বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট
অপরাধ, আইন ও আদালত

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।সোমবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন।রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আজ দুপুর ১২টায় এর শুনানি হতে পারে।এদিকে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি ‘প্রত্যাহারের’ ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। পরে এ ঘোষণা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটির অন্য সমন্বয়করা। কর্মসূচি অনুযায়ী, আজ (...
৬ সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান আরেক সমন্বয়ক কাদেরের, দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক
শিক্ষাঙ্গন

৬ সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান আরেক সমন্বয়ক কাদেরের, দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক

ছয় সমন্বয়কের দেওয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের।রোববার (২৮ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেইসঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আব্দুল কাদের।এর আগে রোববার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন। তারা ছয়জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ‘নিরাপত্তা হেফাজত’ রয়েছেন। সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান।তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দ...
কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার ঘোষণা
জাতীয়

কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার ঘোষণা

কোটা সংস্কারের মূল দাবি সরকার মেনে নেওয়ায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার (২৮ জুলাই) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে আলোচনা শেষে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তারা।এ সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সারজিস আলম, নুসরাত তাবাসসুম ও মো. আবু বাকের মজুমদার।বিজ্ঞপ্তিতে সমন্বয়করা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এ ছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’তারা আরও বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস...
সোমবার, ২৯ জুলাই : নামাজের সময়সূচি
ধর্ম ও দর্শন

সোমবার, ২৯ জুলাই : নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৯ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ মহররম ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:জোহর- ১২:০৮ টাআসর- ৪:৪৩ টামাগরিব- ৬:৪৭ টাইশা- ৮:০৭ টাআগামীকাল মঙ্গলবার (ফজর- ৪:০৫ টা)।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম : ০৫ মিনিটসিলেট : ০৬ মিনিটযোগ করতে হবে-খুলনা : ০৩ মিনিটরাজশাহী : ০৭ মিনিটরংপুর : ০৮ মিনিটবরিশাল : ০১ মিনিটতথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন...
সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
জাতীয়

সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৮ জুলাই) সকালে গণভবনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই আর্থিক সহায়তা প্রদান করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী স্বজনদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন।কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি সংগৃহীতএ সময় গণভবনে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু...
১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু
বিজ্ঞান ও প্রযুক্তি

১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আজ রোববার (২৮ জুলাই) বিকাল তিনটা থেকে সারাদেশে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হয়। তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি সামাজিক মাধ্যম মোবাইলে এখনই চালু হচ্ছে না। ফোর–জি সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ থাকবে।এর আগে আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালুর এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এছাড়াও মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হওয়ার পর মোবাইল ব্যবহারকারীরা ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলেও জানান তিনি।...
মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে বিকেল ৩টায়, ৫ জিবি ডাটা পাবেন সব গ্রাহক
বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে বিকেল ৩টায়, ৫ জিবি ডাটা পাবেন সব গ্রাহক

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা ঘিরে টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার (২৮ জুলাই) বিকেল ৩ টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।রোববার (২৮ জুলাই) সকালে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।একইসাথে টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল।এদিকে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকাকালীন অনেক গ্রাহকের ডাটা কেনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে ৩ দিন।...
প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানা যাবে আজ
জাতীয়, শিক্ষাঙ্গন

প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানা যাবে আজ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। স্বস্তি ফিরছে জনজীবনে। এমন পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সেই বিষয়ে আজ রোববার (২৮ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে।রোববার (২৮ জুলাই) এ নিয়ে বৈঠক করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শনিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান।তিনি বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খুলে দেয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য রোববার মিটিং হবে। মিটিংয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ,...
আমার স্বামীকে আর রাজনীতি করতে দেব না, শুধু ওকে ফেরত দিন : ভিপি নূরের স্ত্রী
রাজনীতি

আমার স্বামীকে আর রাজনীতি করতে দেব না, শুধু ওকে ফেরত দিন : ভিপি নূরের স্ত্রী

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেছেন, আমার স্বামীকে রাজনীতি করতে হবে না, দরকার নেই। আমাদের খুব চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার স্বামীকে আমি আর রাজনীতি করতে দেব না। শুধু ওকে আমাদের কাছে ফেরত দিন।শনিবার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নুরুল হক নুরসহ আটকৃতদের মুক্তি, রিমান্ডে নির্যাতন বন্ধ ও চিকিৎসার দাবিতে’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।এ সময় মারিয়া আক্তার অভিযোগ করেন, গ্রেফতারের পর থেকে তার (নুরের) ওপর নির্যাতন করা হয়েছে। এমন নির্যাতন করা হয়েছে যে, নুর নিজের পায়ে হেঁটে আদালতে আসতে পারেনি। পুলিশ সদস্যদের কাঁধে ভর করে আদালতে আসে। স্ত্রী হিসেবে এমন নির্যাতন কোনোভাবে সহ্য করার মতো নয়। পাশবিক নির্যাতনের পরও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।নুরকে রিমান্ডে নিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ করে মারিয়া আক্তার আরো বলেন, নুরের দুটি পা ওপ...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন কমলা হ্যারিস
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন কমলা হ্যারিস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এর আগে এই পদে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি।মনোনয়ন জমা দেওয়ার পর এক্স হ্যান্ডলে এ খবর জানিয়ে কমলা লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ফর্মগুলোতে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব। আর নভেম্বরে আমাদের জনগণের শক্তিতে বলীয়ান প্রচারই জয়ী হবে।’বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর থেকে কমলার জনসমর বাড়তে থাকে।এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের ওপর যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পরিচালিত জরিপগুলো। সম্প্রতি দেখা গেছে, এক জরিপে ট্রাম্...