মঙ্গলবার, মে ১২

Blog

বেলকুচিতে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে তারুণ্যের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।উপজেলা আইসিটি কর্মকর্তা ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইমান আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন ভাঙ্গাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, সেন ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, ইউপি সদস্য শাহ আলম মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব  রুহুল...
ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সিফাত ও সম্পাদক শামীম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সিফাত ও সম্পাদক শামীম

|| নিজস্ব প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় ||ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫ সেশনের সভাপতি মনোনীত হয়েছেন বিন ইয়ামিন সিফাত ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ শামীম।শনিবার (১১ জানুয়ারি ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে সংঠনটির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।সভাপতি পদে মনোনীত হওয়া বিন ইয়ামিন সিফাত মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়া মোঃ শামীম আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। এছাড়া কমিটির অন্যান্য মনোনীত সদস্যরা হলেন সহ-সভাপতি দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আল-আমিন ও মোহাম্মদ আরিফ জুমান। সাংগঠনিক সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আশর...
বগুড়ায় ৩ দফা দাবিতে চাকুরিচ্যুত বিডিআরদের মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ৩ দফা দাবিতে চাকুরিচ্যুত বিডিআরদের মানববন্ধন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উৎঘাটন-সহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথায় তারা এই মানববন্ধন করে।দাবির মধ্যে রয়েছে- ২৫-২৬ ফেব্রুয়ারি-২০০৯ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানা-সহ সারাদেশে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পূণর্বাসনপূর্বক চাকুরিতে পূনঃর্বহাল, দীর্ঘ ১৬ বছর যাবৎ জেলেবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য উৎঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিৎকরন।২০০৯ সালের চাকুরিচ্যুত সকল বিডিআর, জেলবন্দি বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর এর চাকুরিচ্যুত ডিএডি নজরুল ইসলাম।বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিত...
“মা তুমি কেমন আছো”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“মা তুমি কেমন আছো”_কবিতা

|| মোঃ আব্দুল হামিদ সরকার ||মা তুমি কেমন আছো ?এখনও কি তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়?হার্টবিটে কি অস্থির থাকে তোমার চিত্ত।মা তুমি কেমন আছো?এখনও কি মিষ্টি ভাষায় বয়ান কর নানা বাড়ির কেচ্ছা,ক্ষয়ে যাওয়া স্মৃতি সাতঁরিয়ে তোমার কুশলাদি জানার বড্ড ইচ্ছা।মা তুমি কেমন আছো?এখনও কি রাত জেগে অবলোকন কর; পুত্রদের বাড়ী ফেরার দৃশ্য,আঙিনার এপাশ-ওপাশ ঘুরে বলো-ডাহা অন্ধকার দেখা যায় না কিচ্ছু,না- জানি বাছাধনদের কামড়াবে সাপ, পোকা আর বিচ্ছু।মা তুমি কেমন আছো?এখনও কি সবুজ রঙের সোয়েটার গায়ে জড়িয়ে,দীর্ঘশ্বাস ফেলে বলো- হায় আল্লাহ্, রাসুল,খোদাভীরু মন দাও পূত্রদের; ভাল রাখ তাদের।এ-মিনতি শুধু, দোয়া কর কবুল।মা তুমি কেমন আছো?এখনও কি তুমি অভিমান কর আমাদের সঙ্গে,নিঃশ্বাস খামছে ধরা কম্পমান হাতের ইশারায়,মোদের হাতখানা টেনে বুকের পাজরে রেখে বলো,“গড়াণ উঠেছে– কত কুলাবে জানে”আর পারি নাতো বাবা নিয়ে ...
ঢাবিতে আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন: নতুন কমিটির সভাপতি ড. কামাল ও সম্পাদক ড. মুমিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন: নতুন কমিটির সভাপতি ড. কামাল ও সম্পাদক ড. মুমিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলা‌দে‌শের ফারসি ভাষার গ‌বেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ফা‌রসি ভাষা চর্চাকারী‌দের গবেষণাধর্মী সংগঠন "আনজুমা‌নে ফার‌সি বাংলা‌দেশ"-এর ৬ষ্ঠ দ্বিবার্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভুশি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী।অনুষ্ঠানে নত...
বেলকুচিতে বিএনপির পক্ষে শীতবস্ত্র বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিএনপির পক্ষে শীতবস্ত্র বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যোগে তারেক রহমানের পক্ষে দুইশত দুঃস্থ ও অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১জানুয়ারি) দুপুরে বেলকুচি মডেল কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে বেলকুচি উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।এ সময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীত এলেই যেন অসহায়-গরীব ও প্রতিবন্ধী মানুষের কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। শীত থেকে বাঁচতে বিত্তবানরা নানা উপায়ে শীত নিবারণের চেষ্টা করেন। কিন্তু এইসব অসহায় শীতার্ত মানুষরা পড়েন চরম বিপদে। তাই দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থ, অসহ...
সোহাগপুর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ, সারাদেশ

সোহাগপুর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে বেলকুচি পৌর এলাকার বেড়াখারুয়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্তর সভাপতিত্বে কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলম প্রামানিক, সোহাগপুর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয় প্রমুখ।...
বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি)  বিকালে বেলকুচি উপজেলা যুব সংঘ ক্লাবের আয়োজনে স্থানীয়  আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় প্রথম দিনে অংশগ্রহণ করেন বগুড়া সদর ক্লাব ও এনায়েতপুর আলী একাডেমি।বেলকুচি যুব সংঘ ক্লাবের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপি...
এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল
সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে-সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমাআ এনায়েতপুর মন্ডলপাড়া কবরস্থান মাঠে জানাযা শেষে মরদেহ দাফন করা হয়।জানাযা নামাজে বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক রওশন আলী মন্টু সরকার, থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, বিশিষ্ট সমাজসেবক নুর আলম ম...
ইবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ইতিহাসের সেরা আয়োজন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ইতিহাসের সেরা আয়োজন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে (পূর্বাচল) এই পুনর্মিলন অনুষ্ঠিত হয়। রিসোর্টটিতে ফ্যামিলিসহ বন্ধু-বড়ভাইদের সাথে উল্লাসে মেতে উঠেন ইবিয়ানরা। ফ্যামিলি ডে-এর আয়োজনটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেরা।ইবির ফ্যামিলি ডে-তে বক্তব্য রাখছেন ব্রুনাইয়ের মান্যবর রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমান।ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের মান্যবর রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমা...