাড়া সভায় কমিটিও গঠন করা হয়েছে। ফিন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্বে থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। এছাড়া অন্য কমিটিগুলো হবে এক বছর মেয়াদী।বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবলারদেরকে দ...
ইআবি’র নতুন প্রো-ভিসি ইবি প্রফেসর আবু জাফর খান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইআবি’র নতুন প্রো-ভিসি ইবি প্রফেসর আবু জাফর খান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৩(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া-কে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।নিয়োগের শর্তে বলা হয়েছে- প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ য...
বেরোবি’র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবি’র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।বেরোবি’র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম'র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিতবিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রাফিউল আজম খান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ শাখাওয়াত...
এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য ডিআইইউ : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য ডিআইইউ : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের ১৪টি দেশের ৩৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের নেতৃস্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়, যেখানে বাংলাদেশের হয়ে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিধিত্ব করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এই প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর জন্য এবং এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি (এএইউ) প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য একমত হয়েছে।গত ৩১ অক্টোবর, ২০২৪ (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার বুসানে ডংসিও ইউনিভার্সিটিতে ২২তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ) ২০২৪- এর আন্তর্জাতিক সম্মেলন চলাকালীন এই চুক্তি স্বাক্ষর হয়। ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান এই ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।ড. মো. সবুর খান এই চুক্তির ব্যাপারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় প্র...
মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রবের সঙ্গে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য আমার দেশ সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান। সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। আমার দেশ সম্পাদক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজ খবর নেন ও এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় দৈনিক আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ উপস্থিত ছিলেন।মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকসহ অতিথিবৃন্দ।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য দৈনিক আমার দেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লে...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “বিজনেস ফেস্ট-২০২৪” উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “বিজনেস ফেস্ট-২০২৪” উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ক্লাব 'বিজবক্সের' আয়োজনে ‘বিজনেস ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৩ টায় একটি উদ্বোধনী নৃত্য এবং ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার মধ্য দিয়ে বিজনেস ফেস্ট এর দ্বিতীয় দিনের জমকালো আয়োজন শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, বিজনেস ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. মোঃ জুলফিকার আলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার এবং কো-অ্যাডভাইজার মারভিন রাজী মেবিন, বিভিন্ন ডিপার্টমেন...
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি জবি প্রফেসর ড. পেয়ার আহমেদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি জবি প্রফেসর ড. পেয়ার আহমেদ

|| নিজস্ব প্রতিবেদক ||চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. পেয়ার আহমেদ। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই গুণ শিক্ষাবিদকে নিয়োগ দিয়েছে সরকার।আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০–এর ১০(১) ধারা অনুযায়ী তাকে পদে নিয়োগ করা হলো।বেশ কয়েকটি শর্তে অধ্যাপক ড. পেয়ার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। মহামান্য রাষ্ট্...
ইউআইটিএসে “Career Pathways in Public Relations Expert Insights” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে “Career Pathways in Public Relations Expert Insights” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ-এর উদ্যোগে “Career Pathways in Public Relations Expert Insights” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই সেমিনারের আয়োজন করা হয়।বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত অধিবেশনটি পরিচালনা করেন মাস্টহেড পিআর-এর অ্যাকাউন্ট ডিরেক্টর জনাব মোঃ রাকিব উদ্দীন।অধিবেশনে জনাব মোঃ রাকিব উদ্দীন পাবলিক রিলেশনস্ (পিআর) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মক্ষেত্রে পিআর-এর সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জ এবং কেরিয়ার হিসেবে পিআর-এর সম্ভবনা তুলে ধরেন। সেমিনরের শেষ অংশে তিনি উপস্থিত শিক্ষার্থীদের পাবলিক রিলেশনস্ সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদান করেন। এই অধিবেশনে তাঁকে আমন্ত্...
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে ডিআইইউ
শিক্ষাঙ্গন, সাক্ষাৎকার

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে ডিআইইউ

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের বহুল পরিচিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ২০২৫ সালের তালিকায় শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ তালিকায় ডিআইইউকে ‘খুবই উঁচুমানের গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি-এশিয়ার ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮০তম স্থানে রয়েছে বাংলাদেশের এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির গবেষণা কাজে অবদান রাখার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে নেয়া পদক্ষেপগুলোর প্রতিচ্ছবি হিসেবে এই স্বীকৃতি দেয়া হয়।বুধবার (৬ নভেম্বর) ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এর তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এছাড়া ডিআইইউ এ তালিকার ‘এমপ্লোয়ার রেপুটেশন’ বিভাগে ১৩১তম স্থানে অবস্থান করছে, যা এই খাতের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের স...
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান
ধর্ম ও দর্শন, সর্বশেষ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

|| নিউজ ডেস্ক ||ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করা রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়নের বিষয়টি জানানো হয়।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলমকে গত ২২ সেপ্টেম্বর সরিয়ে দেওয়া হয়। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়। এরপর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা রেজানুর রহমান ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি ...