সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ফুলবাড়ীর দুই যুবকের প্রাণ
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খামারবাজার এলাকার নিবারণ রায়ের ছেলে সঞ্জয় কুমার রায় (২২) এবং চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিমুদ্দিনের কনিষ্ঠ পুত্র বেলাল হোসেন (৩২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।দুর্ঘটনাটি ঘটে গত রবিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বুরাল ব্রিজ সংলগ্ন এলাকায়।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকাগামী ‘শাহ আলী পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস (নম্বরঃ ঢাকা মেট্রো-ব ১৪-৬২৪৫) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা সঞ্জয় ও বেলাল দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।নিহত সঞ্জয় পেশায় ...










