Tuesday, November 3

Blog

মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে বেলকুচি পৌরসভা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
সর্বশেষ, সারাদেশ

মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে বেলকুচি পৌরসভা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||আদালতের আদেশ লঙ্ঘন করে যানবাহন থকে পৌর টোল আদায় করা হচ্ছে এমন মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি পৌরসভা কর্তৃপক্ষ। রবিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় বেলকুচি পৌরসভা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেলকুচি পৌরসভার পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ। তিনি বলেন, আদালত নিষেধাজ্ঞা দেবার পরেও আমরা টোল আদায় করছি এমন অভিযোগ তুলে একটি পত্রিকা সংবাদ পরিবেশন করেছে। যেটা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। বরং আদালতের আদেশ পাবার পরপরই আমরা ইজারাদারকে ডেকে টোল আদায় বন্ধ করতে নির্দেশনা দেই। এরপর থেকে যানবাহন হতে পৌর টোল আদায় বন্ধ রয়েছে। এরপরও উদ্দ্যেশ্যে প্রনোদিতভাবে বেলকুচি পৌরসভা ও আমাদের হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই এমন সংবাদ পরিবেশন...
ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।গত শনিবার (২২ মার্চ) রাত ১০:৪৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজায় অভিযান চালিয়ে জয়মুদ্দিন (৬৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। তার বসতবাড়ির আঙিনার মাটির নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত চারটি পোটলায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, ফুলবাড়ী থানার পুলিশ অভিযানে অংশ নিয়ে জয়মুদ্দিনকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত...
ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সমীর রঞ্জন সেন তুষার (২৫), তিনি ওই গ্রামের শ্রী বিশ্বনাথ সেন ও শ্রীমতি গীতা রানী সেনের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সমীর রঞ্জন সেন মানসিকভাবে কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন। তিনি মাঝেমধ্যেই রাগের বশে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। এর আগে তিনি একটি মোবাইল ফোনও ভেঙে ফেলেছিলেন।সম্প্রতি কাশিপুর মহাবিদ্যালয় থেকে ডিগ্রি পরীক্ষায় অংশ নেন সমীর, কিন্তু ফলাফল সন্তোষজনক না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। নিহতের মা গীতা রানী সেন জানান, পরীক্ষায় বারবার ব্যর্থ হওয়ায় তিনি ছেলেকে বলেন, "তুই বারবার ফেল করিস, আর তোর বাবা আমাকে বকাঝকা করে। তোর আর লেখাপড়া করার দরকার...
বগুড়ায় কবিরাজকে কুপিয়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় কবিরাজকে কুপিয়ে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতি‌নি‌ধি (বগুড়া) ||বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ মার্চ) রাত এগারোটার দিকে উপ‌জেলার ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশে চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আকবর আলী শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলী ছেল।নিহতের ছেলের স্ত্রী ‌বিউটি বলেন, আকবর আলী একজন কবিরাজ। রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামে একজন মোবাইল ফোনে তা‌কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাত এগারোটার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশী বলেন, ঘটনাস্থলে গিয়ে আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া...
রুশ ড্রোন হামলায় কিয়েভে ২জন নিহত, আহত ৭
আন্তর্জাতিক, সর্বশেষ

রুশ ড্রোন হামলায় কিয়েভে ২জন নিহত, আহত ৭

|| আন্তর্জাতিক ডেস্ক ||রুশ ড্রোন হামলায় কিয়েভে অন্তত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ড্রোন হামলা রাজধানীসহ উচ্চতর অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে এই খবর জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। মেয়র ভিটালি ক্লিটস্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করেছেন "কিয়েভে একটি ব্যাপক শত্রু ড্রোন হামলা"। খবর রয়টার্সের।রাতের হামলার পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। তবে রয়টার্সের কয়েকজন কর্মী বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের মতো শোনাচ্ছিল।রাজ্যের জরুরি সেবা রাতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের উচ্চতায় আগুন নেভানোর কাজে নিযোজিত ফায়ারফাইটারদের ছবি পোস্ট করেছে।ডনিপ্রোভস্কি জেলার একটি উচ্চতর আবাসিক ভবনে ড্রোনের ধ্বংসাবশেষের কারণে আগুন লাগার পর একজন নারী নিহত হয়েছেন, জানিয়েছে জরুরি সেবা টেলিগ্রামে, এছাড়া অন্ত...
ব্যাংকে আমানত সুরক্ষায় হচ্ছে নতুন আইন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ব্যাংকে আমানত সুরক্ষায় হচ্ছে নতুন আইন

|| নিউজ ডেস্ক ||ব্যাংকে রাখা আমানত সুরক্ষা অধ্যাদেশ নামে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ অধ্যাদেশের খসড়া প্রকাশ করে অংশীজনের মতামত চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। জনগণের আস্থা বাড়িয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নেওয়া আমানতের সুরক্ষা প্রদানই আইনের উদ্দেশ্য বলে খসড়ায় বলা হয়।আমানত সুরক্ষা-সংক্রান্ত যথাযথ আইন কাঠামো নির্ধারণের জন্য ব্যাংক আমানত বীমা আইন আরও যুগোপযোগী করে এ নতুন অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে খসড়া আইনটি সংশোধন করে এটিকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ডিপোজিট ইন্স্যুয়ার্স (আইএডিআই)-এর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেন। সেটিই এখন অধ্যাদেশ আকারে জারি করার উদ্যোগ নেওয়া হয়েছে।...
রমজানে জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান
খেলাধুলা, সর্বশেষ

রমজানে জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান

|| স্পোর্টস ডেস্ক ||সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী। একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ কিছুদিন ধরেই। কদিন আগেও খবরের শিরোনাম হয়েছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। এরপর গত ২০ মার্চ সেখান থেকে মেলে মুক্তি। কিন্তু এরপরেই ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কে। দেশের আইনে যেকোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে।এবার অবশ্য পবিত্র রমজানের মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব। শনিবার বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে ‘ওয়ান-এক্সবেট’ নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেইজে শেয়ার দেওয়া হয়।সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা বেশ পুরাতন। বছর দুয়েক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব। সেবারেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার। তখন তিনি ছিলেন ...
আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ

|| নিউজ ডেস্ক ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায়, তবে তাদেরকেও প্রতিহত করা হবে। শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোসরমুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।এনসিপির আহ্বায়ক বলেন, যেসব প্রতিষ্ঠান চব্বিশের আন্দোলনে স্বৈরাচারের সহযোগিতা করেছিল, তাদের মধ্যে থেকে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনত...
এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক
আন্তর্জাতিক, সর্বশেষ

এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক

|| আন্তর্জাতিক ডেস্ক ||দুর্নীতি ও একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তাসহ বিভিন্ন অভিযোগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুল নগরীর মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের ঘটনায় উত্তাল তুরস্ক।ইস্তাম্বুলের এই মেয়রকে গত বুধবার কর্তৃপক্ষ গ্রেফতার করায় দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) বলেছে, এটি ‘আমাদের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান’।রাজধানী আঙ্কারাসহ তুরস্কজুড়ে বিক্ষোভের অভিযোগে অন্তত ৩৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর বিবিসি ও রয়টার্সের।গত ২২ বছর ধরে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন রিসেপ তাইয়্যেপ এরদোগান। ক্ষমতার মেয়াদ নিয়ে আইনি বাধা থাকায় সংবিধান পরিবর্তন ছাড়া ২০২৮ সালে আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না তিনি।আগামী নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সম্ভাব...
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য, সেগুলো অনতিবিলম্বে কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (২২শে মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। পরে তার প্রেস উইং সাংবাদিকদের এ কথা জানায়।প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইব সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায়. এমন সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।’কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের এ কাজকে অমূল্য হিসেবে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। এ প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকত...