রাজশাহীর ছয় সংসদীয় আসনে ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন, প্রচারণায় নামছেন প্রার্থীরা
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম নতুন গতি পেয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনে অংশ নেওয়া মোট ২৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার পথ খুলে গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (আগামীকাল) থেকে প্রার্থীরা প্রকাশ্যে প্রচার কার্যক্রম শুরু করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তারা, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রার্থী ও তাদের প্রতিনিধি...










