শুক্রবার, মার্চ ২০

Blog

‘কোস্ট গার্ডের আধুনিকায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার’ : রাষ্ট্রপতি
জাতীয়, সংবাদ

‘কোস্ট গার্ডের আধুনিকায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার’ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। ২০৩০ সালের মধ্যে কোস্ট গার্ডকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে এ বাহিনীর যান্ত্রিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।তিনি বলেন, দেশের জলসীমায় নজরদারি বৃদ্ধি এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই সবার প্রত্যাশা।১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৪’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি এ উপলক্ষে বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।মোঃ সাহাবুদ্দিন বলেন, দেশের সমুদ্রচারী ও উপকূলীয় জনগণের কাছে বাংলাদেশ কোস্ট গার্ড একটি অতি পরিচিত ও বিশ্বস্ত নাম। উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা বি...
সুন্দরবন দিবস আজ
জাতীয়, সংবাদ

সুন্দরবন দিবস আজ

আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালন করা হচ্ছে দিবসটি।বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটির রয়েছে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমিরও খ্যাতি। প্রাণ ও প্রকৃতির এক লীলাভূমি এই বনে রয়েছে পাঁচ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী।মানুষের অসচেতনতায় প্রতিনিয়তই হুমকির মুখে পড়ছে এমন সব জীববৈচিত্র্য। এভাবে চলতে থাকলে মানবসভ্যতার বেঁচে থাকার রসদও হারিয়ে যাবে একসময়। ব্যক্তি স্বার্থে প্রাণীকূলের বাস্তুসংস্থানের এই শৃঙ্খল ভেঙে ফেলাতে বেশ সিদ্ধহস্ত হয়ে পড়েছি আমরা। সেই সঙ্গে অল্প লাভের আশায় নিজেদের জীবন-জীবিকার দীর্ঘস্থায়ী সম্পদকে অবলীলায় বিসর্জন দিয়ে চলছি।এই ধ্বংসের মুখোমুখি থেকে ন...
উন্নত দেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করার আহ্বান
জাতীয়, সংবাদ

উন্নত দেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করার আহ্বান

উন্নত দেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ৪৮টি পদের বিপরীতে দেড় হাজারের বেশি আবেদন নারী জাগরণের প্রতীক। মনোনয়ন ফরম সংগ্রহকারী সকলে যোগ্যপ্রার্থী, ৪৮ জন নির্ধারণ কঠিন কাজ।এর আগে দেশের আটটি বিভাগ থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা সকালে গণভবন গেটে পৌঁছান। ফরমের স্লিপ অংশ দেখিয়ে তারা গণভবনে প্রবেশ করেন।সকাল সাড়ে দশটা নাগাদ দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।এবার ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে ১৫৪৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এর আগে গত ৬ ফেব্রুয়ারি থ...
প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজকে মনোনয়ন দিলেন নওয়াজ
আন্তর্জাতিক, সংবাদ

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজকে মনোনয়ন দিলেন নওয়াজ

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছেন। শেহবাজ বর্তমানে দলটির প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের ভাই। এর আগের জোট সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পিএমএল-এন এর ইনফরমেশন সেক্রেটারি মরিওয়ম আওরঙ্গজেব এক এক্স বার্তায় এ খবর জানিয়েছেন।এদিকে শেহবাজ শরিফ জানিয়েছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মরিওয়ম নওয়াজকে মনোনয়ন দেওয়া হবে।অন্যদিকে বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন।বিলওয়াল বলেন, তিনি আমার বাবা সে জন্য এটা চাচ্ছি না। পাকিস্তান বর্তমানে গভীর সংকটে। তাই এই মুহূর্তে যিনি যথাযথ কাজটি করতে পারবেন তিনি হলেন আসিফ আলী জারদারি।তাছাড়া প্রধান...
রাজশাহীতে গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

রাজশাহীতে গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহীর সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর শালবাগানের ম্যাংগো রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কলেজের চেয়ারম্যান এ্যাডভেকেট আরমান আলীসহ অতিথিরাগ্লোবাল নার্সিং কলেজের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আরমান আলীর সভাপতিত্বে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নওশাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হাবিব, রাজশাহী নার্সিং কলেজেন অধ্যক্ষ মোহাঃ ফয়েজুর রহমান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ...
আজ বিদ্যাদেবী সরস্বতীর পূজা
ধর্ম ও দর্শন, সংবাদ

আজ বিদ্যাদেবী সরস্বতীর পূজা

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও শাস্ত্র মতে, এই দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয় ‘বসনমশ পঞ্চমী’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী।এ জন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকে।গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৪১ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে তিথি শেষ হবে। এরই মধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।এদিকে পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানানো হয়েছে।...
একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি
জাতীয়, সংবাদ

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও শুভ্রদেব, অভিনেত্রী ডলি জহুর, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২৪) একুশে পদক পাচ্ছেন।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।এবার ভাষা আন্দোলনে দুজন, শিল্পকলায় ১২ জন, শিক্ষায় একজন, সমাজসেবায় দুজন এবং ভাষা ও সাহিত্যে ৪ জন একুশে পদক পাচ্ছেন।ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া। শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন হলেন- সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, নৃত্যকল...
নামাজের সময়সূচি: ১৪ ফেব্রুয়ারি ২০২৪_বুধবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ১৪ ফেব্রুয়ারি ২০২৪_বুধবার

আজ বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ৩ শাবান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:১৮ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১৬ মিনিট।মাগরিব- ৫:৫৬ মিনিট।এশা- ৭:১১ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩২ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫৪ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
ইউআইটিএসে সরস্বতী পূজা উপলক্ষে ভিসির সাথে সহকারি পুলিশ কমিশনারের সাক্ষাৎ
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে সরস্বতী পূজা উপলক্ষে ভিসির সাথে সহকারি পুলিশ কমিশনারের সাক্ষাৎ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার, গুলশান- জনাব মেহেদী হাসান (শাকিল)। এ সময় তিনি উপাচার্য মহোদয়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর পক্ষ থেকে একটি চমকপ্রদ উপহারসামগ্রীর ডালা প্রদান করেন। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি'২৪) বিকাল সাড়ে তিন টায় ইউআইটিএসের উপাচার্য কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।সহকারি কমিশনার মেহেদী হাসান ইউআইটিএস-এ শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপনকে সাধুবাদ জানিয়ে পূজায় অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্...
বিশ্বের সর্ববৃহৎ কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক আহমাদ বিন ইউসুফ
ধর্ম ও দর্শন, সংবাদ

বিশ্বের সর্ববৃহৎ কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক আহমাদ বিন ইউসুফ

ইরানে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪০তম আসরে সম্মানিত বিচারক হিসেবে অংশ নিতে সফরে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।জানা গেছে, ইরানের রাজধানী তেহরানে আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি হিফজ, ক্বিরাত ও তাফসিরসহ মোট ৮টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাঈসী বিচারকমণ্ডলী ও প্রতিযোগীদের মাঝে সম্মাননা-পুরস্কার প্রদান করবেন।স্বাধীনতার পর প্রথম ব্যক্তি হিসেবে ইরানে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিচ্ছেন কারি আহমাদ বিন ইউসুফ আযহারি।এর আগে ২০১...