আজ শবে বরাত, কিছু গুরুত্বপূর্ণ আমল জেনে নিই
আজ দিবাগত রাত শবে বরাত। এ রাতটি হচ্ছে হিজরি শাবান মাসের ১৫ তারিখের রাত (১৪ শাবান দিবাগত রাত), যা গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে একটি। এই রাতকে ভাগ্যরজনি বলা হয়ে থাকে। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন। সে আলোকে এ রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো-নফল নামাজ পড়াএ রাতে দীর্ঘ (কেরাতে) তেলাওয়াতে নফল নামাজ পড়া। অর্ধ শাবানের রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন।কোরআন তেলাওয়াত, জিকিরবেশি বেশি কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ পাঠ, জিকির-আজকারে মশগুল থাকা।দোয়া করানিসফা শাবানের রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই বেশ...
