প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপন
|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীস্থ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের "সেমিস্টার-ডে, ২০২৪" গত শনিবার (৩০ নভেম্বর) গাজীপুরের নীলাম্বরী রিসোর্টে উদযাপন করা হয়েছে। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগে দিনটি ছিল আনন্দে পরিপূর্ণ।বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপনবিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধারণ সব আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন রকম খেলাধুলা, সাঁতার কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, উন্মুক্ত মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি নীলাম্বরী রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ।দিনব্যাপী আয়োজনের শুরুটা খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে হলেও দিনটির প্রধান আকর্ষণ ছিল বিকেল বেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শুরু হয় একটি দলীয়...










