Tuesday, July 14

প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানা যাবে আজ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। স্বস্তি ফিরছে জনজীবনে। এমন পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সেই বিষয়ে আজ রোববার (২৮ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২৮ জুলাই) এ নিয়ে বৈঠক করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শনিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খুলে দেয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য রোববার মিটিং হবে। মিটিংয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও বন্ধ ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *