রাজশাহীর শাহমখদুমে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৪শ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সিপিএসসি ইউনিট।র্যাব জানায়, বাহিনীটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ, অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে র্যাব।এই কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টায় র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখানে অবস্থানরত মো. রবিউল ইসলাম ওরফে রবি (৪০) ...










