হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) দুপর ২টায় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।সভায় সভাপতিত্ব করেন হাটিকুমরুল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ। সভায় উপস্থিত সদস্যদের প্রকাশ্য প্রস্তাব ও সর্বসম্মত সমর্থনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনকে সভাপতি এবং শাহরিয়ার মোর্শেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসাইন দৈনিক যায়যায়দিন সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি এবং ডেলটা টাইমস সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত র...










