Sunday, November 1

Blog

দিশারী ল্যাবরেটরী স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দিশারী ল্যাবরেটরী স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| আল-আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিশারী ল্যাবরেটরী স্কুল এন্ড কোচিং সেন্টারে ২০২৪ সালের প্লে থেকে ৮ম শ্রেণী এবং কোচিং শাখাা ৫ম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় মোঃ আল-আমিন হোসেন, ও মোঃ আসাদুল ইসলাম এর সঞ্চালনায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আল আমিন হোসেন, পরিচালক মোছাঃ রুপা খাতুন, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, ৭নযগণিত শিক্ষক মোঃ আসাদুল ইসলামসহ অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই ফলাফল শুধু তোমাদের মেধার প্রতিফলন নয়, বরং কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অগ্রগতির একটি ...
দেশের জন্য ভালোবাসা_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

দেশের জন্য ভালোবাসা_কবিতা

|| মো. নুরুল হুদা ||দেশের জন্য ভালোবাসাজনতার হোক মিলন,বিবাদ সব মিটে যাকসম্প্রীতি সবার প্রয়োজন।শীতের দিনে আগুন জ্বলেপোহাতে লাগে মিলন,বিবাদ দেখে আগুন আবারজ্বালিয়ে দেয় সম্মিলন!যুদ্ধের মাঠেও শান্তি থাকেগড়ে উভয় পক্ষের সন্ধি,শক্তির বড়াই করলে সেথায়জোটে কপালে মৃত্যু কিংবা বন্দী।গায়ে থাকলে রক্তের জোয়ারহৃদয়ে জাগায় ঢেউ,অকাতরে বিলিয়ে দিলেখবর নেয় না কেউ।শান্তি চাই শান্তি চাইসদা আওয়াজ শুনি,সম্প্রীতিতে শান্তি আসেকয়জনে তা মানি?দেশের জন্য ভালোবাসামানুষ কেন বাদ?মিলেমিশে থাকলে সবারআসে সুসংবাদ।লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রি.।...
বেলকুচিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত বাবু
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত বাবু

|| আল-আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হলেন মনোয়ার চৌধুরী বাবু। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন দুইজন। একজনের মনোনয়নপত্র নিয়ে নির্বাচিত কমিটি নিম্ন আদালতে মামলা করেন। মামলা আদালত নামঞ্জুর করেন। এরপর উক্ত কমিটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। সেক্ষেত্রেও হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে দেন। এমতাবস্থায় এই পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মনোয়ার চৌধুরী বাবু। মামলা সূত্রে জানা যায়।মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কামারখন্দ উপজেলা সমবায় অফিসার দীনবন্ধু মৃধা এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বাষিক নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা ...
বেলকুচিতে রাস্তা বন্ধ করে প্রতিবেশীর স্থাপনা নির্মাণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে রাস্তা বন্ধ করে প্রতিবেশীর স্থাপনা নির্মাণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ১৫ বছরের পায়ে হাটা রাস্তায় দেয়াল নির্মাণ করার কারণে একটি পরিবার বন্দি হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছে। বাড়ি নির্মাণকালে রাস্তা থাকলেও হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে পরিবারটি।পরিবারটির অভিযোগ- তাদের ১৫ বছরের পায়ে হাটা পুরোনো রাস্তায় দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এলাকার প্রভাবশালী একটি পরিবার। উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। শুধু তাই নয় কিছুদিন পূর্বে শয়ন ঘরে এসিড নিক্ষেপ করে প্রতিবেশি। তাই কষ্টের টাকায় তিল তিল করে গড়ে তোলা নিজ বাড়িই যেন এখন জেলখানা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী দক্ষিণপাড়া এলাকায় পায়ে হাটা রাস্তাটির মাথায় উঁচু দেয়াল। মই বেয়ে সেই উঁচু দেয়াল পার হয়ে বাড়িতে আসা-যাওয়া করছেন বাড়িটির বাসিন্দারা। শিশু থেকে বৃদ্ধা বাড়ির বাইরে বের ...
মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগে গেটটুগেদার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগে গেটটুগেদার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সান্ধ্যকালীন প্রোগ্রামের শিক্ষার্থীদের গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা সেমিনার হলে এই গেটটুগেদার অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ইইই সান্ধ্যকালীন প্রোগ্রামের কো’অর্ডিনেটর সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের নবনিযুক্ত বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ এরশাদুল হক চৌধুরী।এ সময় ইইই বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইইই বিভাগের ...
এইউবিতে “শিক্ষা সংস্কার : শিক্ষার সকল ক্ষেত্রে নীতি ও নৈতিকতা” শীর্ষক সেমিনার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইউবিতে “শিক্ষা সংস্কার : শিক্ষার সকল ক্ষেত্রে নীতি ও নৈতিকতা” শীর্ষক সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে-এ “শিক্ষা সংস্কার : শিক্ষার সকল ক্ষেত্রে নীতি ও নৈতিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো:নূরূল ইসলাম।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তরুন প্রজন্মের অহংকার হাফেজ হাসান সাদেক আনাস। তিনি তার মূল প্রবন্ধে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় নীতি নৈতিকতার অভাবের বিষয় উল্লেখ করেন। জাপান ও কঙ্গোসহ বিভিন্ন দেশের উদাহরণ উপস্থাপন করে নীতি—নৈতিকতার কারণে অগ্রগামীতার নানা বিষয়ে চমকপ্রদ যুক্তিসহ আলোচনা করেন।আলোচনা শেষে প্রধান অতিথি ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, আদর্শকে ...
বেলকুচিতে ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ

বেলকুচিতে ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়ায় ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কাটুন ভারতীয় ব্র্যান্ডের সুতা আটক করা হয়।বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারিক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জ-সহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছে চক্রগুলো। তবে কৌশল পরিবর্তন করে বেলকুচির কুচক্রি সুতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়েই যাচ্ছিল। হঠাৎ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয়...
সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে ৬ষ্ঠ তলায়। রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাতবরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে আহত করে। পরে তিনি মারা যান। তার সঙ্গে আরো দুই-তিনজন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।আগুনটা ৬ষ্ঠ তলায় লেগেছে। সেটা উপরের দিকে গেছে, নিচে আসেনি বলে জানান উপদেষ্টা।তিনি বলেন, আগুনের ঘটনা তদন্তে আমর...
সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

|| নিউজ ডেস্ক ||রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘণ্টা ধরে চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষিণকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও এপিবিএন সদস্যরা।উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে– যুব ও ক্রী...
ইউআইইউ এবং গ্রামীনফোন’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ এবং গ্রামীনফোন’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং গ্রামীনফোন লিমিটেড (জিপি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মোহাম্মদ আবদুল মোকাদ্দেম। এসময় উপস্থিত ছিলেন গ্রামীনফোন লিমিটেড’র (জিপি) সার্ভিস ডেলিভারি অ্যান্ড এক্সপেরিয়েন্স’র প্রধান মিসেস শায়লা রহমান, জিপি’র এমপ্লয়ি এক্সপেরিয়েন্স’র প্রধান এ.এন.এম. আল ফারাবি, জিপি’র এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন, ইউআইইউ’র পরিচালক (কোঅর্ডিনেশন) এবং সাবেক রেজিস্ট্রার প্রফেসর এ এস এম সালাহউদ্দিন, ইউআইইউ ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক নাহিদ হাসান খান এবং ইউআইইউ জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত। ...