ঢাকা আলিয়ায় পরিচ্ছন্নতা অভিযানে ছাত্রশিবির
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||"ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস"—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা শাখার উদ্যোগে ক্যাম্পাস ও আবাসিক দুই হলজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগে অংশগ্রহণ করেন ছাত্র নেতারা।পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক। তিনি বলেন,পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমি চাই আমাদের শিক্ষার্থীরা একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে শিক্ষা লাভ করুক। এই প্রচেষ্টা শুধু একটি দিনের জন্য নয়, বরং এটি নিয়মিত কার্যক্রমে রূপ নিক—এই প্রত্যাশা রাখি। তিনি আরও জানান, ছাত্রশিবির, ছাত্রদল, সাংবাদিক সমিতি এবং অন্যান্য ছাত্র সংগঠনের সহায়তায় ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির নানা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।অনু...










