Monday, November 2

Blog

রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না বৃহস্পতিবার
বিশেষ সংবাদ, রাজধানী, সর্বশেষ

রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না বৃহস্পতিবার

|| নিউজ ডেস্ক ||গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা উত্তরখান, দক্ষিণ খান, ফায়েদাবাদ এলাকা ও আশকোনাসহ আশেপাশের সমস্ত এলাকায় (শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত) সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়াও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। পাশাপাশি গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ ।...
আর্থিক কারণে আফগানিস্তান সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড
খেলাধুলা, সর্বশেষ

আর্থিক কারণে আফগানিস্তান সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

|| স্পোর্টস ডেস্ক ||আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে আর্থিক সমস্যার কারণ দেখিয়ে এই ট্যুর বাতিল করেছে আইরিশ ক্রিকেট বোর্ড।ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রোম জানিয়েছেন, ‘একটি সিরিজ হবে না আর্থিক কারণে সেটি হচ্ছে আফগানিস্তান সিরিজ। আমাদের স্বল্প মেয়াদে বাজেট ঘাটতির কারণে ম্যানেজমেন্ট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বোর্ডের অন্যান্য প্রক্রিয়া এবং উদ্দেশ্যতেও আমাদের বিনিয়োগ করার দায়বদ্ধতা রয়েছে।’আফগানিস্তানের সঙ্গে সিরিজ না খেলার ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড রাজনৈতিক কারণ দেখালেও আয়ারল্যান্ড দেখিয়েছে কেবলই আর্থিক কারণ। আফগানরা আইসিসির পূর্ণ সদস্য, আর এই সদস্যপদ পাওয়ার একটি শর্ত হলো মেয়েদের দল থাকতে হবে। কিন্তু ২০২১ সালের আগস্টে তালেবানরা...
ব্যাংকে ফিরছে আস্থা, বাড়ছে আমানত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ব্যাংকে ফিরছে আস্থা, বাড়ছে আমানত

|| নিউজ ডেস্ক ||পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে নজিরবিহীন লুটপাট হয়েছে দেশের ব্যাংকখাতে। এতে দীর্ঘদিন ধরেই আস্থা সংকটে ভুগছিল ব্যাংকগুলো। তবে সম্প্রতি আস্থা ফিরতে শুরু করেছে ব্যাংক খাতে। টানা চার মাস পর জানুয়ারিতে ব্যাংকখাতে আমানতে প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে ৮ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ গত জানুয়ারি শেষে ব্যাংকখাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৮১ হাজার ২৮৭ কোটি টাকা। আগের বছর একই সময় এই পরিমাণ ছিল ১৬ লাখ ৪৫ হাজার ৪৭ কোটি টাকা। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২৮ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর থেকে ব্যাংক খাতে আমানতে প্রবৃদ্ধি কমতে থাকে, যা ৭ দশমিক ২৬ শতাংশে নেমে যায়। পরবর্তীতে অক্টোবরে তা সামান্য বেড়ে হয় ৭ দশমিক ২৮ শতাংশ। নভেম্বরে আরও কিছুটা বেড়ে হয় ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০২৪ সালে ...
বটিয়াঘাটা ৪নং সুরখালি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, স্বাস্থ্য

বটিয়াঘাটা ৪নং সুরখালি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

|| বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ||খুলনার বটিয়াঘাটা ৪নং সুরখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে সুন্দরমহল বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স. ম. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও: শেখ মুহাম্মাদ আবু ইউসুফ, হাফেজ মাও: আশরাফ আলী ও ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস।৪নং সুরখালি ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মাও: মইনুদ্দিন, সেক্রেটারি মাও: আব্দুল আহাদ, মাও: ফারুক হোসেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো: গোলাম কাদের, কামাল হোসেন, হাফেজ জালাল উদ্দিন, জিএম ইজাজুল ইসলাম, এসএম মাসুম বিল্লাহ, বাবলুর রহমান, মঈন উদ্দিন মোল্লা, মিজানুর রহমান...
আমেরিকার বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় চমক
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আমেরিকার বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় চমক

|| নিউজ ডেস্ক ||অনেক দিন পর আমেরিকার বাজারে পোশাক রপ্তানিতে ভালোভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। গত জানুয়ারিতে এ বাজারে ৮০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা।এ রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় ৪৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। প্রবৃদ্ধির এ হার চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতসহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ।ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত জানুয়ারিতে আমেরিকার আমদানিকারকরা ৭২০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। গত বছরের জানুয়ারিতে তারা আমদানি করেছিলেন ৬০৩ কোটি ডলারের পোশাক। তার মানে চলতি বছরের জানুয়ারিতে আমেরিকার তৈরি পোশাক আমদানি বেড়েছে সাড়ে ১৯ শতাংশ।বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার আমেরিকা...
নাগেশ্বরীতে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দিন গ্রেফতার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দিন গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আজ (১১ মার্চ) সকাল ১১টার দিকে কলেজ এলাকা থেকেতাকে গ্রেফতার করা হয়।স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তার অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির ঘনিষ্ঠজন হওয়ায় এতদিন তিনি পদে বহাল ছিলেন। ৫ আগস্টের পর সারা দেশে ফ্যাসিস্ট অপসারণের মধ্যেও নাগেশ্বরী মহিলা কলেজ ছিল ব্যতিক্রম, যার মূল কারণ ছিল সভাপতির একচ্ছত্র আধিপত্য।অবশেষে আজ পুলিশের গ্রেফতারের পর এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত ফ্যাসিস্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।...
বগুড়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে ২৯টি অটো রিকশার ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডারসহ আটক করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দাদপুর গ্রামের সানাউল্লাহ আকন্দের ছেলে নুরুন্নবীউল আহসান রুমি (৪৭) ও পটুয়াখালী জেলার গলাচিপা গ্রামের ইয়াকুব মৃধা (৪৪)।মঙ্গলবার (১১ মার্চ) ২টায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শেরুয়া বটতলা পীরপাল মার্কেটে ‘কিষান অটো’ ব্যাটারির দোকানের মালিক মনজুরুল ইসলাম মঞ্জু গত ১৬ ফেব্রুয়ারি দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন সকালে দোকানের শাটারের তালা কাটা এবং ভিতরে থাকা ৪১টি ব্যাটারি চুরি হয়েছে।এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় তা...
বেলকুচিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সারাদেশের ধর্ষকদের বিচারের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে বেলকুচিতে "বৈষবিরোধী ছাত্র আন্দোলন এবং অত্র উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে" বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে শেষ করা হয়।এসময় ছাত্র-প্রতিনিধি মুসা হাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, ছাত্রনেতা শাহেদ মাহমুদ হৃদয়, উপজেলা শিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সমাজকর্মী জুয়েল আল-হাসান, মুক্তার প্রামাণিক।এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে...
খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার

|| বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ||খুলনার বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলা কাঁটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বারুরাবাদ কালভার্ট সংলগ্ন খেঁজুর গাছের নীচ থেকে মোঃ হাফিজুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করে। ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায়। সে ওই এলাকার মৃতঃ খাদেমুল ইসলাম’র ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম একজন ইজিবাইক চালক। বটিয়াঘাটা গাওঘরা সড়কে বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন রাস্তার ডান পাশে স্বরজিত রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোনে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলা কেঁটে লাশ ফেলে রেখে যায়। সন্ত্রাসীরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় গেছে বলে এলাকাবাসীর ধারণা।বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় এ...
বগুড়ায় কারাগারে আওয়ামিলীগ নেতার মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় কারাগারে আওয়ামিলীগ নেতার মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া জেলা কারাগারের আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাতটা ১০ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মারা যাওয়া ওই কয়েদীর নাম এমদাদুল হক ভট্টু(৫১)। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।এর আগেও বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা যান৷ তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন।বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ...