শুক্রবার, মে ৮

Blog

চিলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||চিলমারীতে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ অডিটরিয়ামে।সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র, প্রাণিসম্পদ কর্মকর্তা, চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, বাবুল মন্ডল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় গণহত্যা ও স্বাধীনতা দিব...
মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুল কামরুল হক মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাকির হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম বাদল।এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবুল হোসেন বিশ্বাস রাজা, কাজী জিয়া উদ্দিন আহমেদ সবুজ, রফিকুল ইসলাম খান ও এ.বি.এম. কামরুদ্দিন রেজা।যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামরুদ্দিন আহমেদ জাকির, ইসহাক মোল্লা, আবু তৈয়ব মো. জাফর ও তাসলিম হৃদয়। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আওলাদ হোসেন ও শরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন গোলাম সরোয়ার ডিটিএ এবং কোষাধ্যক্ষ হয়েছেন সৈয়দ ইমাম মেহেদী মহেল।এছাড়া দপ্...
আদালতে বিয়ে; জাপা নেতা, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার জামিনে মুক্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আদালতে বিয়ে; জাপা নেতা, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার জামিনে মুক্ত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎৫ লাখ টাকা কাবিনে আদালতে বিয়ে, জামিনে মুক্ত হলেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার।‎‎ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া নাগেশ্বরী হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারের বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় জামিন দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত।‎‎রবিবার (১৫ মার্চ) ৫ লাখ টাকা কাবিনে চেয়ারম্যান নুরুজ্জামান সরকার নজিজনকে বিয়ে করেন আদালতে।‎‎পরে কাবিন নামা আদালতে জমা দিলে নাগেশ্বরীর আমলী আদালতের বিচারক হাবিবুর রহমান লাইজু জামিন মঞ্জুর করেন। বাদী নজিজন বেগমের সাথে আদালতে বিয়ে ও আপোষের বিষয়টি পরিবার পক্ষ থেকে নিশ্চত করেছেন।‎‎ঐ নারী দির্ঘদিন ধরে স্বামী ও সন্তানের পিতার স্বীকৃতি দাবি করে আসছে। অবশেষে আদালতের মাধ্যমে বাদী নজিজন স্বামী ও আড়াই বছরের কন্যা সন্তানের পিতার স্বীকৃতির পরিচয় পেলো।‎‎১৪ ফ্...
তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া
বিনোদন, সর্বশেষ

তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকের একটি মৌলিক রোমান্টিক গান ‘জীবন যখন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মাহমুদুল হাসান এবং মিরাজুল জান্নাত সোনিয়া।মাহমুদুল হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এবং মিরাজুল জান্নাত সোনিয়া বেংগল পরম্পরার একজন স্কলার। দুজনই নজরুলের গানের শিল্পী হলেও এবারে ভিন্নধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। ইতোমধ্যে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।গানটির কথা ও সুরে যেমন রয়েছে নতুনত্বের ছোঁয়া, তেমনি সংগীত আয়োজনে রাখা হয়েছে আধুনিকতার সমন্বয়। পুরো কাজটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন তানভীর আলম সজীব, যিনি একাধারে গানের কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ফলে গানটিতে একটি একক দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট ছাপ পাওয়া য...
সাটুরিয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বিএনপি নেতার বাধা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বিএনপি নেতার বাধা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ১নং বরাইদ ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণে পরিমাণে কম দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও, উপকারভোগীদের মাত্র ৮ কেজি বা তারও কম চাল দিয়ে বিদায় করা হচ্ছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে ১নং বরাইদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।বরাইদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অতিদরিদ্র ও অসহায় ১ হাজার ৫০জন মানুষ ওয়ার্ড ভিত্তিক সারিবদ্ধভাবে চাল নিতে আসেন। তবে চাল পাওয়ার পর অনেক উপকারভোগী অভিযোগ করেন যে, তাদের দেওয়া চালের পরিমাণ ১০ কেজির চেয়ে অনেক কম। এসময় তথ্য সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা বরাইদ ইউনিয়ন বিএনপির সাং...
ফেসবুকের মাধ্যমে ৩৫০ পরিবারে হাসির ঝিলিক: বেলকুচিতে মামুন বিশ্বাসের ঈদ উপহার
সর্বশেষ, সারাদেশ

ফেসবুকের মাধ্যমে ৩৫০ পরিবারে হাসির ঝিলিক: বেলকুচিতে মামুন বিশ্বাসের ঈদ উপহার

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সমাজসেবক মামুন বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।অনুষ্ঠানটি মুকুন্দগাঁতী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হিরুক গুণ, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,...
রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়- ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সুযোগ দিল মাদরাসা বোর্ড
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়- ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সুযোগ দিল মাদরাসা বোর্ড

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ বিড়ম্বনা এড়াতে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগামী ২৪ মার্চ ২০২৬ হতে ১৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।এই বর্ধিত সময়ে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য যুক্ত করা যাবে। তবে পূর্বে এন্ট্রি করা হয়েছে এমন কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।সোনালী পেমেন্ট গে...
রাজশাহীর শাহমখদুমে অভিযান: পরিত্যক্ত বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর শাহমখদুমে অভিযান: পরিত্যক্ত বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল। সোমবার দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী কার্যক্রম, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বাণিজ্য, ছিনতাইসহ নানা অপরাধ দমনে সংস্থাটি সক্রিয় ভূমিকা পালন করছে।এরই অংশ হিসেবে ১৬ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে র‍্যাব-৫ এর একটি বিশেষ দল রাজশাহী মহানগরীর ...
সিলেবাস শেষ করতে মাদরাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণালয়ের
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সিলেবাস শেষ করতে মাদরাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণালয়ের

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||পবিত্র রমজানের দীর্ঘ ছুটির কারণে পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ পাঠ্যসূচি (সিলেবাস) শেষ করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মপরিকল্পনার কথা জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একটি বাস্তবসম্মত ও পূর্ণ পাঠ্যসূচি সমাপন কর্মপরিকল্পনা এবং কর্মকৌশল প্রণয়ন করতে হবে। এই পরিকল্পনাটি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তা তদারকি ও নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে মন্ত্রণালয়কে ন...
খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত; ২৫ জনের নতুন সদস্যপদ
সর্বশেষ, সারাদেশ

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত; ২৫ জনের নতুন সদস্যপদ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় নগরীর ২৬/১ শেরেবাংলা রোডস্থ সিয়াম কনফারেন্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে খুলনায় অনলাইন ও মাল্টিমিডিয়া মাধ্যমে কর্মরত ২৫ জন সংবাদকর্মীকে নতুন সদস্যপদ প্রদান করা হয়।এছাড়া সভায় আসন্ন ঈদ উপলক্ষে ৬ সদস্যবিশিষ্ট ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না।সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ এবং নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, হুমায়ুন কবীর, এস এম মাহ...