Sunday, November 1

Blog

পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক

|| নিউজ ডেস্ক ||রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আটটি মেগা প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক এবং ছেলে সজীব ওয়াজেদ জয়সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের নিয়মিত বৈঠকে এই অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়।দুদক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্পসহসহ ৯টি প্রকল্পে অন্তত ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়ছে। এসব অর্থ আত্মসাৎ ও দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে, হাইকোর্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির...
হাইকোর্টের রায় : ফিরলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

হাইকোর্টের রায় : ফিরলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

|| নিউজ ডেস্ক ||তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এর আগে, গত ৫ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্টের একই বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করা হয়।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন, রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্...
বেলকুচিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন, উপজেলা বিএন‌পি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বেলকুচি প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে আরো ছিল সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সকাল ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে স...
বেলকুচিতে এস কে ১৬ ব্যাচের আয়োজনে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে এস কে ১৬ ব্যাচের আয়োজনে শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বাংলাদেশ ভলান্টিয়ার ফোরাম এর আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। 'যদি করি রক্তদান, বাঁচবে একটি নতুন প্রাণ, ও ৭১,২৪ রক্তে রাঙা বিজয়, স্লোগান সামনে রেখে মহান বিজয় দিবসে ১৯৭১ ও ২০২৪ এর শহীদের স্মরণে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ৩ দিন ব্যাপী বিজয় মেলার ২য় দিন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমীর উপস্থিতিতে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরবেলকুচি প্রতিনিধি ও ২০১৬ ব্যাচের ছাত্র ইকবাল এইচ রিপন, ১৬ ব্যাচের ছাত্র আলিফ হাসান, ১৬ ব্যাচের ছাত্র আরিফ সহ বাংলাদেশ ভলান্টিয়ার ...
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
জাতীয়, সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

|| নিউজ ডেস্ক ||মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর আগে প্রধান উপদেষ্টা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।...
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
জাতীয়, সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

|| নিউজ ডেস্ক ||সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে উঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর আগে দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশ্য বাণী দিয়েছেন রাষ্ট্রপতি।...
বিজয়ের ৫৪ বছর আজ
জাতীয়, সর্বশেষ

বিজয়ের ৫৪ বছর আজ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দেশের সব মানুষ এই দিনটির জন্য চিরকাল গর্ববোধ করবে। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে।১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এ দেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ট্যাংক-কামানের মতো ভয়ংকর মারণাস্ত্র নিয়ে গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল, তখন থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম।দীর্ঘ ৯ মাস শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির মধ্য দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। জাতিকে মুক্ত করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থ...
জাতীয় জীবনের সকল স্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করুন : জমিয়তে তালাবা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জাতীয় জীবনের সকল স্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করুন : জমিয়তে তালাবা

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় জীবনের সকল স্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ জমিয়তে তারাবায়ে আরাবিয়া।রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মাদ্রাসা শিক্ষা রক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক মোহাম্মদ ইমরানুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক প্রধান সম্পাদক ও ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মোহাম্মদ ঈসা শাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান। বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ জুব...
বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গ্রামবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি বাজারে কয়েক শতাধিক গ্রামবাসীর উপস্থিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমল থেকে পাশ্ববর্তী সদর উপজেলার সারটিয়া গ্রামের শফিকুল, জুয়েল, আমিরুল, কায়েস, কালামসহ আরো কয়েকজন দুষ্কৃতিকারী ব্যক্তি সন্ত্রাসী কায়দায় রান্ধুনীবাড়ি গ্রামবাসীর উপর বিভিন্ন সময় জুলুম, অত্যাচার, নির্যাতন ও ক্ষমতা অপব্যবহার করে হাট বাজারে চাঁদাবাজি করে আসছিল। সেই সময় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পেতো না।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরেও থেমে থাকেনি তাদের ওই সব অবৈধ কর্মকাণ্ড। তারা আগের মতই আধিপত্য ব...
ইউআইইউ’তে “ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে “ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-তে "ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে ইউআইইউ’র ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স (আইআইবিএফই) এবং প্রাইম ব্যাংক পিএলসি।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ'র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজিম আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আমির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট’র সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহাব্বত হোসেন, প্রাইম ব্যাংক পিএলসি’র ইসলামিক ব্যাংকিং প্রধান সৈয়দ ইবনে শারিয়ার এবং পিআরএল-এর নির্বাহী পরিচালক...