শুক্রবার, মার্চ ২০

Blog

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশ, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের নির্দেশ, যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

আসন্ন রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তবে রায়ের কপি না পাওয়ায় এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। রায়ের কপি পাওয়ার পর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সরকারের অবস্থান। এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে এটর্নি জেনারেলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।’এদিকে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল সোমবার আপিল বিভাগে আবেদন করা হবে।এর আগে এদিন দুপুরে রমজানে প্রাথম...
ইবিতে রমজানের মাহাত্ম্য শীর্ষক বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে রমজানের মাহাত্ম্য শীর্ষক বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের তত্ত্বাবধানে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় রমজানের মাহাত্ম্য শীর্ষক বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ বারোয়ারী বিতর্ক সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। বিচারক হিসেবে ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন সাজ্জাতুল্লাহ শেখ, মডারেটর হিসেবে ছিলেন আসলাম ইবনে আহমাদ ও টাইম কিপার ছিলেন মোঃ শামীম।বিতার্কিকদের মধ্যে ছিলেন স্বাস্থ্য সুরক্ষায় রমযান বিষয়ে গাজী আনাস, নিয়মতান্ত্রিক জীবন গঠনে রমযান বিষয়ে মোঃ আবু জার, সামাজিক অ...
ইবির দাওয়াহ বিভাগের নতুন সভাপতি ড. মোঃ রহিম উল্লাহ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবির দাওয়াহ বিভাগের নতুন সভাপতি ড. মোঃ রহিম উল্লাহ

সৈয়দ ওসমান বিন হাসনাইন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ রহিম উল্লাহ। শনিবার সকালে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।ইবির একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ বিভাগটির সভাপতি হিসেবে সফলভাবে তার দায়িত্বের মেয়াদকাল শেষ করে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।৯ মার্চ'২৪ সকাল ১১টায় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাকক্ষে আয়োজিত সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আল থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী , বিশেষ অতিথি ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ আফাজ উদ্দিন প্রফে...
তারাবিহের সালাতে কুরআন তিলাওয়াত ও খতম
ধর্ম ও দর্শন, প্রবন্ধ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

তারাবিহের সালাতে কুরআন তিলাওয়াত ও খতম

|| ড. মুহাম্মদ জিয়াউর রহমান, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ||পবিত্র কুরআনুল কারিম নাযিলের মাস মাহে রমযান। এ ব্যাপারে কুরআনুল কারিমের সুরা বাকারাহ এর ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, “রমযান মাস, এ মাসেই কুরআন অবতীর্ণ হয়েছে।” তাই রমযান মাসেই কুরআন তিলাওয়াত ও খতমে সাওয়াব অত্যন্ত বেশি। কুরআন তিলাওয়াত এর ফজিলত সম্পর্কে বিশিষ্ট সাহাবি ইবনু মাসউদ রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি কুরআনের একটি বর্ণ পাঠ করবে সে একটি নেকি অর্জন করবে। নেকি দশগুণ বৃদ্ধি করে প্রদান করা হবে। আমি বলছি না যে, (আলিফ-লাম-মিম) একটি বর্ণ। বরং 'আলিফ’ একটি বর্ণ, ‘লাম’ একটি বর্ণ ও ‘মীম’ একটি বর্ণ।” হাদিসটি সহিহ। (জামে তিরমিযি)।মহাগ্রন্থ কুরআন আল্লাহ তাআলার নিকট পাঠকারীর জন্য শাফাআত করবে। এ প্রসঙ্গে আবু উমামা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন...
রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫ দিন বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (১০ মার্চ) রুলসহ এ আদেশ দেন।গত ৮ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে রমজানের সময় ১৫ দিন বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার কথা বলা হয়।অন্যদিকে, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।উভয় সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি।আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ ও মাহমুদা খানম...
রমজানে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: নানক
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজানে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: নানক

রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।রবিবার (১০ মার্চ) সকালে রাজধানীর শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনী জিনিস বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।জাহাঙ্গীর কবির নানক বলেন, যে বাজারদর রমজান মাসে সদকায়ে জারিয়া হওয়ার কথা, সে জায়গা থেকে উল্টো মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নিয়েছে, তাদের আমি একটি সতর্কবাণী দিলাম। দলের সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ রেহাই পাবে না।নানক বলেন, আমি স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজার সম্পর্কে প্রচণ্ড অবহিত ছিলাম। বাজার সম্পর্কে আমার ধারণা হয়েছে। কুমিল্লা নিমসার বাজার থেকে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটি ফুলকপি কিনে সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট ...
প্রাচ্য-পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

প্রাচ্য-পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ভৌগোলিকভাবে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে কোস্টগার্ডকে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।রবিবার (১০ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান শেখ হাসিনা। ইতোমধ্যে এভিয়েশন ইউনিট গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখে বিশাল সমুদ্রসীমা অর্জনকে বিশ্বের জন্য দৃষ্টান্ত বলে মনে করেন প্রধানমন্ত্রী। পঁচাত্তরের পর কোনো সরকার এ ব্যাপারে উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন সরকারপ্রধান।দেশ ও দেশের অর্থে কেনা প্রতিটি জিনিসের যত্ন নিতে কোস্টগার্ডের সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধ...
সুশৃঙ্খলভাবে ইসলাম চর্চায় ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই
অভিমত, ধর্ম ও দর্শন

সুশৃঙ্খলভাবে ইসলাম চর্চায় ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই

|| প্রফেসর ড. মোঃ ময়নুল হক, ইবি, কুষ্টিয়া ||বর্তমানে বাংলাদেশে ইবলিস ও তার সন্তানরা মোটামুটি রিল্যাক্স মুডে মজা লুটছে। মরা ভাইয়ের মাংস চিবিয়ে খাওয়ার বন্দবস্ত করে ইবলিস এখন পর্দার অন্তরালে। আমরা এখন আকিদাহ শিখছি-রাসূল সা. এর বাবা মা জান্নাতী না জাহান্নামী? ইব্রাহীম আ.এর পিতা জান্নাতী না জাহান্নামী? আল্লাহ এখন আরশের উপর উঠে বসেছেন। আরশের উপর উঠে ভাই উনি কী করছেন? এসব জেনে বুঝে কৃষক, শ্রমিক আম জনতার প্রয়োজনটা কী?আমরা কী জানি কবরে আমাদের বাবা মার অবস্থাটা কী? মে,ইয়ারে হক্ব আসলে কী আমরা কজন জানি? সাহাবাদের মর্যাদা সম্পর্কে আমাদের জ্ঞান অনেক সীমিত। তাদের থেকে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিতেও কুন্ঠাবোধ করিনি। একজন সাহাবী অপরাধ করার পর তওবাহ করেছেন এবং নিষ্পাপ হয়ে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। স্বযং আল্লাহ তাআলা সাহাবিদের উপর সন্তুষ্ট। রাসূলুল্লাহ সা. সাহাবাদের যুগের সার্টিফাই করেছেন। তাদে...
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম কোন বিদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম কোন বিদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

সৈয়দ ওসমান বিন হাসনাইন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ইউসুফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিদেশি শিক্ষার্থী হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ইউসুফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক। তার রেজিস্ট্রেশন নম্বর ১৮০০৫৭। বিভাগীয় প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম-এর তত্ত্বাবধানে A comparative study of Arabic Curriculum in primary to higher secondary level: Bangladesh and west Bengal perspective শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ইউসুফ আলী।গত ২৯ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১২৭তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ও গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত ২৬২তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাকে পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়।শনিবার (৯ মার্চ) বিশ্ববিদ্...
ইউআইইউ’তে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ’তে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) তিন দিনব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আর্ন্তজাতিক সম্মেলন (আইসিডিআরইটি- ২০২৪) শেষ হলো । সম্মেলনের সমাপনী অনুষ্ঠান আজ শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর এনার্জি রিসার্চ এই সম্মেলনের আয়োজন করে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিডিআরইটি’২৪ সম্মেলনের টেকনিক্যাল চেয়ার এবং ইউআইইউ’র ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. ইন্তেখাব আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিডিআরইটি’২৪ সম্মেল...