শুক্রবার, মার্চ ২০

Blog

চিলমারীতে নবাগত ইউএনও মাহমুদুল হাসানকে বরণ
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে নবাগত ইউএনও মাহমুদুল হাসানকে বরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। রবিবার (১৫ মার্চ) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।যোগদান পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অনানুষ্ঠানিকভাবে এলাকার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সচেতন মহলের প্রতিনিধিরা তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।সাক্ষাৎকালে উপস্থিত সুধীজন নবাগত ইউএনওকে নতুন কর্মস্থলে নতুন উদ্যম ও উৎসাহের সাথে জনকল্যাণমূলক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।চিলমারীর উন্নয়ন ও জনগণের সেবায় তার একাগ্রতা ও আন্তরিকতা আগামীতে এ উপজেলাকে কতটা সমৃদ্ধ করবে, এখন সেই প্রত্যাশায় প্রহর গুনছেন উপজেলাবাসী।...
খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের কর্মসূচি ঘোষণা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের কর্মসূচি ঘোষণা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম, সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে খালিশপুর ঈদগাহ ময়দান ও বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাতের আয়োজন করা হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহে সংশ্লিষ্ট পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করবে।ঈদের দিন সকল স...
বেলকুচিতে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা বিএনপির সদস্য ও ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিনের বাসভবনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সম্প্রতি আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি পরিণত হয় এক মিলনমেলায়। উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি এলাকার শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করা হয়।ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন বলেন, পবিত্র মাহে র...
রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আফছার উদ্দিন
সর্বশেষ, সারাদেশ

রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আফছার উদ্দিন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন।তিনি ঈদের শুভেচ্ছা বার্তায় জানান, ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি,সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি।তিনি বলেন, আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ...
প্রকাশ্যে ইরানের পাশে দাড়ালো রাশিয়া ও চীন
আন্তর্জাতিক, সর্বশেষ

প্রকাশ্যে ইরানের পাশে দাড়ালো রাশিয়া ও চীন

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে বিশ্বশক্তির দুই দেশ চীন ও রাশিয়া। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চীনের সরকার ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, এই অর্থ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতায় ব্যয় করা হবে। স্কুলে হামলা ও নিরপরাধ শিশুদের প্রাণহানিকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে চীন এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রচেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মস্কো ও বেইজিং। গত শুক্রবার (১৩ মার্চ) নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈ...
ঈদে মহাসড়কের তেলের পাম্প ২৪ ঘণ্টা খোলা থাকবে; সড়ক পরিবহনমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ঈদে মহাসড়কের তেলের পাম্প ২৪ ঘণ্টা খোলা থাকবে; সড়ক পরিবহনমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কের জ্বালানি তেলের পাম্পগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন এই নিয়ম কার্যকর থাকবে।শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি আশ্বস্ত করেন যে, গণপরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এবং আজ থেকেই তা কার্যকর হতে শুরু করেছে।মন্ত্রী জানান, জ্বালানি সংকটের অজুহাতে কোনো পরিবহন মালিক যেন অগ্রিম টিকিট ফেরত দিতে না পারেন বা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংস্কার কাজ চলা সড়কগুলো চলাচলের উপযোগী করা হয়েছে...
সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
খেলাধুলা, সর্বশেষ

সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

|| স্পোর্টস ডেস্ক ||পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের দাপুটে জয়ে শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। আজকের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হার টাইগার শিবিরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যর্থ হওয়ায় শেষ ম্যাচে জয় পেতে মরিয়া টিম ম্যানেজমেন্ট।দলীয় সূত্রে জানা গেছে, সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটিতে পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান প্রত্যাশিত সূচনা দিতে না পারায় আজ মাঠে ফিরতে পারেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেললেও এই সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন ত...
আজ বেলা ১১টায় বসছে সংসদ অধিবেশন: চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
জাতীয়, রাজধানী, সর্বশেষ

আজ বেলা ১১টায় বসছে সংসদ অধিবেশন: চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||রাষ্ট্রপতির ভাষণের পর তিনদিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় পুনরায় শুরু হচ্ছে। এর আগে গত ১২ মার্চ নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন আজকের দিন পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।সংসদ সচিবালয় সূত্রে আরও জানানো হয়েছে, আজকের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। গতকাল শনিবার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান সংসদের এই প্রথম...
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনায় ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনায় ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, খুলনা ||ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) নগরজুড়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।উদ্বোধনকালে তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি হিসেবে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে খুলনায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমন কর্মসূচি পরিচালনা করা হবে, যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ হন।তিনি বলেন, সিটি কর্প...
সিংগাইরে চিকিৎসকদের অনুপস্থিতি ও নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিংগাইরে চিকিৎসকদের অনুপস্থিতি ও নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একইসঙ্গে তিনি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।পরিদর্শনকালে হাসপাতালের কিছু স্থানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পেয়ে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। এমনকি তিন...