বুধবার, মার্চ ২৫

Blog

যুক্তরাজ্যে নগরমন্ত্রীর দায়িত্ব পেলেন টিউলিপ সিদ্দিক
আন্তর্জাতিক, সংবাদ

যুক্তরাজ্যে নগরমন্ত্রীর দায়িত্ব পেলেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। তাকে লেবার পার্টির সরকারের নগরমন্ত্রী করা হয়েছে।গত ৪ জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পান টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।বিজ্ঞাপনএর আগে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে ছায়া অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি লেবার ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।ব্রিটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ২০১৫ সালে প্রথমবার ব্রিটিশ সংসদ সদস্য নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে।...
কানাডার স্বপ্নতরী থামিয়ে ফাইনালে আর্জেন্টিনা
খেলাধুলা, সংবাদ

কানাডার স্বপ্নতরী থামিয়ে ফাইনালে আর্জেন্টিনা

প্রথমবারের মতো কোপা আমেরিকাতে সুযোগ পেয়ে সবাইকে চমকে দিয়েই সেমিফাইনালে ওঠেছিল কানাডা। যখন জানা গেল শেষ চারের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে, তখনই অনুমান করা গেছে অলৌকিক কোনো কিছু না হলে সেমিতেই স্বপ্নযাত্রা থামবে তাদের। তবে ফুটবল মাঠে যেকোনো কিছুই হতে পারে, সেই প্রত্যাশা নিয়েই নেমেছিল কানাডা।নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অলৌকিক কোনো কিছুই হলো না। আর্জেন্টিনা খেলেছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই। কানাডা যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করলো লিওনেল মেসিরা। একপেশে লড়াইয়ে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।বিজ্ঞাপনম্যাচের ৩ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় কানাডা। শ্যাফেলবার্গের বাঁ পায়ের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৮ মিনিটের মাথায় সেই শ্যাফেলবার্গই আবার একই পজিশনে বল পেলে সেটিও বাইরে মারেন।ম্যাচে আর্জেন্টিনার প্রথ...
আল্লাহ ও রাসূলের সঙ্গে বান্দার ভালোবাসার বন্ধন
ধর্ম ও দর্শন

আল্লাহ ও রাসূলের সঙ্গে বান্দার ভালোবাসার বন্ধন

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||ফিকাহ শাস্ত্রের কথা হল, নামায, ইবাদত সঠিক নিয়মে শুদ্ধ হতে হবে। তাহলেই আদায় হয়েছে বলে গণ্য হবে। সূফিসাধকদের শিক্ষা হল, ইবাদত সহীহ শুদ্ধ হওয়া বা আদায় হওয়াই শেষ কথা নয়। তা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা দেখতে হবে। আল্লাহকে সম্মুখে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে। একাগ্রতা থাকতে হবে। তবেই তাকওয়ার জীবন লাভ হবে। তার জন্য নানা আনুষ্ঠানিকতা ও কসরতের মাধ্যমে মনকে তৈরি করতে হবে।এ লক্ষ্য অর্জনের জন্য সবচে দ্রুত ও কার্যকর একটি পথ মহব্বত। মহব্বত শব্দটির ধাতুমূল হুব্ব। অর্থ ভালোবাসা, প্রেম। সূফিসাধকদের কথা হল, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মনিব ও দাসের সম্পর্ক নয়। বরং হতে হবে ভালোবাসার সম্পর্ক। এ ধরনের সম্পর্কের কথা উল্লেখ আছে কুরআন মজীদের বিভিন্ন আয়াতে। যেমন:يُحِبُّهُمۡ وَيُحِبُّونَهُۥٓ“…তিনি (আল্লাহ) তাদেরকে ভালোবাসেন এবং তারাও (ঈমানদাররাও) তাঁকে ভালোবাসে।” -(সূরা মা...
বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’
জাতীয়, সংবাদ

বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’

কোটাবিরোধী আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য বুধবার (১০ জুলাই) সারাদেশে সর্বাত্মক সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।বিজ্ঞাপনসর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে।আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি পালন করছি। এই আন্দোলনের ফলে জনসাধারণের ভোগান্তি হচ্ছে, তার প্রতি আমরা সংবেদনশীল। কিন্তু এর দায়ভার সরকারকে বহন করতে হবে। কারণ এতদিনের আন্দোলনের পরও তারা আমাদের সঙ্গ...
প্রধানমন্ত্রীর চীন সফর : বিশ্বমানের লেনদেন সেবা দিতে নগদ-হুয়াওয়ে চুক্তি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

প্রধানমন্ত্রীর চীন সফর : বিশ্বমানের লেনদেন সেবা দিতে নগদ-হুয়াওয়ে চুক্তি

দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে উভয় পক্ষ একটি চুক্তি সই করেছে, যা দেশের মানুষকে নগদের মাধ্যমে উপহার দেবে বিশ্বমানের স্মার্ট লেনদেনের অভিজ্ঞতা।মঙ্গলবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ের শাংরিলা হোটেলে বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ও চীনের হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি সই হয়।বিজ্ঞাপনএই চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সঙ্গে যুক্ত হবে বিশ্বসেরা সব অত্যাধুনিক প্রযুক্তি। ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন।নগদের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভ...
ফের পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি, এবার কোথায় গিয়ে ঠেকবে?
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ফের পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি, এবার কোথায় গিয়ে ঠেকবে?

পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে সীমিত আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। শেষ এক সপ্তাহে কেজিপ্রতি দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। দেড় মাসের ব্যবধানে হয়েছে দ্বিগুণ। যদিও মাত্র কয়েকমাস আগেই পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়েছে। বাজারে এখনো দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যেখানে আগামী মৌসুম আসতে আরও প্রায় ছয়-সাত মাস বাকি। যে কারণে এখন সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন-‌ মৌসুমের শেষে এ বছর নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কোথায় গিয়ে ঠেকবে?বিজ্ঞাপনতবে এ প্রশ্নের সদুত্তর নেই কারও কাছেই। বাংলাদেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ার ঘটনা গত কয়েক বছরে ঘটছে। ২০১৯ সালে ঘাটতি দেখা দিলে কার্গো বিমানে জরুরিভিত্তিতে পেঁয়াজ আমদানি করতে হয়েছে। তবে ওই সময়ও সেসব পদক্ষেপে খুব বেশি সুফল আসেনি। আড়াইশো টাকা দরে পেঁয়াজ কিনে খেয়েছে মানুষ।এ অবস্থায়ও পেঁয়াজের দাম নিয়ে এখনো টনক নড়েনি বাণিজ...
হোসেনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

হোসেনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের হোসেনপুরে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজিব (২৫) নামে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।বিজ্ঞাপনপুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার ওই পৌর এলাকার ধনকুড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার সাথে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।হোসেনপুর থানার ওসি মো. নাহিদ হাসান সুমন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এরপর আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।...
বাংলাদেশিদের কিডনি পাচার, ভারতীয় চিকিৎসক গ্রেফতার
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

বাংলাদেশিদের কিডনি পাচার, ভারতীয় চিকিৎসক গ্রেফতার

বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিল্লি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৫০ বছর বয়সী ডা. বিজয়া কুমারকে কিডনি পাচার চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ডা. বিজয়া কুমার দিল্লির উপকণ্ঠে অবস্থিত নয়ডা উপশহরের ‘যথার্থ’ নামের একটি হাসপাতালে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি অপারেশন করেছেন। অপারেশনগুলো মূলত বাংলাদেশের দরিদ্র নাগরিকদের কিডনি অপসারণের জন্য করা হয়েছে। এই অপারেশনগুলো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে হয়েছে।বিজ্ঞাপনপুলিশ জানিয়েছে, এই পাচার চক্র দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে দিল্লির আশপাশের হাসপাতালে নিয়ে আসত। সেখানে চক্রের সঙ্গে জড়িত চিকিৎসকরা তাদের কিডনি অপসারণ করতেন।ডা. বিজয়া কুমার যে চক্রটির সঙ্গে যুক্ত ছিলেন, সেই চক্রের অধিকাংশ সদস্য বাংল...
৬ মাসের শিশুর হাইকোর্টে রিট : পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে রুল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

৬ মাসের শিশুর হাইকোর্টে রিট : পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে রুল

দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (৯ জুলাই) ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদীকে নিয়ে পিতৃত্বকালীন ছুটির দাবিতে হাইকোর্টে রিট করেন তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।বিজ্ঞাপনআদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজওয়ার পার্থ।এর আগে, ৩ জুলাই দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে ছয় মাসের শিশু হাইকোর্টে রিট দায়ের করেন। ছয় মাস বয়সী শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিট ...
বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
জাতীয়, সংবাদ

বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

চীনা অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করারও আহ্বান জানান তিনি।দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (জুলাই ০৯) সকালে বেইজিংয়ের একটি হোটেলে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এমন তাগিদ দেন।বিজ্ঞাপনবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) সাংগ্রিলা হোটেলে যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে।এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্যপ্রযুক্তি, পর্যটন, কৃষি-প্রক্রি...