এইউবি’র ইসলামিক স্টাডিজ বিভাগে “উচ্চশিক্ষায় নৈতিকতা : একটি পর্যালোচনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করে ইসলামিক স্টাডিজ বিভাগ।গতকাল শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো: রাশেদুল আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. এনামুল হক আজাদ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচ...
