Saturday, October 31

Blog

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেল ও সড়ক পথে করা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করে নেন।এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী সড়কে অবস্থান নেন সরকারি তিতুমীর কলেজের কয়েকশ শিক্ষার্থী। তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।অবরোধের মধ্যে একটি ট্রেন মহাখালী ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে অবশ্য ট্রেনটি চলে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, তিতুমীর কলেজকে স্বতন...
ময়নাতদন্তের জন্য লাশ তুলতে দেবে না স্বজনরা, মামলার বাদী কে জানেন না নিহতের পরিবার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ময়নাতদন্তের জন্য লাশ তুলতে দেবে না স্বজনরা, মামলার বাদী কে জানেন না নিহতের পরিবার

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সামনে কলেজ ছাত্র শিহাব আহমেদ (২২) মাদ্রাসা শিক্ষার্থী সিয়াম হোসেন(১৯) ও তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শিহাব আহমেদ নিহতের ঘটনায় গত ২০ আগস্ট ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন স্থানীয় এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সোলায়মান হোসেন। সিয়াম হোসেনের মৃত্যুর ঘটনায় গত ২১ আগস্ট এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হযরত আলী বাদী হয়ে ৮৯ জনকে আসামি করে এনায়েতপুর থানায় পৃথক আরও একটি হত্যা মামলা দায়ের করেছেন।এই মামলার বিষয়ে জানেন না নিহতের স্বজনরা। সেই সাথে কে বা কারা বাদী হয়ে এই হত্যা মামলাটি করেছে তাকেও তারা চেনেন না। এই মামলাতে যাদের আসামি করা হয়েছে তারাও এই হত্যার সাথে জড়িত নয় এমনটি দাবি করে নিহতের স্বজনদের পক্ষ হতে এই মামলা প্রত্যাহার...
সোনারগাঁয়ে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সোনারগাঁয়ে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুন

|| নিজস্ব প্রতিবেদক ||নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে।সোনারগাঁয়ে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনজানা যায়, সোনারগাঁয়ের মেঘনাঘাট ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেস টিস্যু পেপারের কারখানার গোডাউনে ভোরে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে টিস্যু কারখানার প্রায় কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।ফায়ার সার্ভিস ঢাকা বিভাগ উপ-পরিচালক সালাউদ্দিন বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১৪টি ইউনিট কাজ করছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষত...
২০২৫ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ, বন্ধ থাকবে ২৭ দিন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

২০২৫ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ, বন্ধ থাকবে ২৭ দিন

|| নিউজ ডেস্ক ||২০২৫ সালে ব্যাংকগুলোর জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন বছরে ছুটি থাকবে ২৭ দিন। এ ছুটি সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে।রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিজ্ঞপ্তি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।নতুন তালিকা অনুযায়ী আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, জুমাতুল বিদা ও শবে কদরে ২৮ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। ঈদুল ফিতরের আগের দুদিন, ঈদের দিন ও ঈদের পরের দুদিন ব্যাংক বন্ধ রাখা হবে।এর পর বাং...
যৌন আকর্ষণ প্রতিরোধে স্কুলে মার্জিত ইউনিফর্ম চালুর প্রয়োজনীয়তা ও পরামর্শ
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

যৌন আকর্ষণ প্রতিরোধে স্কুলে মার্জিত ইউনিফর্ম চালুর প্রয়োজনীয়তা ও পরামর্শ

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||আল্লাহর সৃষ্টির সবকিছুতেই রয়েছে বৈচিত্র। স্রষ্টা হিসেবে আল্লাহতালার নিদর্শনগুলোর অন্যতম হলো মানব তথা নারী-পুরুষের সৃষ্টি। এবং তাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র (সূরা আর-রুম:২২)।ছেলে-মেয়ে ভিন্ন চরিত্র ভিন্ন বৈশিষ্ট্য ভিন্ন আকৃতি এবং ভিন্ন করে অথচ সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। (সূরা আত তীন:৪) উভয়ের মধ্যে রয়েছে কাম রিপু ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি কিছু কমন বিষয়। আবার লিঙ্গের দিক থেকে ভিন্নতার কারণে পরস্পর পরস্পরের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে থাকে। আর এটা হয় টিনএজ ছেলেমেয়েদের মধ্যে। আর এসময়টাতেই তারা পিতা-মাতা অভিভাবকদের ছেড়ে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতে যায়। এ সময়টাতে তারা একান্তে সান্নিধ্যে থাকে।দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষার সুযোগ থাকায় তারা অবাধ মেলামেশার সুযোগ পায়। আর অধিকাংশ ছেলে-মেয়ে এ সুযোগটাকে কাজে ...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট ২০২৪” উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট ২০২৪” উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||উদ্ভাবন, প্রযুক্তি এবং সৃজনশীলতার রোমাঞ্চকর সপ্তাহ আয়োজনের লক্ষে প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে বহুল প্রত্যাশিত "সিএসই ফেস্ট ২০২৪" আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায় এই উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলমান এই উৎসবটিতে থাকছে প্রতিযোগিতা, কর্মশালা এবং গুণীজনের আলোচনার বৈচিত্রপূর্ণ সমাহার।আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির।প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট ২০২৪” উদ্বোধনইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস স্কুলের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার জনাব সাকির হোসেন, সিনিয়র প্রফেসর হাকিকুর রহমান, ইইই ডিপ...
আগামী ২ বছরে ৫ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ
জাতীয়, সর্বশেষ

আগামী ২ বছরে ৫ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ

|| নিউজ ডেস্ক ||দেশে এখনো ১ কোটি ৮০ লাখ মানুষ বেকার আছেন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।রবিবার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।আসিফ মাহমুদ বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি। জোড়াতালি দিয়ে ফেডারেশন চলছে। দ্রুতই এই পরিস্থিতি ঠিক হবে আশা করি।যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর ফেডারেশনগুলোকে নিরীক্ষা প্রতিবেদন দিতে হবে। আর্থিক অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।...
আবারো আশান্ত মণিপুর, মিলল আরো ৬ মরদেহ
আন্তর্জাতিক, সর্বশেষ

আবারো আশান্ত মণিপুর, মিলল আরো ৬ মরদেহ

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের মনিপুর রাজ্যে আবারো অশান্তি শুরু হয়েছে। গত দুই দিনে সেখানে আরো ৬ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা আরো বাড়ছে।প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি, উত্তপ্ত মণিপুরে যত দ্রুত সম্ভব ‘শান্তি’ ফেরাতে হবে। শুধু তা-ই নয়, সশস্ত্র জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সরকারকে ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছে মেইতেইরা। জিরিবাম জেলায় ৬ জনের অপহরণ এবং খুনের বিচার চেয়ে সে রাজ্যে প্রতিবাদ চলছে।শনিবার রাতে সেই বিক্ষোভ পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। বিক্ষুদ্ধদের অভিযোগ, রাজ্যের দুই মন্ত্রী এবং বিধায়কের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।গত কয়েক দিনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। জিরিবাম, পশ্চিম ইম্ফল ও বিষ্ণুপুরসহ একাধিক জেলায় সংঘর্ষ...
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়
জাতীয়, সর্বশেষ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সন্ধ্যায়

|| নিজস্ব প্রতিবেদক ||অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।সরকার পতনের তিন দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ নেয়। সেদিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।এর ১৭ দিন পর জাতির উদ্দেশে দ্বিতীয় দফায় ভাষণ দেন প্রধা...
২০২৫ সালে চাহিদার তুলনায় বাড়বে জ্বালানি তেলের সরবরাহ : আইইএ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

২০২৫ সালে চাহিদার তুলনায় বাড়বে জ্বালানি তেলের সরবরাহ : আইইএ

|| নিউজ ডেস্ক ||আগামী বছর (২০২৫ সালে) বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নভেম্বরের তেলের বাজারের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি তেলের উদ্বৃত্ত উত্তোলন থাকতে পারে।তারা মনে করছে, এই অতিরিক্ত সরবরাহের প্রধান কারণ হলো চীনের দুর্বল অর্থনীতি। আইইএর তথ্য অনুযায়ী, এই বছর বৈশ্বিক তেলের চাহিদার ওপর ‘মূল চাপ’ ছিল চীনের চাহিদার পতন।অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো দেশগুলোর নেতৃত্বে ওপেক বহির্ভূত দেশগুলোতে তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে।আইইএ এর পূর্বাভাস অনুযায়ী, ওপেকভুক্ত নয় এমন দেশগুলো সম্মিলিতভাবে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির পথে রয়েছে। এটি সংস্থার বিশ্বব্যাপী তেল ব্যবহার বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে বেশি।সৌদি আরব...