মঙ্গলবার, মার্চ ২৪

Blog

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযান: ৫শ পিস ট্যাপেন্টাডলসহ হাতেনাতে আটক এক জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযান: ৫শ পিস ট্যাপেন্টাডলসহ হাতেনাতে আটক এক জন

|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।আটক যুবকের নাম মো. পলাশ হোসেন (২২)। তিনি উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোনার ছেলে বলে জানা যায়।যৌথবাহিনীর সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের দৈনন্দিন চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে বদলগাছী চৌরাস্তায় অবস্থান নিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহজনকভাবে পলাশ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫ শত ৮০ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের কথা স্বীকার ...
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: মানিকগঞ্জের আতাউর রহমান আতাকে বিএনপি থেকে বহিষ্কার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: মানিকগঞ্জের আতাউর রহমান আতাকে বিএনপি থেকে বহিষ্কার

|| ​সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||​দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।​মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরে দলীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা। তার এমন আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করে কেন্দ্রীয় নেতৃত্ব।এছাড়া সম্প্রতি বিভিন্ন সময় দেওয়া তার কিছু বক্তব্য বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন ক...
সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা। উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ।এসময় আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হ...
খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষ চাইলে তার স্বপ্নের সমান বড় হতে পারে। মহান সৃষ্টিকর্তা আমাদের মধ্যে সেই শক্তি দিয়েছেন। তিনি ক্রীড়ার পাশাপাশি কঠোর অনুশীলন ও অধ্যবসয়ের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের স্বপ্নের সীমা ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানান।প্রশাসক আরও বলেন, “যেখানে খেলাধুলা সেখানে সুস্থ দেহ। দেহ সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, আর মন সুস্থ থাকলে শিক্ষায় মনোযোগী হওয়া যায়। যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদেরকে আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেলে শিক্ষায়, মননে ও সৃষ্টিশীলতায় খ্যাতি অর্জন করা সম্ভব।”সকালেই কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর...
ইউআইইউ এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইইউ এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ব্র্যাক ইউনিভার্সিটি -এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল ১৯ জানুয়ারী ২০২৬ (সোমবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি’র উপ-উপাচার্য প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র ট্রেজারার জনাব আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রাজা, ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয় এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।ইউআইইউ’র ভাইস চ্যান্সেলর এবং ...
খুলনা মহানগর বিএনপি: দুই নেতাকে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা মহানগর বিএনপি: দুই নেতাকে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে খুলনা মহানগর বিএনপির খানজাহান আলী থানা সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন।নোটিশপ্রাপ্ত নেতারা হলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং সদস্য মো. সাহেদুজ্জামান জুম্মান। মিডিয়া সেল জানিয়েছে, একাধিকবার সতর্ক করার পরও তারা দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।বিএনপি মনিটরিং সেলের সুপারিশ অনুযায়ী খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন নোটিশ প্রদান করেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আগামী ২১ জানুয়ারি রাত ৮টার মধ্যে মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।মিডিয়া সেল জানায়, দলীয় শৃঙ্খলা ও সংগ...
পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৩ বিজিবি-র শিক্ষা সামগ্রী বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৩ বিজিবি-র শিক্ষা সামগ্রী বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও পড়াশোনায় উৎসাহিত করতে ৩ বিজিবি-র  উদ্যোগে শিক্ষা সামগ্রী  ও হেফজ মাদরাসায় সোলার বিতরণ করা হয়েছে।লোগাং জোন ৩ বিজিবি- ব্যবস্থাপনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) বড় পানছড়ি (দঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ফাতেমাতুজ জোহরা(রাঃ) মহিলা মাদরাসায় সোলার প্যানেল, ব্যাটারী ও আনুসাঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণকালে ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো: রবিউল ইসলাম পিপিএম (সেবা) বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড—এ কথা মাথায় রেখে সবাইকে মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহবান জানান ।এ সময় জোন অধিনায়ক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট কেন্দ...
২২ জানুয়ারি খুলনায় গণভোট প্রচার সভায় অংশগ্রহণ করবেন অধ্যাপক আলী রীয়াজ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

২২ জানুয়ারি খুলনায় গণভোট প্রচার সভায় অংশগ্রহণ করবেন অধ্যাপক আলী রীয়াজ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গণভোট সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রচার কার্যক্রমের প্রধান সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।প্রসঙ্গত, ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা করবেন অধ্যাপক আলী রীয়াজ। একই দিনে বেলা ২টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় ইমাম সম্মেলনে।উক্ত সফরটি খুলনা অঞ্চলে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি গণভোটের বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।...
শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
খেলাধুলা, সর্বশেষ

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

|| স্পোর্টস ডেস্ক ||বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটান্স। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেটের বোলারদের তোপে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর। খুশদিল শাহের ১৯ বলে ৩০ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৩৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে তারা। সিলেটের খালেদ আহমেদ মাত্র ১৫ রানে ৪টি উইকেট শিকার করেন, এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।১১২ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে সিলেটও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটি রুদ্ধশ্বাস নাটকীয়তায় রূপ নেয়। অধিনায়ক মিরাজ ১৮ ও স্যাম বিলিংস ২৯ রান করে জয়ের পথ তৈরি করলেও শেষ ...
এসএসসি ২০২৬ ফরম পূরণের সময় বর্ধিত করল বরিশাল বোর্ড
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ২০২৬ ফরম পূরণের সময় বর্ধিত করল বরিশাল বোর্ড

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। নতুন সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ফরম পূরণ করার সুযোগ পাবেন।মঙ্গলবার ২০ জানুয়ারি বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের বর্ধিত সময় ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া, সোনালী সেবার মাধ্যমে সংগৃহীত ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।বোর্ডের আওতাধীন সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়ে...