শুক্রবার, মার্চ ২০

Blog

মৃত্যুর আগের দিনও মজা করেন নাভালনি, ছিলেন চনমনে
আন্তর্জাতিক, সংবাদ

মৃত্যুর আগের দিনও মজা করেন নাভালনি, ছিলেন চনমনে

সদ্য প্রয়াত রাশিয়ার কারাবন্দী বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে শেষবারের মতো টেলিভিশনের পর্দায় হাসিমুখে দেখে গেছে। নিজের অর্থ ফুরিয়ে যাওয়া এবং বিচারকের বেতন নিয়ে মজা করছিলেন তিনি।গত বৃহস্পতিবার শেষবারের মতো টিভির পর্দায় দেখা যায় নাভালনিকে। সেদিন তিনি কারাকক্ষ থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে সাক্ষ্য দেন। পরনে ছিল কয়েদির পোশাক। তাঁকে তখন সুস্থ ও উৎফুল্ল দেখাচ্ছিল। ভিডিওতে আদালতের কর্মকর্তাদের দেখেও মনে হয়েছে, তাঁরা যুক্তিতর্ক উপভোগ করছেন।এর এক দিন পরই রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, ৪৭ বছর বয়সী নাভালনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।নাভালনি এক দশকের বেশি সময় ধরে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।হাস্যরসের জন্য পরিচিত ছিলেন নাভালনি। গত বৃহস্পতিবারের শুনানিতেও তাঁকে চিরচেনা এ রূপেই দেখা যায়।নাভালনি আদালতকে বলেন, ‘মহামান্য,...
ভয়াবহ হয়ে উঠছে রাফা শহরের পরিস্থিতি
আন্তর্জাতিক, সংবাদ

ভয়াবহ হয়ে উঠছে রাফা শহরের পরিস্থিতি

রাফা শহরের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। সেখানকার মানুষ প্রচণ্ড ক্ষুধার্থ। তারা খাবারের জন্য মরিয়া হয়ে ‍উঠেছে। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) তাদের সর্বশেষ দৈনিক আপডেটে জানিয়েছে, রাফা শহরের লোকজন খাবারের জন্য এমন করুণ পরিস্থিতিতে রয়েছে যে, তারা খাবারের জন্য আর অপেক্ষা করতে পারছে না। তারা ত্রাণবাহী ট্রাক দেখলে সেগুলো থামাচ্ছে যেন সঙ্গে সঙ্গেই সেখান থেকে খাবার নিয়ে খেতে পারে।ওসিএইচএ বলছে, দক্ষিণ গাজার ওই জনবহুল শহরে মানবিক সংকট নিয়ে আতঙ্কিত অবস্থার মধ্যেই খাদ্য সংকটের কারণে লোকজন মরিয়া হয়ে উঠেছে এবং তাদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে।সংস্থাটি জানিয়েছে, গাজায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে জনাকীর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানকার লোকজনের জরুরি ভিত্তিতে খাবার প্রয়োজন। তারা ক্ষুধার্ত এবং আতঙ্কিত হয়ে পড়েছে।ওসিএইচএ জানিয়েছে, গাজায় আরও ত্রাণবাহী ট্রাকে খাবার সরবরাহ করা জর...
নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের অভিনন্দন
জাতীয়, সংবাদ

নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের অভিনন্দন

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।এমএসসি ২০২৪-এর প্রথম দিনে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছে। তারা তাকে অভিনন্দন জানিয়েছেন।ড. হাছান বলেন, এমএসসিতে সাতটি দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী একটি ব্যস্ত দিন কাটিয়েছেন।ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-ছানির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রস আধানম গেব্রেয়াসুসের সঙ্গেও বৈঠক ...
খুবই অস্বাস্থ্যকর বায়ু নিয়ে আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় ঢাকা
আবহাওয়া, সংবাদ

খুবই অস্বাস্থ্যকর বায়ু নিয়ে আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। দূষণ মাত্রার দিক থেকে তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২২৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২০৩ হওয়ায় এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। এই অবস্থায় ঘরের বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের।সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ২০২ হওয়ায় সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।দূষণের তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাই। তালিকার ১১১ শহরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আমেরিকার সল্ট লেক সিটি । শহরটির স্কোর হচ্ছে ৫।স্কোর...
নামাজের সময়সূচি: ১৭ ফেব্রুয়ারি ২০২৪_শনিবার
ধর্ম ও দর্শন

নামাজের সময়সূচি: ১৭ ফেব্রুয়ারি ২০২৪_শনিবার

আজ শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ৬ শাবান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:ফজর- ৫:১৬ মিনিট।জোহর- ১২:১৬ মিনিট।আসর- ৪:১৭ মিনিট।মাগরিব- ৫:৫৮ মিনিট।এশা- ৭:১২ মিনিট।আজ সূর্যোদয়- ৬:৩০ মিনিট।আজ সূর্যাস্ত- ৫:৫৬ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ...
প্রশংসায় ভাসছে রবিউল করিম মৃদুলের উপন্যাস ‘জলমিছরি’
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

প্রশংসায় ভাসছে রবিউল করিম মৃদুলের উপন্যাস ‘জলমিছরি’

পাঠক সমালোচকদের প্রশংসায় ভাসছে তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুলের নতুন উপন্যাস ‘জলমিছরি’। মেলায় আসার পর থেকেই বইটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে পাঠকদের মধ্যে। যারা পড়ছেন, ভূয়সী প্রশংসা করছেন বইটির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পাঠকদের বিভিন্ন গ্রুপে দারুণ সব পাঠপ্রতিক্রিয়া জমা পড়ছে।বইপোকাদের আড্ডাখানা গ্রুপে এক প্রতিযোগীতার মাধ্যমে পাণ্ডুলিপি পাঠের সুযোগ পেয়ে ইসরাত শারমিন তৃণা নামের এক পাঠক লিখেছেন, ‘গল্পের খাতিরে আবহমান বাংলার চিরায়ত রূপের সাথে এর অবিচ্ছেদ্য অনুসঙ্গ খেটে খাওয়া মানুষগুলোর জীবন জীবিকার বাস্তব রূপগুলো যেন লেখক নিজের মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন সুনিপুণভাবে। কোন লেখনীর আবেদন পাঠকের মনে ঠিক কতোটা সারা ফেললে কোন পাঠক সে জিনিস গুলোর বাস্তব রূপ নিজের জীবনেও দেখতে চাইবে? আমিও তেমনি এ গল্পটার মোহে এতোটাই আকৃষ্ট হয়েছি আমার কয়েক বেলার খাবারের মেনুতে গল...
এসএসসি পরীক্ষা চলাকালেরাতভর মাইকে ওয়াজ ও ডিজে গান না বাজানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
জাতীয়, সংবাদ

এসএসসি পরীক্ষা চলাকালেরাতভর মাইকে ওয়াজ ও ডিজে গান না বাজানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে রাতভর মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডিজে পার্টি না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ করেন।শিক্ষামন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় উচ্চশব্দে মাইক বাজিয়ে শুধু গানের অনুষ্ঠানই নয়, ধর্মীয় অনুষ্ঠানও করা হচ্ছে। অনেক সময় সারারাত মাইক বাজিয়ে অনুষ্ঠান হয়। এসএসসি পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান অমানবিক। অন্য যে কোনো সময়ও সারারাত মাইক বাজানো উচিত নয়। রাতভর মাইক বাজানো রোগী ও পরীক্ষার্থী সবার জন্যই খুব অসুবিধার।শিক্ষামন্ত্রী বলেন, আলেম-ওলামা এবং অন্য সব ধর্মের নেতাদের প্রতি বিশেষ অনুরোধ, এ সংস্কৃতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান জীবনে...
ইউআইইউ এবং বুয়েটে’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ এবং বুয়েটে’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই-বুয়েট)-এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং ইউআইইউর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বুয়েট থেকে উপস্থিত ছিলেন কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তামিম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিউল বারী, আরআইএসই-বুয়েট’র পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, বুয়েট-জাপান ইনস্টিটিউট অফ ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি’র পর...
আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সাথে সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বিশ্বসূফী সেন্টারের সাধারণ সম্পাদক ও নকশবন্দীয়া তরীকার শায়েখ আব্দুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে মালয়েশিয়ার বিশ্বসূফী সেন্টারের সাধারণ সম্পাদক ও নকশবন্দীয়া তরীকার শায়েখ আব্দুল করিম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাথে মানুষের মাঝে ইসলামিক সহী আত্মশুদ্ধি চর্চা ও বিকাশে উদ্বুদ্ধ করার জন্য এক সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।শায়েখ আব্দুল করিম ইআবি'র উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আগামী ১৩-১৯ মে ২০২৪ ইং তারিখে উজবেকিস্তানের বুখারা সমরকন্দে আসন্ন ৪র্থ নকশবন্দী ফেস্টিভেল কনভেনশনে যোগদানের আমন্ত্রন জানিয়েছেন।...
শীত বাড়তে পারে, আগামী সপ্তাহে ফের বৃষ্টির আভাস
আবহাওয়া, সংবাদ

শীত বাড়তে পারে, আগামী সপ্তাহে ফের বৃষ্টির আভাস

বৃহস্পতিবারও তিন বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর আগামী কয়েক দিন সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।আজ থেকে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ক্রমে কমে শীত বাড়তে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহে ফের বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গত ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা বেড়ে শীত কমেছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্য...