Sunday, November 1

Blog

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু’র বিরুদ্ধে দুদকের মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু’র বিরুদ্ধে দুদকের মামলা

|| আল আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর বিরুদ্ধে দুটি ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর নামে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে  সোমবার (২৩ ডিসেম্বর) দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়।এর আগে রবিবার (২২ ডিসেম্বর) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ অপর মামলাটি দায়ের করা হয়েছে।  দুদক পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম শেখ বাদী হয়ে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামি করা হয়েছে জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে। মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৬ থেকে ২০২...
তালাবা নেতা শহীদ আব্দুস সোবহানের ৪৬তম শাহাদাতবার্ষিকী আজ
রাজনীতি, সংবাদ

তালাবা নেতা শহীদ আব্দুস সোবহানের ৪৬তম শাহাদাতবার্ষিকী আজ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয় ও লক্ষ লক্ষ মাদরাসা ছাত্রদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন ‘বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার’র সাবেক ঢাকা মহানগরীর নেতা মাওলানা আব্দুস সোবহানের ৪৬তম শাহাদাতবার্ষিকী আজ ২৪ ডিসেম্বর (মঙ্গলবার)। ছাত্রশিবিরের একদল নেতাকর্মীদের পৈশাচিক আক্রমনের শিকার হয়ে তিনি ১৯৭৮ সালের এই দিন সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে যান। এমন পাশবিক নির্যাতনের ঘটনায় তাঁর অকালে ঝড়ে যাওয়া জমিয়ত কর্মীদের হৃদয়ে আজও রক্ত ঝড়াচ্ছে।জমিয়তে তালাবায়ে আরাবিয়া ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষা এবং এর যুগপোযোগি মানোন্নয়ন করতে। এলক্ষ্যে সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী যুগে যুগে আন্দোলন সংগ্রাম করেছে নিজেদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে। কেউ হাত হারিয়েছে, কেউ বা পা। কেউ চোখ হারিয়েছে, কেউ বা আব...
১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

|| নিউজ ডেস্ক ||২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এসময় তার ছোট ভাই বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারগার থেকে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ভাই আজ দুপুর ১২টার মধ্যে মুক্তি পেতে পারেন। তিনি আরও বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন পিন্টু ভাই। সেখান থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয় আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শ...
খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু
জাতীয়, সর্বশেষ

খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু

|| নিউজ ডেস্ক ||পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ রুটের ট্রেন চলাচল উদ্বোধন ঘোষণা করেন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।এর আগে সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। কমলাপুর পৌঁছায় সকাল সাড়ে ১০টার পর। ট্রেনটি (৮২৬) ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি।রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ (৮২৫) নামে এব...
ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলায় ২৫ ইসরায়েলি আহত
আন্তর্জাতিক

ইয়েমেন থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলায় ২৫ ইসরায়েলি আহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী। এসময় বোম্ব শেল্টারে আশ্রয় নিতে গিয়ে অন্তত ২৫ ইসরায়েলি আহত হয়েছেন, যাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।টাইমস অব ইসরায়েল জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এই ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে পড়ে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে এমন সম্ভাবনার কারণে তেলআবিবজুড়ে রেড অ্যালার্ট সাইরেন বাজানো হয়েছিল।ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক পরিষেবা—ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাজলে তেল আবিবের একটি ...
দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে: রিজভী
রাজনীতি, সর্বশেষ

দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে: রিজভী

|| নিউজ ডেস্ক ||বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল দেশের জনগণের। দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে, জনগণের মধ্যে প্রশ্ন দেখা দেবে।সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টারপ্ল্যান করলে, তা দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। তবে অন্তর্বর্তী সরকার যাই করবে, তা অন্তত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলে প্রত্যাশা করছি।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি বলছেন অনেকেই। কিন্তু সব আন্দোলনই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত।বিরোধীদল দমন করে এ দেশে...
পরিবেশবান্ধব কারখানার সনদ পেলো আরও ২ গার্মেন্টস
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পরিবেশবান্ধব কারখানার সনদ পেলো আরও ২ গার্মেন্টস

|| নিউজ ডেস্ক ||দেশের তৈরি পোশাকশিল্পের আরও ২‌টি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগু‌লো হলো-কু‌মিল্লার আমির শার্ট লিমিটেড ও সাভা‌রের ক‌ন্টি‌নেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড।সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২–এ।যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব সনদ পাওয়ার ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০–এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।কু‌মিল্লার আমির শার্ট লিমিটেড ৬৬ নম্বর নিয়ে গোল্ড সনদ ও সাভা‌রের ক‌ন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড ৭০ নম্ব...
উপদেষ্টা হাসান আরিফ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত
জাতীয়, সর্বশেষ

উপদেষ্টা হাসান আরিফ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফকে রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তার দাফন সম্পন্ন করা হয়।এসময় তার সন্তান মুয়াজ আরিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এদিকে হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত।রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।উপদ...
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

|| নিউজ ডেস্ক ||২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন।এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।জাহাঙ্গীর আলম বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।...
অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা
খেলাধুলা, সর্বশেষ

অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা

|| স্পোর্টস ডেস্ক ||গণমাধ্যমের গুঞ্জন, বিভিন্ন সূত্রের দাবি–এসব কথাতেই আটকে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন, সূচি থেকে শুরু করে যাবতীয় হিসেব। ধীরে ধীরে অবশ্য সেসব জটিলতা কাটতে শুরু করেছে। আগেই জানা গিয়েছিল, ভারত পাকিস্তানে আসছে না। টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। যেখানে ভারতের সবকটা ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি তারা সেমিফাইনাল বা ফাইনাল খেললে সেটাও সেখানেই হবে।এবারে আরও খানিকটা সূচি সামনে এলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের কল্যাণে। পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানেই বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে। সেখান থেকেই জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি (রবিবার) আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের।যদিও ঠিক কোন ভেন্যুতে খেলা হচ্ছে তা জানানো হয়নি। পিসিবি মুখপাত্র আমির মীর বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নিরেপেক্ষ ভেন্যু হিসেবে পিসিবি সংযুক্ত আরব ...