বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

দিনাজপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
জাতীয়

দিনাজপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে দিনাজপু‌রের বোচাগ‌ঞ্জে। এই উপল‌ক্ষে উপ‌জেলা মৎস‌্য দফতর ও উপ‌জেলা প্রশাস‌নের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হ‌য়।বুধবার (৩১ জুলাই) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপ‌জেলা পরিষ‌দ পুকু‌রে মাছের পোনা অবমুক্ত করা হয়।উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. ডা‌লিম সরকা‌রের এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন- উপ‌জেলা চেয়ারম‌্যান মো. আফছার আলী। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন- সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, সেতাবগঞ্জ সুগার মি‌লের ব‌্যবস্থাপনা প‌রিচালক কৃ‌ষি‌বিদ আবুল বাসার, পুরুষ ভাইস চেয়ারম‌্যান বেদওয়ানুল কারীম রাবিদ, ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান লায়লা মোতালেব প্রমুখ। স্বাগত বক্তব‌্য রা‌খেন- উ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
শিক্ষাঙ্গন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ বুধবার (৩১ জুলাই) সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, ‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম–খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি পালন করা হবে।’ দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।ঘোষণায় আরও বলা হয়, ‘আমরা সারা দেশের শিক্ষক, আইন...
বিচারপতি অসুস্থ, শিক্ষার্থীদের ওপর গুলি নিয়ে রিটের আদেশ হচ্ছে না আজ
অপরাধ, আইন ও আদালত

বিচারপতি অসুস্থ, শিক্ষার্থীদের ওপর গুলি নিয়ে রিটের আদেশ হচ্ছে না আজ

বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের আদেশ হচ্ছে না আজ। বুধবার (৩১ জুলাই) সকালে বিষয়টি জানা গেছে।আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি হয় গতকাল মঙ্গলবার (৩০ জুলাই)। আজ এই রিটের আদেশ দেয়ার কথা ছিল।মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেছিলেন, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।এর আগে সোমবার (২৯ জুলাই) আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লি...
অলিম্পিকে সোনা জিতলেন ১৭ বছরের সামার ম্যাকিনটোশ
খেলাধুলা

অলিম্পিকে সোনা জিতলেন ১৭ বছরের সামার ম্যাকিনটোশ

পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞ অলিম্পিকের এবারের আসরে স্বর্ণপদক জিতেছেন কানাডার সতেরো বছরের তরুণী সামার ম্যাকিনটোশ। এই আসরে আগেই রৌপ্য পদক জেতেন এই তরুণী। সোমবার রাতে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতেছেন তিনি। এ সোনা জয়ে রেকর্ড বইয়েও নাম লিখিয়েছেন কানাডিয়ান তরুণী ম্যাকিনটোশ।প্যারিসের লা ডিফেনস অ্যারেনায় সোমবার রাতে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি শেষ করতে ম্যাকিনটোশের সময় লেগেছে ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড। অলিম্পিকের এই ইভেন্টে এটি চতুর্থ দ্রুততম টাইমিং। তবে নিজের গড়া আগের দুই রেকর্ডের চেয়ে এবার একটু বেশিই সময় নিয়ে ফেলেছেন তিনি। এর আগে ২০২৪ সালেই ৪ মিনিট ২৪.৩৮ সেকেন্ড এবং রিও অলিম্পিকে ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড টাইমিং করেছিলেন তিনি।প্যারিসে সাঁতারের এই ইভেন্টে ৪ মিনিট ৩৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি গ্রিমস। আর ৪ মিনিট ৩৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক ...
ফেসবুক-টিকটক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ
বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক-টিকটক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

ফেসবুক ও টিকটক কখন খুলে দেওয়ার সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার (৩১ জুলাই)। এদিন বেলা ১১টার পর এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে চালু করা হবে- সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বুধবার বেলা ১১টার পর জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে।মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়।’‘তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো জবাব দেয়নি। যে কারণে আগামীকাল (আজ বুধবার) সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিন প্রতিষ্...
বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন
জাতীয়

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও নিরাপত্তা বিবেচনায় বন্ধ থাকা ট্রেন সেবা সচল করতে সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।মঙ্গলবার (৩০ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। এখনই দূরের যাত্রার ট্রেনগুলো চলাচল করবে না।এর আগে রেল ভবনে ট্রেন চলাচল বিষয়ে জরুরি এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ূন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহদাত আলীসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।...
বন্দী ফিলিস্তিনিকে ধর্ষণ, ৯ ইসরায়েলি সেনা গ্রেপ্তার
আন্তর্জাতিক

বন্দী ফিলিস্তিনিকে ধর্ষণ, ৯ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। কিন্তু নেতানিয়াহুর সরকার এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড সব সময় প্রশ্রয় দিয়ে আসছে। কিন্তু এবার প্রথা ভেঙে ৯ সেনাকে গ্রেপ্তার করেছে মিলিটারি পুলিশ।জানা গেছে, ওই বন্দীকে হাসপাতালে নেওয়া হলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। তাকে এতই অত্যাচার করা হয়েছে যে তিনি হাঁটতে পারছেন না। চিকিৎসকরা তার পায়ুপথে মারাত্মক জখম দেখেছেন।আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুলাই) ইসরায়েলের নেজেভ মরুভূমির কুখ্যাত সদে তেইমান বন্দিশিবিরে অভিযান চালায় মিলিটারি পুলিশ। এ সময় সেনারা তাদের বাঁধা দেয়। চলে তর্ক-বিতর্ক। এক পর্যায়ে বেরিকেড দিয়ে মরিচের স্প্রে ব্যবহার এবং হাতাহাতিতে জড়ায় সেনারা। কিন্তু শেষমেশ সেখান থেকে অভিযুক্ত ৯ সেনাকে গ্রেপ্তার করা হয়।উল্লেখ্য, ফিলিস্তিনিরা এবং অধিকার গোষ্ঠীগুলো অনেক আগে থেকে...
হামাসপ্রধান ইসমাইল হানিয়েহ ইরানে নিহত
আন্তর্জাতিক

হামাসপ্রধান ইসমাইল হানিয়েহ ইরানে নিহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইসমাইল হানিয়েহ তার এক দেহরক্ষীসহ তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী।ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের সেপাহ নিউজের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাস ইসলামিক রেজিস্ট্যান্সের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াহের বাসভবনে হামলা চালানো হয়। এতে তিনি এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছে।ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানে এক ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়েহ নিহত হয়েছেন।ওই বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ভাই, নেতা, মুজাহিদ ইসমাইল হানিয়েহ, আন্দোলনের প্রধান তেহরানে তার সদর দফতরে ইহুদিবাদী আগ্রাসনে নিহত হয়েছেন। তিনি ইরানের নবনিযুক্ত প্রেসিড...
বুধবার, ৩১ জুলাই : নামাজের সময়সূচি
ধর্ম ও দর্শন

বুধবার, ৩১ জুলাই : নামাজের সময়সূচি

আজ বুধবার, ৩১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ মহররম ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:জোহর- ১২:০৮ টাআসর- ৪:৪৩ টামাগরিব- ৬:৪৫ টাইশা- ৮:০৫ টাআগামীকাল বৃহস্পতিবার (ফজর- ৪:০৫ টা)।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম : ০৫ মিনিটসিলেট : ০৬ মিনিটযোগ করতে হবে-খুলনা : ০৩ মিনিটরাজশাহী : ০৭ মিনিটরংপুর : ০৮ মিনিটবরিশাল : ০১ মিনিটতথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন...
আগামী চারদিন সকাল ৭টা থেকে রাত ৮টা কারফিউ শিথিল
জাতীয়

আগামী চারদিন সকাল ৭টা থেকে রাত ৮টা কারফিউ শিথিল

দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় আগামী চারদিন অর্থাৎ বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কথা জানিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চরম আকার ধারণ করায় সন্ধ্যা আইন বা কারফিউ জারি করা হয়েছিল। দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসায় তা শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।...