খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, গভীর রাতে হাসপাতালে ভর্তি
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।রবিবার (০৭ জুলাই) দিবাগত রাত ৪টা ১২ মিনিটে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।বিজ্ঞাপনবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, সোমবার রাত ৩টার দিকে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।এর আগে ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।...
