শুক্রবার, মার্চ ২০

Blog

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, সংবাদ

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৭টা ১ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকারপ্রধান।প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেষ হাসিনা। এরপর দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান।প্রধানমন্ত্রী চলে গেলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৩২ নম্বর। এরপর কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ...
শিক্ষার্থীকে গুলির ঘটনায় শিক্ষক রায়হান সাময়িক বরখাস্ত
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সংবাদ

শিক্ষার্থীকে গুলির ঘটনায় শিক্ষক রায়হান সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।এর আগে গত সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির বাকি দুই সদস্য হলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।গত সোমবার কলেজের এমবিবিএস অষ্টম...
মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম মূল্যায়নে AUB ভাইস চ্যান্সেলর
শিক্ষাঙ্গন, সংবাদ

মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম মূল্যায়নে AUB ভাইস চ্যান্সেলর

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে মালয় বিশ্ববিদ্যালয়, কুয়ালালামপুর, ৪ থেকে ৮ মার্চ মালয়েশিয়া সফর করেন।ইউনিভার্সিটি অফ মালয়া QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ ৬৫ তম ও ওআইসি সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শীর্ষ বিশ্ববিদ্যালয়।প্রফেসর খান পরিসংখ্যানে তাদের বিএসসি অনার্স এবং এমএসসি প্রোগ্রামগুলি মূল্যায়ন করে প্রোগ্রামের ফলাফল পর্যালোচনা, কোর্সের বিষয়বস্তু, বিতরণ পদ্ধতি, শিক্ষাগত সুবিধা এবং সংস্থান, অনুষদের যোগ্যতা এবং নিযুক্তি, তত্ত্বাবধান এবং অ-তত্ত্বাবধানহীন মূল্যায়ন, লাইব্রেরি এবং ইলেকট্রনিক সংস্থান এবং প্রাক্তন ছাত্রদের প্রতিক্রিয়া সহ প্রোগ্রামগুলির পাঠ্যক্রমের মূল্যায়ন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ব্যবস্থাপনার কাছে সুপারিশ ...
রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময়সূচি নির্ধারণ

রমজান মাসের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্কুলে কার্যক্রম চলবে। ১০ রমজান পর্যন্ত এই নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে এ রুটিন প্রকাশ করা হয়েছে।এর আগে, পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।...
আমরা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছি?
অভিমত, ধর্ম ও দর্শন

আমরা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছি?

|| প্রফেসর ড. মোঃ ময়নুল হক, ইবি, কুষ্টিয়া ||আমার ছাত্রজীবনে সরকারী মাদরাসা-ই-আলিয়া ঢাকাতে আলিম, ফাযিল ও কামিল ছয় বছরের সহপাঠী ছিলেন একজন রসিক বন্ধু হাফেজ কাজী সিরাজুল ইসলাম। তিনি ঢাবি থেকে সোস্যাল ওয়াল ফেয়ারের অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবসায়ী।একদিন বন্ধু আমাকে আমাদের দেশের বরেণ্য কথা সাহিত্যিক আবুল মুনসুর এর আয়না বইটি পড়তে দিলো। বইটি যতই পড়ছিলাম হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাওয়ার উপক্রম। একটা গল্প পড়ে কিছুতেই হাসি থামাতে পারছিলাম না।তখনকার দিনে পরিচিত গ্রুপ ছিলো মুহাম্মদী গ্রুপ, যারা আজকে আমাদের সমাজে আহলে হাদীস নামে পরিচিত। হানাফী ও মুহাম্মাদী গ্রুপদ্বয়ের দ্বান্দিক বিষয় সালাত বা নামাজে সূরা ফতিহার শেষ আয়াতে দল্লীন না যল্লীন উচ্চারণ হবে তা নিয়ে ঢাকঢোল পিটিয়ে মুনাযিরা বা বিতর্ক আয়োজন করা হয়েছে মাঠে সামিয়ানা টানিয়ে। বিতর্কের এক...
গাজায় ত্রাণবহর ঢুকতে দিচ্ছে না ইসরায়েল
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ত্রাণবহর ঢুকতে দিচ্ছে না ইসরায়েল

গাজায় ত্রাণবহর ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, উত্তর গাজায় একটি ত্রাণবহরকে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলের সামরিক বাহিনী। সংস্থাটি জানিয়েছে, দুর্ভিক্ষ এড়াতে গাজার উত্তরে ত্রাণবহরের প্রবেশাধিকার দিতে হবে। খবর: আল জাজিরার।হামাস বলছে, যুদ্ধবিরতির আলোচনা চলছে। কিন্তু ‘বল এখন ইসরায়েলের কোর্টে’। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতিতে যেসব বাধা আসছে তা অপ্রতিরোধ্য নয়।এদিকে দক্ষিণ লেবাননের হৌলা গ্রামে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় এক হিজবুল্লাহ সদস্য, তার স্ত্রী এবং তাদের সন্তান নিহত হয়েছে।গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে কমপক্ষে ৩০ হাজার ৬৩১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়...
সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি দেখার নির্দেশ দিলেন নসরুল হামিদ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি দেখার নির্দেশ দিলেন নসরুল হামিদ

দেশের সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি এবং পরিবেশগত যাবতীয় নথি আছে কি না তা দেখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বুধবার (৬ মার্চ) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গিয়ে বিপিসি চেয়ারম্যানকে তিনি এ নির্দেশনা দেন।সম্প্রতি দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি এ নির্দেশনা দেন।এসময় বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ, পরিচালক (অপারেশন) খালেদ আহমেদ, পরিচালক (অর্থ) কাজী মোজাম্মেল হক, পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া উপস্থিত ছিলেন।...
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

রমজানে নিত্যপণ্য দাম নিয়ে সংযমের পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী আরও লোভী হয়ে ওঠেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (০৬ মার্চ) রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।সরকারপ্রধান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে ওঠে। এসব ব্যবসায়ী, চোরাকারবার ও ঈদে জাল টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব। এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। জঙ্গি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি ফিরে এসেছে। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।শেখ হাসিনা বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। র‌্যাবক...
এখনও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

এখনও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ঢাকার বাতাসের মানের উন্নতি না হওয়ায় এখনও তা বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা।ভিয়েতনামের হ্যানয়, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৮৬, ১৭৬ ও ১৮৪ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এ...
রমজানে কাবা চত্বরে যাওয়া নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সংবাদ

রমজানে কাবা চত্বরে যাওয়া নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

পবিত্র কাবা চত্বরে শুধুমাত্র ওমরাহ পালনকারীরাই যেতে পারবেন বলে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ নির্দেশনা দেওয়া হয়েছে।সৌদির দুটি পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনকারীরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব সাধারণ মুসল্লি কাবায় নামাজ আদায় করতে চান তাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।ওমরাহ পালনের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াও অনেক সহজ করেছে সৌদি আরব। এখন ব্যক্তিগত ভিসা, ট্যুরিস্ট ভিসাধারীরাও ওমরাহ পালনের সুযোগ পাবেন। এছাড়া মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারকেও যাওয়ার সুযোগ পাবেন তারা।বর্তমানে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি। আকাশ, নৌ ও স্থল যে কোনো দিক দিয়েই ভিসাধারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া নারীদে...